Wwwi.iscalibrary.com | স্থাপনের জন্যে তারা শর্ত আরোপ করে যে, তাদের কাছে ফেরেশতারা এসে সাক্ষ্য দিক যে, | ব্ৰসূলের দাওয়াত সত্য, অগবা স্বয়ং আল্লাহকে দেখবার সুযোগ তাদেরকে দেয়া হোরু। তাহলেই তারা বিশ্বাস স্থাপন করবে, এটা আসলে আল্লাহর মহিমা ও মর্যাদার ওপর তাদের গুঁদ্ধত্য . প্রকাশেরই নামান্তর । আল্লাহর বড়ত্ব ও শ্রেষ্ঠত্কে অনুধাবন করে না এবং তার যথোচিত মূল্য দেয় মা, এমন অজ্ঞ ও ধৃষ্ট লোকই এ ধরনের ওুদ্ধত্য ও অহংকার প্রকাশ করতে পারে। অহংকার ও ওদ্ধত্বের একমাত্র অধিকারী তো মহা প্রতাপান্বিত ও সর্বশক্তিমান আল্লাহ তায়ালা । তারা তো সেই আন্লাহরই সৃষ্টি এবং তারই দাসানুদাস। তার মহাসাম্রাজ্য ও বিশাল সৃষ্টিজপতে অতি তুচ্ছ ও ক্ষুদ্র "ফণা মাত্র । তাদের কী অধিকার আছে সেই আল্লাহর সামনে অহংকার ও গুদ্ধত্য প্রকাশ করার? তাদের একমাত্র করণীয় হলো আল্লাহর প্রতি ঈমান আনার মাধ্যমে তীর সাথে সম্পর্ক স্থাপন করা এবং তাঁর কাছ থেকে যথোপথুক্ত মূল্য ও মর্যাদা লাভ করা । এ কারণেই আয়াতের শেষাংশে তাদের এই ধৃষ্টতার প্রকৃত উৎস ও কারণ চিহ্নত করে তাদের জবাব দেয়া হয়েছে। বলা হয়েছে, ‘তারা অহংকারে ও নিদারুণ বিদ্রোহে লিপ্ত হয়েছে’ অর্থাৎ তাদের নিজেদের কাছে নিজেদেরকে খুবই বড় মনে হয়েছে। তাই তারা অহংকার করেছে ও মায়াত্মক রকমের রিদ্রোহে লিপ্ত হয়েছে। নিজেদের সম্পর্কে তারা মাত্রাতিরিক্ত উচ্চ ধারণা পোষণ করেছে। ফলে নিজেদের প্রকৃত মূল্য ও মর্যাদা নিরূপণে তারা সক্ষম হচ্ছে না, তারা নিজেদেরকে এ মহাবিশ্বের এতো বড় সৃষ্টি ভেবেছে যেন তারা স্বয়ং আল্লাহর সাক্ষাত লাভের যোগ্য, যাতে তার প্রতি তারা ঈমান আনতে পারে। এরপর তাদের সাথে ন্যায়সংগতভাবেই বিদ্বপাত্মক ভংগীতে বলা হয়েছে যে, তারা ফেরেশতাদেরকে একদিন যথার্থই দেখতে পাবে। তবে সে দিন হবে তাদের জন্যে খুবই ভয়ংকর । সেদিন তাদের জন্যে এমন আযাব প্রস্তুত থাকবে, যাকে প্রতিত্ত করা ও যা থেকে উদ্ধার পাওয়ার কোনো ক্ষমতাই তাদের থাকবে না । ওটা হবে হিসাব-নিকাশ ও শাস্তির দিন । ‘যেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে, সেদিন অপরাধীদের জন্যে কোনো সুসংবাদ থাকবে না এরং তারা বলবে, আশ্রয় চাই, পানাহ চাই ।' (আয়াত ২২) অর্থাৎ যেদিন তাদের ফেরেশতা দেখার আরদার পূরণ করা হবে, সেদিন অপরাধীদেরকে কোনো সুংবাদ দেয়া হবে না, বরঞ্চ শাস্তি দেয়া হবে। সেদিন তারা যে, ‘আশ্রয় চাই, পানাহ চাই’ বলে ফরিয়াদ জানাবে, তাতে কেউ কর্দপাতই করবে না । ‘হেজরাম মাহজুরা' শব্দটার অর্থ আশ্রয় চাই, পানাহ চাই । সাধারণত শত্রুর আক্রমণ ও নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্যে আরবরা এ | কথাটা রলে থ্রাকে। মেহেতু আকস্মিকভাবে শত্রুর আক্রমণে দিশেহারা হয়ে এ কথাটা বলতে তারা অভ্যস্ত, তাই এ কথাটা কেয়ামতের দিনও তাদের মুখ থেকে আপনা আপনিই বেরিয়ে পড়বে। কিন্তু ভাতে কোনো লাভ হবে না । এ ফরিয়াদ তাদেরকে আখাব থেকে রক্ষা করতে পারবে না ।0১) ‘আর তাদের করা সকল সৎ কর্মের কাছে আমি আসবো এবং সেগুলোকে বিক্ষিপ্ত ধুলোয় পর্নিণত করবো ৷’ (আয়াত ২৩) এক নিমেষেই এ সব ঘটনা ঘটে যাবে। মানুমের করা সৎ কর্মগুলোর কাছে আল্লাহ তায়ালা সেদিন কিভাবে আগমন করবেন, তা কল্পনার মানসপটে চিত্রিত করা হয়েছে কোরআনের সুনিপুণ (১) ‘হেজরাম যাহুজুরান' শব্দ দু'টোর অর্থ অপ্রতিরোধ্য দেয়াল, চূড়ান্ত অস্বীকার, চূড়ান্ত নিষেধাজ্ঞাও হতে পারে। এই আয়াতের মূল অনুবাদ অংশ দ্রষ্টব্য ।-সম্পাদক ।
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।