তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww'.iscalibrary.com ‘হেদায়াতকারী ও বিজয়দানকারী হিসেবে তোমার প্রভুই যথেষ্ট ৷' j নবীদের পথে অপরাধী গোষ্ঠীর বাধা হয়ে দাড়ানো একটা স্বাভাবিক ব্যাপার । কেননা ইসলামের দাওয়াত ঠিক এমন সময়ই আবির্ভূত হয়, যখন সমাজে বা সমগ্র মানব জাতির ভেতরে পঞ্জীভূত বিকৃতি শোধরানোর জন্যে তার আগমন অনিবার্য হয়ে পড়ে । এই বিকৃতি তাদের মনমগয, চরিত্র ও গোটা সমাজ ব্যবস্থায় সংক্রমিত হয়। অপরাধীরাই এই বিকৃতির মূল সংগঠক ৷ তারাই সমাজে বিকৃতি ও দুষ্কৃতির জন্ম দেয় এবং তাকে কাজেও লাগায় । সমস্ত বিকৃতি ও দুষ্কৃতির ধারক বাহকরা এক্যবদ্ধ ও সংঘবদ্ধ থাকে এবং দুষ্কৃতিতে ভরা নোংরা ও-অসুস্থ সামাজিক পরিবেশেই জীবন ধারণ করে। ক্্নেনা এই সামাজিক পরিবেশেই তাদের বিকৃত মূল্যবোধ টিকে থাকে। আর সে বিকৃত মূল্যবোধ ও বাতিল ধারণা বিশ্বাসই তাদের অস্তিত্ব রক্ষার নিশ্চয়তা দেয় । কাজেই নিজেদের অস্তিত্ব রক্ষার খাতিরেই তাদের নবীদের রিরুদ্ধে ও নবীদের দাওয়াতের বিরুদ্ধে |. অবস্থান গহণ স্বাভাবিক । যৈ ধরনের সামাজিক পরিবেশ ছাড়া তারা জীবন ধারণ করতে অপারগ, সে পরিবেশকে টিকিয়ে রাখতে তারা যে সর্বাত্মক চেষ্টা করবে, তা মোটেই অপ্রত্যাশিত নয়। এটা সুবিদিত যে, কোনো কোনো পোকা-মাকড় ফুলের সুগন্ধে দম আটকে মরে যায় এবং ময়লা আবর্জনায় ছাড়া তারা জীবন ধারণই করতে পারে না। কোনো কোনো কীটপতংগ বহমান-পবিত্র. পানিতে মারা যায় এবং নোংরা নর্দমা বা আস্তাকুড়ে ছাড়া বাচে না। মানব সমাজে যারা পাপী ও | অপরাধী, তারাও তদ্রূপ । তাই তারা যে ইসলামের দাওয়াতের শত্রু হবে এবং তার মূরণপণ প্রতিরোধে লিপ্ত হবে,সেটা সম্পূর্ণ স্বাভাবিক । আর শেষ পরিণতিতে ইসলামের দাওয়াতই যে বিজয়ী হবে, তাও স্বাভাবিক । কেননা তা জীবনের স্বাভাবিক নিয়মের সাথে সামঞ্জস্যশীল। আল্লাহর সাথে তার মিলিত হওয়া এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী তার সর্বোচ্চ উৎকর্ষ ও পূর্ণতা লাভ eos lie প্রভু হেদায়াতকারী ও সাহায্যকারী হিসাবে যথেষ্ট” এ কথার মর্মার্থ এটাই । ee li জাতি তামিল হা এরপর আবার কোরআনের দাওয়াতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অপরাধী গোষ্ঠীর বিভিন্ন কথার পর্যালোচনা করা ও জবাব দেয়া হয়েছে। তনুধ্যে একটা হলো, ‘কাফেররা বলে মোহাম্মদের ওপর সমস্ত কোরআন একসাথে নাযিল হয় না কেন। এভাবেই নাযিল হবে যাতে আমি তোমার মনকে স্থির ও মযবুত করে দেই, আর (এ কারণেই) আমি কোরআনকে থেমে থেমে নাযিল করি ।’এই কোরআন এসেছে একটা জাতি, একটা সমাজ ও একটা রাষ্ট্র গঠন করার উদ্দেশ্যে । আর এই গঠন প্রক্রিয়ায় দীর্ঘ সময় প্রয়োজন, গোটা সমাজ তার বাণী দ্বারা প্রভাবিত হওয়া প্রয়োজন এবং এই প্রভাবকে বাস্তবে রূপদান করতে পারে এমন একটা জোরদার আন্দোলনের প্রয়োজন । নতুন বিধানের ধারক একখানা পূর্ণাংগ পুস্তক পড়ে রাতারাতি নিজেকে পুরোপুরিভাবে বদলে ফেলা মানুষের পক্ষে সম্ভব নয়। সে একটু একটু করে নতুন বিধানের এক এক অংশ প্রয়োগ করে পর্যায়ক্রমে নিজেকে তা দ্বারা প্রভাবিত ও পরিবর্তিত করতে পারে। এর দায়িত্ব বহনে সে ক্রমে ক্রমে অভ্যস্ত হয়ে থাকে। একটা বিশাল ও কঠিন কাজ সে সহসাই সম্পন্ন করতে পারে না। তাকে যদি প্রতিদিন একটা নির্দিষ্ট ও সহনীয় পরিমাণে ‘ডোজ’ দেয়া হয়,

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।