তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com গোটা সত্তাকে পবিত্র করতে চাই । আল কোরআন এর মধ্যে যে বিজ্ঞান রয়েছে, তা বিভিন্ন উপায়ে এবং বিভিন্ন দৃশ্যের মধ্য দিয়ে এমনভাবে এখানে ফুটে ওঠে যা দেখে বিশ্বয়ে আমরা হতবাক হয়ে যাই । সমগ্ৰ জীবনটাই তো এক বিস্ময়, সুতরাং এ জীবন নিয়ে আল কোরআন যা কিছু বলেছে তা অবশ্যই তাদের কাছে বিস্ময়কর মনে হবে যারা এ মহাগ্রন্থকে গবেষণা করে এবং অন্তর প্রাণ দিয়ে এ পাক কালামকে বুঝার চেষ্টা করে। আলোচ্য সূরার এই পর্যায়ে এসে আমরা উপনীত হয়েছি দোযখের আগুনের সামনে ৷ এমন মৰ্মস্পৰ্শী বর্ণনার অবতারণা এখানে করা হয়েছে যে, আমাদের কল্পনা নেত্রে সে কঠিন আগুনের দৃশ্য ভেসে উঠছে। কতো কঠিন এ আগুন! এর বর্ণনা দিতে গিয়ে হাদীস শরীফে বলা হয়েছে (মরুভূমির বুকে) দুপুরের সময়ে যে উত্তপ্ত হাওয়া চলে, যার তাপে যে কোনে মানুষের শরীর ঝলসে যায়, সেই উত্তপ্ততা আসে জাহান্নামের তাপ থেকে সে কঠিন আগুনের মধ্যে সাতার কেটে বেড়াবে মানুষরা । (হে রসূল) তুমি এ ভয়ানক দৃশ্য অনেক অনেক দূর থেকে দেখবে । সে আগুন প্রচন্ড আক্রোশে গর্জন করতে থাকবে এবং প্রলয়ংকরী ঢেউ তুলে তুলে জ্বলতে থাকবে। সে আগুনের শী শী শব্দ ও ক্রোধমত্ত ধ্বনি সে পাপাচারীরা শুনতে থাকবে। সে আগুন তাদের দারুণ আক্রোশে পোড়াতে থাকবে এবং তার লেলিহান শিখা গোল্লা মেরে মেরে তাদের ওপর উঠতে থাকবে- আর ওরা হবে সে আগুনের জ্বালানী, তাদেরকে কঠিন আগুনের দিকে এগিয়ে দেয়া হবে!’ কল্পনা নেত্রে একবার সে দৃশ্যটি রাখুন এবং চিন্তা করুন কী ভয়ানক হবে সে দৃশ্য! বিশ্বাস হতে চায় না? দুনিয়ার বুকে কোনো অগ্নিকান্ডের দৃশ্য যদি দেখে থাকেন এবং যদি সেই লেলিহান শিখার মধ্যে কারো জ্বলতে থাকা নযরে পড়ে থাকে তাহলেই কখনো বুঝবেন, সেখানে সেভাবে পাপাচারী কেউ জ্বলতে পারে কিনা! কিন্তু সে দিন তো আজকের মতো মৃত্যু থাকবে না । জ্বলবে, চীৎকার করবে, জীবন বেরুবে না, জ্বলে পুড়ে একেবারে নিশেষও হয়ে যাবে না, যেমন করে পেটের ব্যথার রুগী ছটফট করে যন্ত্রণায়, তবু মরে না পৃথিবীতে এ দৃশ্য তো অনেকের চোখেই পড়ে । এসব ভয়ানক দৃশ্য চিন্তাশীল যে কোনো ব্যক্তিকে প্রকম্পিত করে, এমন কঠিন ব্যধিতে আক্রান্ত ব্যক্তি ছটফট করতে থাকে এবং থরথর করে কাপতে থাকে, তার দেহ মন এবং মুহুমুঁহু সে শিহরে উঠতে থাকে কেয়ামতের দিনে যালেম ও সত্যকে প্রত্যাখ্যানরারীদের জন্যে যে আগুন নির্ধারিত রয়েছে তার বর্ণনা এখানে পেশ করা হয়েছে সে কঠিন আগুনের ভয় যখন মনের ওপর ছেয়ে যায়, তখন পায়ে বল থাকে না, হাঁটতে গেলে নড়বড় করে! এরপর সত্য বিরোধী ও সত্যকে উপেক্ষাকারী প্রত্যেকটি ব্যক্তির জন্যে রয়েছে এ সম্বোধন, পাপাচারীরা সে ভয়ানক আগুনের মধ্যে পৌছে যাবে । সে ধ্বংসের গহবরে তাদেরকে একেবারে স্বাধীনভাবে ছেড়ে দেয়া হবে না যে, সে কঠিন আগুন থেকে পালিয়ে বেরিয়ে যেতে পারবে । যখন বিদ্রোহী ও পাপাচারী ব্যক্তিদেরকে হাঁকিয়ে আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তারা বাচার চেষ্টা করতে থাকবে কিন্তু কিছুতেই বাচতে পারবে না, বরং ধাক্ধা মেরে ওই কুন্ডলি পাকিয়ে জলতে থাকা আগুনের লেলিহান শিখার মধ্যে তাদেরকে ফেলে দেয়া হবে, তাদেরকে জিঞ্জিরে আবদ্ধ অবস্থায় এই ভীষণ আগুনে ফেলে দেয়া । তাদের হাতগুলো পায়ের সাথে শিকল দিয়ে বাধা থাকবে এবং ছুঁড়ে ফেলা হবে আগুন ভর্তি কোনো সংকীর্ণ স্থানে । যারা বেড়ি পরা কয়েদীদের দেখেছেন, যারা দেখেছেন ফাসীর আসামীকে মৃত্যু দন্ড প্রাপ্তির পারেন আমাদের দেখা আগুন থেকে হাজার গুণ শক্তিশালী এটম বোমার আগুন সম্পর্কে- তাদের পক্ষে যালেমদের অবস্থা বুঝা সহজ হবে । যারা আল্লাহর রাজ্যে বাস করে তাকে মানতে চায় না, তার বান্দাদের প্রতি নিজ স্বার্থের জন্যে অকথ্য নির্যাতন চালায়, যারা মানুষকে শেয়াল কুকুরের

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।