WWW. EARN com EEE EET EOE LOM EPEC FUE ONE RHE অনুশোচনাপূৰ্ণ গভীর প্রভাব বিস্তারকারী সুদীর্ঘ বক্তব্য পেশ করে। ফলে শ্রোতা ও পাঠক উভয়েই এই অনুশোচনায় শরীক বলে মনে হচ্ছে। অত্যাচারী যেদিন তার উভয় হাত কামড়াবে? অর্থাৎ একখানা হাত কামড়ানোকে সে যথেষ্ট মনে করবে না, বরং হয় এক হাতের.পর আর এক হাত কামড়াবে, নতুবা উভয় হাত এক সাথেই কামড়াবে'। কেননা তীব্ব অনুশোচনা তার বিবেককে দংশন করে তাকে অস্থির করে তুলবে । হাত কামড়ানো এমন একটা কাজ, SEA is Mi ise LD dl Ed শারীরিক অবস্থার আকৃতিতে তুলে ‘সে বলবে, EE GAO CET অর্থাৎ যে রসূলের রেসালাতকে সে অস্বীকার করতো এবং আল্লাহ তায়ালা তাকে রসূল করে পাঠাতে পারেন বলেই মনে করতো না, সেই রসূলেরই অনুসারী না হওয়ার জন্যে আক্ষেপ করবে। হায় আক্ষেপ, আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম !' নাম উল্লেখ না করে ‘অমুক' শব্দ প্রয়োগ করা হয়েছে যাতে এমন প্রত্যেক অসৎ সংগী এর' আওতায় এসে যায়, যে মানুষকে রসূলের পথ থেকে দূরে সরায় এবং আল্লাহর স্মরণ থেকে বিপথগামী করে। ১) - ‘সে তো আমাকে (কোরআনের) উপদেশ আসার পর তা থেকে বিপথগামী করেছে ' অর্থাৎ সে বিভ্রান্তকারী শয়তান অথবা তার চেলা ছিলো। শয়তান মানুষের জন্যে নিদারুণ অপমানকারী ৷’ ' অৰ্থাৎ অপমানিত হতে হয় এমন পথে টেনে নিয়ে যায় এবং অপমানিত করে। আর আতংকজনক ও কষ্টদায়ক পথে টেনে নিয়ে যায়। এভাবেই কোরআন এসব ভয়ংকর দৃশ্য তুলে ধরে মানুষের মনকে সচকিত করে এবং তাদের শোচনীয় পরিণাম সম্পর্কে সতর্ক করে। এসব দৃশ্য কাফেরদের লোমহর্ষক পরিণতি তুলে ধরে এবং তাদেরকে একটা বাস্তব ঘটনা প্রদর্শন করায় । অথচ এর পরও তারা আল্লাহর সামনে উপস্থিতির সম্ভাবনাকে অস্বীকার করে, সর্বত্র সর্বক্ষণ আল্লাহর বিদ্যমানতাকে কিছুমাত্র সমীহ না | করে চ্যালেঞ্জ করে এবং এমন সব ওদ্ধত্যপূর্ণ দাবী জানায়, যা অত্যন্ত ভয়াবহ রূপ নিয়ে সময়োত্তীর্ণ অনুতাপ ও অনুশোচনা সহকারে তাদের জন্যে পরকালে অপেক্ষমান থাকবে কেয়ামতের সেই কঠিন দিন সংক্রান্ত এই বিবরণ দেয়ার পর রসূল (স.)-এর সাথে তাদের নীতি ও আচরণ এবং কোরআন অবতরণের পদ্ধতি সম্পর্কে তাদের আপত্তিগুলো নিয়ে আলোচনা (১) এ আয়াতের নাযিল হওয়ার পটভূমি সম্পর্কে বর্ণিত আছে যে, কোরায়শ নেতা ওরুবা ইবনে আবি মুইত রসূল (স.)-এর সাথে বেশ ঘন ঘন দেখা করতো । সে একবার রসূল (স.)-কে খাবার দাওয়াত দিলো । রসূল (স.) বললেন, তুমি ইসলাম গ্রহণ না করলে আমি তোমার খাবার গ্রহণ করবো না। ওকবা তৎক্ষণাত কলেমায়ে শাহাদাত পড়লো এতে তার বন্ধু উবাই বিন খালফ তাকে তিরস্কার করলো এবং বললো, তুমি সাবী (নক্ষত্র পূজারী) হয়ে গেলে? ওকবা বললো, আল্লাহর কসম, আমি নক্ষত্র পূজারী হইনি, তবে মোহাম্মদ আমার বাড়িতে বসেই আমার খাদ্য খেতে অস্বীকার করায় কলেমা পড়েছি। উবাই বললো, তোমার কোনো অজুহাতে আমি সন্তুষ্ট হবো না যতক্ষণ মোহাম্মাদের মাথায় পা না রাখো এবং তীর মাথায় থুথু না দাও । এরপর ওকবা রসূল (স.)-কে কাবার চত্বরে সেজদারত পেয়ে তার মাথায় পা রাখলো ও থুথু দিলো । রসূল (স.) বললেন, আমি তোমাকে যখনই মন্ধার বাইরে পাবো তখনই তরবারী দিয়ে তোমার মাথা কেটে শুন্যে উঁচু করবো । পরে বদরের যুদ্ধে সে বন্দী হয় এবং রসূল (স.) হযরত আলীকে আদেশ দিয়ে তাকে হত্য| করান। যিলাল ১৪তম ২৭
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।