Wwww.iscalibrary.com তার জন্যে দুঃখ কষ্ট ও ত্যাগ তিতিক্ষাকে তার বিজয়ের সহায়কে পরিণত করে। এ জন্যেই একনিষ্ঠ, দৃঢ় সংকল্প ও আপোষহীন মোমেনরা ছাড়া সংগ্রাম করতে পারে না এবং দুঃখ কষ্ট ও ত্যাগ স্বীকার করতে পারে না । কারণ তারা তাদের দাওয়াতকে আরাম আয়েশ ও ভোগ বিলাসের ওপর অগ্রাধিকার দেয়। এমনকি দাওয়াতের জন্যে যখন শাহাদাত লাভ অপরিহার্য হয়ে পড়ে, তখন তারা নিজেদের জীবনের ওপরও দাওয়াতকে অগ্রাধিকার দেয়। তিক্ত ও কষ্টকর সংগ্রামে টিকে থাকতে পারে শুধু তারাই, যারা সবচেয়ে দৃঢ় ও মযবুত ঈমানের অধিকারী, যারা সবচেয়ে এবং মানুষের কাছ থেকে স্বার্থোদ্ধারে যাদের সর্বাধিক অনীহা । এভাবেই সত্যের দাওয়াত বাতিলের দাওয়াত থেকে পৃথক হয়ে যায়। এভাবেই দৃঢ় ঈমানধারী লোকেরা দুর্বল ঈমানধারী লোকদের থেকে পৃথক হয়ে যায় । এভাবেই ইসলামী দাওয়াত ও আন্দোলনে দুঃখ কষ্ট, বাধাবিপত্তি ও ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ দৃঢ়চেতো লোকদের মাধ্যমে ইসলামী আন্দোলন সামনে এগুতে থাকে। এসব লোকই ইসলামী দাওয়াত ও আন্দোলনের বিশ্বস্ত পতাকাবাহী । ইসলামী দাওয়াত ও আন্দোলনকে বিজয়ী করতে যা কিছু করা দরকার, তা তারাই করে থাকে এবং এর সুফলও তারাই ভোগ করে থাকে। অতীতে এ ধরনের অমিততেজা লোকেরা নিষ্ঠা ও আস্তরিকতাপূর্ণ চেষ্টা সাধনা ও ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে অনেক মূল্য দিয়ে বিজয় অর্জন করেছে। দীর্ঘ অভিজ্ঞতা ও অ পরীক্ষা তাদেরকে শিখিয়েছে পর্বত প্রমাণ বাধা ডিংগিয়ে কিভাবে আন্দোলনকে এগিয়ে নিতে হয় । ভয়ভীতি ও বাধা-বিপত্তি তাদের শক্তি ও মনোবলকেই শুধু নয়, তাদের জ্ঞানকেও বন্ুগুণ বৃদ্ধি করে। সঞ্চিত ও বৃদ্ধিপ্রাপ্ত শক্তি ও জ্ঞানের এই পুঁজিই তাদের দাওয়াত ও আন্দোলনের প্রেরণার উৎস এবং এই প্রেরণায় উজ্জীবিত হয়েই তারা সুখে দুঃখে সর্বাবস্থায় দাওয়াত ও আন্দোলনের পতাকা সমুন্নত রাখে। বেশীরভাগ ক্ষেত্রে যা ঘটে থাকে তা এই যে, অপরাধীদের সাথে ইসলামী আন্দোলনের সাথীদের সংঘর্ষে অধিকাংশ মানুষ প্রথমে নীরব দর্শক হয়ে উপভোগ করে। পরবর্তী পর্যায়ে যখন ইসলামী শিবিরে ক্ষয়-ক্ষতি, কোরবানী ও দুঃখ কষ্টের মাত্রা বেড়ে যায় এবং তখনো তারা দাওয়াতের কাজে অবিচল থেকে সামনে এগুতে থাকে, তখন নীরব দর্শক জনতা বলে বা ধারণা করে যে, এতে ক্ষয়ক্ষতি ও দুঃখকষ্টের পর এরা আর দাওয়াতের ওপর টিকে থাকতে পারবে না। তবে এই পর্যায়ে তাদের এ বিশ্বাসও জন্মে যে, এই দাওয়াত ও আন্দোলনে লিপ্ত লোকেরা যা কিছু হারাচ্ছে, তার চেয়েও মূল্যবান একটা কিছু নিশ্চয়ই অর্জন করছে। যা তাদের কাছে দুনিয়ার যাবতীয় সহায় সম্পত্তি এমনকি তাদের জীবনের চেয়েও অগ্রগণ্য । অবশেষে তারা সেই আকীদা ও | আদর্শের সন্ধান পেয়ে যায় যা জীবন ও সহায় সম্পদের চেয়ে মূল্যবান এবং দীর্ঘকাল নীরব দর্শক হয়ে লড়াই দেখার পর দলে দলে ইসলামী আকীদা ও আদর্শকে গ্রহণ করে। এই উদ্দেশ্যেই আল্লাহ তায়ালা প্রত্যেক নবীর জন্যে অপরাধীদের মধ্য থেকে শক্র সৃষ্টি করেছেন। এই উদ্দেশ্যেই অপরাধীদেরকে ইসলামী আন্দোলনের পথে প্রতিবন্ধক শক্তিতে পরিণত করেছেন, আর আন্দোলনকারীদেরকে অপরাধীদের বিরুদ্ধে করেছেন সংগ্রামমুখর । এতে তাদের ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ যতোই হোক দাওয়াতকে তারা এগিয়ে নিয়ে যাবে। ফলাফল আগে থেকেই নির্ধারিত ও পরিচিত । আল্লাহর ওপর যাদের অটুট আস্থা রয়েছে, তারা নির্ভুলভাবে জানে যে, এর ফলে তাদের আর যাই হোক, সত্যের পথের সন্ধান লাভ এবং বিজয় অর্জন তাদের জন্যে . সুনিশ্চিত । আল্লাহ তায়ালা তাই বলেছেন,
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।