Wwww.iscalibrary.com জিনিস বা সব থেকে ভালো ব্যবহার দ্বারা দেন।(১) আল্লাহ রব্বুল আলামীন আরো চাইছেন, তিনি যেন শয়তানদের যাবতীয় ষড়যন্ত্র ও অনিষ্ট থেকে বাচার জন্যে তীরই সাহায্য প্রার্থনা করেন। তিনি যেন রাগ না করেন, আর ওরা যা কিছু অন্যায় বলছে তার জন্যে হৃদয়কে যেন তিনি কখনো সংকীর্ণ না করেন, আর এসব কথার পাশপাশি কেয়ামতের সেই ভয়াবহ দৃশ্যাবলী ছবির মতো তিনি তীর সামনে ফুটিয়ে তুলছেন, যার ব্যবস্থা তিনি তাদের জন্যে করছেন- সে দৃশ্য হচ্ছে অতি কঠিন আযাবের দৃশ্য, তাদের নিরস্তর অপমান ও সদা-সর্বদা ভীতি প্রদর্শনের দৃশ্য । তারপর সূরাটি সমাপ্ত করা হচ্ছে আল্লাহর পবিত্রতা বর্ণনার সাথে। এরশাদ হচ্ছে, ‘মহামহীয়ান আল্লাহ, যিনি বিশ্ব জাহানের প্রকৃত সম্রাট । তিনি ছাড়া এমন কেউ সর্বশক্তিমান নেই (যার সামনে মাথা নত করা যায়), তিনি মহান আরশের মালিক ৷’ এখানে আরো দেখা যায়, সূরাটির প্রথমাংশে কৃতকার্যতার শর্তাবলী বর্ণনা করার সাথে সাথে কাফেরদের ব্যর্থতার কথাও পেশ করা হয়েছে। এরশাদ হচ্ছে, ‘আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে ‘ইলাহ’ হিসেবে ডাকে, যার কোনো যুক্তিই তার কাছে নেই, সে অবস্থায় (জেনে নাও যে) অবশ্যই তার রবের কাছে তার হিসাব (গৃহীত হবে), নিশ্চয়ই কাফেররা সফল হবে না৷’ (আয়াত ১১৭) এ আয়াতে মানুষের মনযোগকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়া হচ্ছে এবং তার রহমত ও ক্ষমার দিকে মানুষকে এগিয়ে দেয়া হচ্ছে। এরশাদ হচ্ছে, ‘আরো বলো, হে আমার রব, ক্ষমা কারো এবং রহম কারো অবশ্যই তুমি সর্বোত্তম রহমকারী ৷’ তাফসীর আয়াত ১-২২ সূরাটির গোটা পরিবেশই হচ্ছে বর্ণনামূলক, যেখানে মানুষকে হেদায়াতের পথে এগিয়ে নেয়ার জন্যে প্রচুর যুক্তিতর্ক ও আবেগপূর্ণ অকাট্য কথা রয়েছে, আরো আছে এমন এমন সুন্দর কথা, যা হৃদয়কে মুগ্ধ করে এবং বিবেককে সজোরে নাড়া দিয়ে যায়। যে পরিবেশের মধ্যে এসব যুক্তি বিজয়ী হয়েছে তার জন্যে প্রয়োজনীয় বিষয়বস্তু ছিলো ঈমান এ ঈমানের উৎসের যে Yd CL NERA UME SSA ie: ‘আর যারা যথারীতি তাদের যাকাত আদায় করে .......... যৌনাংগসমূহের যথাযথ হেফাযত করে..... ৷” একথা বলার সময় যে আবেগের ছোঁয়া সেখানে পাওয়া যায় তার বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, ‘তিনি হচ্ছেন সেই সত্বা যিনি তোমাদের কান, চোখ ও অন্তরসমূহ সৃষ্টি করেছেন, কিন্তু খুব অল্পই তোমরা শোকরগোষযারী করো ।' উপরোক্ত গুণাবলী উল্লেখ করার পর পরিশেষে বলা হয়েছে, আর এসব কিছু সূক্মম ও সুগভীর ঈমানের ছায়াতলে লালিত পালিত হয় । জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশদের গুণাবলী ‘অবশ্যই সেই সব মোমেন সাফল্যমন্ডিত যারা তাদের নামাযে বিনয়াবত থাকে.......যারা জান্নাতুল ফেরদাওসের উত্তরাধিকারী তারা সেখানে চিরদিন থাকবে। (আয়াত ১-১১) এ যে আল্লাহর ওয়াদা, অবশ্যই তা সত্য, বরং মোমেনদের সাফল্য মন্ডিত হওয়ার ফয়সালা | আরো বড় সত্য, কারণ এ যে আল্লাহর ওয়াদা, কখনো আল্লাহ তায়ালা তার ওয়াদা খেলাফ করেন (১) এ সূরাটি হচ্ছে মক্কী, যার কারণে এসময়ে ইচ্ছা করলেও তাদের দুর্ব্যবহারের জওয়াবে কোনো প্রতিশোধ নেয়ার মতো অবস্থা মুসলমানের ছিলো না।
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।