WwWww.iscalibrary.com ‘যেদিন, তাদের এবং সে সব ব্যক্তি বা বস্তুদেরকে একত্রিত করা হবে, আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের আনুগত্য দাসত্ব করতো, তাদের সবাইকে একত্রিত করা হবে..... আর যে তোমাদের মধ্য থেকে যুলুম করবে, তাকে আমি সর্বশক্তিমান আল্লাহ বিরাট আযাবের স্বাদ গ্রহণ করাবো ৷’ yg (আয়াত ১৭-১৯) ‘আল্লাহকে বাদ দিয়ে ওরা দাসত্ আনুগত্য করে তারা’ বলতে কখনো বুঝানো হয়েছে ইট-পাথরের নির্মিত মূর্তিকে আবার কখনো জ্বিন ও ফেরেশতাদেরকে বুঝানো হয়েছে। তাদেরকেও বুঝানো হয়েছে যাদেরকে সার্বভৌম ক্ষমতা প্রদান করে তারা নিরংকুশ অনুগত্য দিতো এবং তাদের রচিত আইন কানুন দিয়ে জীবন ও সমাজ পরিচালনা করতো । কিন্তু আরও বৃহত্তর ক্ষেত্রে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যেখানে তাদের সবাইকে একত্রিত করা হবে, সেখানে তাদের অপরাধ সম্পর্কে ঘোষণা দেয়া হবে এবং তাদের ওপর উপযুঁপরি তিরস্কারবাণ নিক্ষিপ্ত হতে থাকবে । ভয়ানক আযাব দানের সাথে সাথে এ তিরস্কারও চলতে থাকবে আল্লাহর যেসব নেক বান্দাদেরকে তাদের মৃত্যু পর তারা মাবুদ বানিয়ে নিয়েছে তাদের পক্ষ থেকে বলা হবে তারা একমাত্র মহাশক্তিমান আল্লাহরই এবাদাত করেছে এবং কখনো তারা কাউকে তাদের পূজা অর্চনা করতে বলেনি । আর যেসব নেতা নেতৃরা সাধারণ মানুষকে আল্লাহ তায়ালা ও তার রসূলের পথ থেকে সরিয়ে নিজেদের বানানো মতবাদ মানতে প্ররোচিত করেছে তারা বলবে, নবী (স.) মিথ্যা কথা বলছেন কিংবা নিজের কথাকে আল্লাহর কথা বলে চালিয়ে দিচ্ছেন কখনো তারা এমন কথা বলেনি- বা কাউকে বলতে শেখায়নি ৷ তাছাড়া তাদের বানানো আইন কানুন বা মতবাদ কখনো তাদেরকে তারা বলেনি । এমনকি সেদিন আল্লাহকে বাদ দিয়ে অন্য কারও এবাদাত করার কথাও তারা অস্বীকার করবে; মানবরচিত মতবাদের ধারক বাহকরা সেদিন সে মূর্খ নাদানদের প্রতি ঘৃণায় নাক কুঞ্চন করবে। ‘ওরা বলবে, পবিত্র তুমি হে মালিক, তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে আমরা বন্ধু বা অভিভাবকরূপে গ্রহণ করবো এ প্রশ্নই আসে না- আমাদের কল্পনাতেও কখনো একথা জাগেনি, বরং তাদেরকে ও তাদের বাপ-দাদাদের তুমি যেসব নেয়ামত দানে ভূষিত করেছিলে, এগুলো পেয়ে তারাই তোমাকে ভুলে গেছে এবং এইভাবে তারা ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়েছে। (আয়াত ১৮) অতপর, দেখুন তাদেরকে এসব নেয়ামত কে দিয়েছে। তাদের জ্ঞান বুদ্ধি, প্রজ্ঞা, স্মরণ শক্তি, শারীরিক সুস্থতা, অর্জিত ধন সম্পদ এবং সে সব সম্পদ সম্পত্তি যা তারা মৌরুসি সূত্রে পেয়েছে, তারা জানেনা কোথেকে এগুলো এলো, কেমন করে তারা পেলো । হায়, মূর্খের দল, এসব কিছুর জন্যে শোকরগোযারি না করে এবং যিনি এসব কিছুর মালিক, বড়ো মেহেরবানী করে তাদেরকে দিয়েছেন তার প্রতি আনুগত্য প্রদর্শনের পরিবর্তে এই নাফরমানী! এই না-শোকরীর কারণেই আল্লাহ রব্বুল আলামীন তাদেরকে তাদের কর্তব্য ভুলিয়ে দিয়েছেন, ভুলিয়ে দিয়েছেন তাদেরকে তাদের মালিককে স্মরণ করার কথা । এভাবে তাদের অন্তর তাদেরকে হতাশাপূর্ণ অবস্থায়, অভাব অভিযোগ ও ধ্বংসের দিকে টেনে নিয়ে গেছে। যেমন শুষ্ক মরুভূমিতে কোনো সজীবতা থাকে না, কোনো ফসল ও ফলমূল হয় না৷ সেখানে যারা যায়, ধ্বংস, মৃত্যু ও হতাশার চিহ্নসমূহ দেখতে পায়। এখানে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে তাতে বুঝা যায়, অজন্মা ও সর্বাত্মক অভাব- এ অভাব "অন্তরের, এ অভাব জীবনের সব কিছুর ব্যাপারে । এই পৰ্যায়ে এসে সে মূর্খ, অপমানিত ও হতভাগা জনগোষ্ঠীকে সম্বোধন করে বলা হচ্ছে, ‘(যাদেরকে খুশী করার জন্যে তোমরা তাদের দাসত্্ আনুগত্য করেছো, আল্লাহকে বাদ দিয়ে যাদের সাহায্য কামনা করেছো) তোমাদেরকে এবং তোমাদের সেসব কথাকে যা তোমরা জীবন [=ল্লআল লকল কত লন ১৮ মল্ল 5 |
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।