Wwww.iscalibrary.com না। আল্লাহ রব্বুল আলামীনের এ ওয়াদাকে কেউ বদলে দেয়ার ক্ষমতাও রাখে না। এ সাফল্য দুনিয়া ও আখেরাতের উভয় স্থানে, প্রত্যেক মোমেন, ব্যক্তি হিসাবে এবং দলগতভাবে উভয় অবস্থাতেই তারা সফলকাম । এ এমন মহামূল্যবান সাফল্য যা একজন মোমেন তার অন্তর দিয়ে অনুভব করে এবং এর সত্যতা তার বাস্তব জীবনে বিভিন্ন অবস্থার মাধ্যমে সে দেখতে পায়, সাধারণভাবে মানুষ কৃতকাৰ্যতা বলতে যা বুঝে তাও যেন মোমেনরা লাভ করে, আরো এমন কিছু সফলতা মোমেন বান্দাদের জন্যে আল্লাহ তায়ালা নির্ধারণ করে রেখেছেন যার তাৎপর্য তারা নিজেরাও ভালো করে জানে না। এখন আসুন আমরা বুঝতে চেষ্টা করি, কারা সেই মোমেন যাদের সাথে আল্লাহ তায়ালা এ ওয়াদা করেছেন এবং তাদের সাফল্যের এই ঘোষণা তিনি দিয়েছেন? কারা সেই মোমেন ব্যক্তি যাদের জন্যে কল্যাণ, সৌভাগ্য এবং পৃথিবীর পবিত্র সম্পদকে আল্লাহ রব্বুল ইযযত অবধারিত করে দিয়েছেন? তাদের জন্যে সাফল্য ও নাজাত এবং আখেরাতের জন্যে সওয়াব ও আল্লাহর সন্তুষ্টি বাধ্যতামূলক করে দিয়েছেন, এ ছাড়া আল্লাহ তায়ালা উভয় জীবনের জন্যে আরো যা কিছু চেয়েছেন, যা একমাত্র তিনি ছাড়া আর কেউ জানে নাঃ? কে সেই উত্তরাধিকারী মোমেন; যারা হবে ফেরদাওসের উত্তরাধিকারী, যেখানে তারা থাকবে চিরদিন? নিশ্চয়ই ওরা হচ্ছে সেই সব ব্যক্তি যাদের গুণাবলী সম্পর্কে সূরাটি শুরু করার পরপরই বিস্তারিত আলোচনা এসেছে । বলা হচ্ছে, ‘যারা তাদের নামাযের মধ্যে বিনয়ানত’ ‘যারা বেফায়দা জিনিস থেকে মুখ ফিরিয়ে নেয়’ অথবা তাদের অধিকারভূক্ত দাসীদের বাদে অন্য সবার কাছ থেকে ......... Y ‘যারা তাদের সকল প্রকার আমানত এবং ওয়াদাগুলোকে সংরক্ষণ করে’ ‘যারা তাদের সকল নামাযকে হেফাযত করে শেষ পর্যন্ত । এখন দেখতে হবে এসব গুণাবলীর মূল্য কি? এগুলোর মূল্য হচ্ছে, এগুলো দ্বারা একজন মুসলমানের ব্যক্তিত্ব সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌছে যায় এবং সে মর্যাদা হাসিল হয় সৃষ্টির সেরা মানুষ মোহাম্মদ (স.)-এর পূর্ণাংগ অনুকরণ ও অনুসরণের মাধ্যমে । আল্লাহ রব্বুল আলামীন নিজে তাকে সুন্দরতম সে গুণাবলী শিখিয়েছেন এবং তিনি তার কেতাবে সে শ্রেষ্ঠ গুণাবলীর উল্লেখ করতে গিয়ে বলেছেন, ‘অবশ্যই (হে রসুল) তুমি শ্রেষ্ঠ চরিত্রের ওপর দাড়িয়ে আছো ৷” হযরত আয়শা (রা.)-কে একদিন, রসূলুল্লাহ (স.)-এর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ‘মহাগ্রন্থ আল কোরআনই হচ্ছে তার চরিত্র ।' এরপর তিনি সূরায়ে মোমেনুন এর আয়াত ‘ক্বাদ আফলাহাল মোমেনুন’ থেকে পড়তে শুরু করলেন এবং ‘যারা তাদের নামাযসমূহের ওপর হেফাযতকারী হয়’ পর্যন্ত পড়লেন, তারপর তিনি বললেন, এই আয়াতগুলোতে যেসব গুণাবলী বর্ণিত হয়েছে তারই বাস্তব রূপ ছিলেন রসূলুল্লাহ (স.)। (২) (২) নাসাঈ শরীফে হাদীসটি বর্ণিত হয়েছে। - [২৩ সুনা আল লমাললল ভৈ লক ১৮ সলিল ৪ |
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।