তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com মতো আছড়ে আছড়ে মারে, চরম নিষ্ঠুরতার সাথে আগুনে পুড়িয়ে হত্যা করে, পানিতে ডুবিয়ে মারে, পশু পাখীর মতো যবাই করে, যারা বুঝতে চায় না তাদের শক্তি ক্ষমতার ওপর আরো কারো ক্ষমতা আছে এবং যারা মানতে চায় না যে তাদের 'এই দাপটের একদিন পরিসমাপ্তি ঘটবে, তাদের জন্যেই সে লেলিহান শিখা বিশ্ব সম্রাটের হুকুমে অপেক্ষা করছে। তাই এরশাদ হচ্ছে, ‘যখন তাদেরকে ছুঁড়ে ফেলা হবে, শিকল দ্বারা হাত পা বাধা অবস্থায় সংকীর্ণ এক স্থানে, তখন (কষ্টের চোটে) তারা চূড়ান্ত ধ্বংসকে ডাকতে থাকবে (যেন এ আগুনের কষ্ট পরিসমাপ্তি ঘটে কিন্তু এ কষ্ট অবসানের জন্যে মৃত্যু আসবে না), এজন্যে তারা বহু বহু মৃত্যুকে ডাকতে থাকবে ৷’ সে সময়ে মৃত্যু বড়োই কাম্য বস্তু হবে, যেহেতু মনে করা হবে অসহ্য সে যন্ত্রণা থেকে বাচার জন্যে মৃত্যুই একমাত্র উপায়, কিন্তু মৃত্যুকে ডাকতে থাকার জওয়াবে তারা শুনতে থাকবে তীব্র উপহাস-বিদ্বপ ও ভীষণ খৃণাব্যঞ্চক কথা, এজন্যে বলা হয়েছে, ‘একটি মৃত্যুকে ডেকো না, বরং বহু মৃত্যুকে ডাকো’ তোমরা- দেখো, কোনো মৃত্যু তোমাদের এই কষ্টের অবসান ঘটাতে পারে কিনা! সেদিন মৃত্যু না থাকলেও মৃত্যু যাতনা তো থাকবেই, কাজেই বহু মৃত্যু যাতনা এসে দেখো না তোমাদের আগুনের কষ্ট লাঘব করাতে পারে কিনা (আসলে এটা বড়ো কঠিন বিদ্বূপ, যেহেতু মৃত্যু না আসলে যাতনা তো আরো বাড়তেই থাকেবে। এমনই কঠিন যাতনার পাশাপাশি মোত্তাকীদের জন্যে ওয়াদাকৃত সাফল্যের অবস্থাকে পেশ করা হচ্ছে। সেই সকল মোত্তাকীদের জন্যে রয়েছে ওয়াদা যারা তাদের মালিককে ভয় করে চলেছে। তার ভয়েতেই কোনো সীমালংঘন করেনি। কারো ওপর যুলুম, অত্যাচার করেনি এবং তার সাথে মোলাকাতের আশা পোষণ করতে থেকেছে, কেয়ামতকে বিশ্বাস করেছে। তাদের পুরঙ্কারপ্রাপ্তি ও শাস্তির অবস্থাকে সামনে রেখে আবারও পাপাচারীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে। ‘বলো, সে অবস্থাটাই ভালো, না চিরস্থায়ী জান্নাত, মোত্তাকীদের সাথে যার ওয়াদা করা হয়েছে সেটা ভালো ৷ তাদের জন্যে রয়েছে সে মহাপুরস্কার সে সুন্দর বাসস্থান । সেখানে তারা তাই পাবে যা তাদের মন চাইবে সেখানে তারা চিরদিন থাকবে । তাদের রবের কাছে এটা হবে তাদের বড়ো পাওনা- এটা হবে তাদের বাঞ্ছিত দাবী, যা হবে বড়োই আশা-আকাংখা করা ও চাওয়ার বস্তু, হী চাওয়ার বস্তুই বটে । এখন হিসাব করে দেখো, হে পাপাচারীরা সে ঘৃণা ও দুঃখজনক অবস্থা ভালো? না চিরস্থায়ী জান্নাত ভালোঃ যার ওয়াদা আল্লাহ তায়ালা মোত্তাকীদের সাথে করেছেন? আল্লাহ রব্বুল আলামীন চেয়েছেন, তারা জান্নাত সম্পর্কে চিন্তা করুক এবং আরও চেয়েছেন যে তারা আল্লাহর কাছে তীর সেই ওয়াদা পূরণ করার জন্যে দোয়া করতে থাকুক, যার খেলাফ তিনি করেন না, তিনি তাদের এ অধিকারও মঞ্জুর করেছেন যে, তারা সে জান্নাতে যা চাইবে তাই পাবে। এ অবস্থায় জান্নাতী ও দোষখী অবস্থার মধ্যে কোনো তুলনা করা চলে কি? তবুও কেয়ামতের দিনে সেসব ব্যক্তির প্রতি যে বিদ্বপবাণ নিক্ষেপ করা হবে সেই বিষয়ে সর্বশক্তিমান আল্লাহ তায়ালা জানাচ্ছেন যারা আজ রসুলে করীম (স.)-এর সাথে ঠা্টা মন্কারি করছে, তাদের জন্যে কঠিন শাস্তি নির্ধারিত রয়েছে। মোশরেক ও তাদেক্স শরীকরা কিভাবে একে অপরক্কে অভিযুক্ত করবে এরপর সে মিথ্যাবাদী ও হঠকারী নাদানরা কেয়ামত সংঘটিত হওয়া সম্পর্কে তাদের যে অবিশ্বাস প্রকাশ করছে, তার দৃশ্যসমূহের মধ্য থেকে মোশরেকদের শাস্তির দৃশ্যটি তুলে ধরে আল কোরআন চূড়ান্তভাবে.তাদেরকে সতর্ক করছে, স্পষ্টভাবে তাদেরকে জানিয়ে দিচ্ছে যে, তাদেরকে তাদের কল্পিত মাবৃদদের সাথে একত্রিত করে সেদিন দোযখে হাযির করা হবে। সেখানে বান্দা ও তাদের কল্পিত মাবুদরা একত্রে থাকবে ও শাস্তি ভোগ করবে । তারা পরস্পরকে তাদের পরিণতি দেখুন তাদের কথার উদ্ধৃতি এখানে তুলে ধরা হয়েছে,

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।