wWww.iscalibrary.com জ্ঞাহান্নামের কিছু ভয়াবহ চিত্র আল্লাহ তায়ালা সম্পর্কে ও রসূলুল্লাহ (স.)-এর বিরুদ্ধে কাফের মোশরেকদের সীমাহীন ওুদ্ধত্যপূর্ণ কথা এ পর্যন্ত যা পেশ করা হলো, তার সাথে তাদের অপর যে কঠিন সত্য বিরোধী চরিত্র প্রকাশ পেয়েছে তা হচ্ছে আখেরাত ও আখেরাতের অনস্ত জীবনকে অস্বীকার করা । তারা বিশ্বাস করতো না যে, মৃত্যুর পর আবার একসময় তাদেরকে যিন্দা করে তোলা হবে এবং দুনিয়ার জীবনের যাবতীয় কার্যকলাপ ও ব্যবহারের হিসাব নেয়া হবে, আর এজন্যেই তারা এতো বে-পরওয়া ছিলো । তাদের এই যুলুম নির্যাতনের কারণে একদিন তাদের শাস্তি পেতেই হবে, তাদের উপহাস-বিদ্রপ ও নবীর সাথে দুর্ব্যবহারের জন্যে কারো কাছে কোনো দিন তাদের জওয়াবদিহি করতে হবে এবং কোনো দিন কারো কাছে তাদের হিসাব দিতে হবে- এসব বিশ্বাসের অভাবে তারা কোনো অন্যায় কাজ বা খারাপ আচরণ করতে কুষ্ঠিত হতো না । তাদের অত্যাচারের কোনো সীমা থাকতো না এবং তাদের আচার আচরণকে নিয়ন্ত্রণ করার কোনো কিছুই ছিলো না। এজন্যে এখানে তাদের সামনে অত্যন্ত তেজোদ্দীপ্ত ও মর্মস্পর্শী ভাষায় কেয়ামতের দৃশ্যাবলীর মধ্য থেকে এমন একটি কঠিন দৃশ্য তুলে ধরা হচ্ছে, যা তাদের প্রস্তর কঠিন হৃদয়কে বিগলিত করছে, তাদের সুপ্ত চেতনাকে, প্রচন্ডভাবে নাড়িয়ে তুলছে তাদের অবচেতন মনকে ভীষণভাবে ভীত সন্ত্রস্ত করে তুলছে এবং একদিন তাদের মন্দ কাজ ও দুর্ব্যবহারের জন্যে অতি কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে তাদের মনে প্রত্যয় জাগিয়ে দিচ্ছে। এ পর্যায়ে মহা প্রলয়ংকর কেয়ামত সম্পর্কে আল কোরআনের সম্মোহনী বাণী মোমেনদেরকে যেমন করে আতংকিত করছে, তেমনি কাফেরদেরকেও ভীত সন্ত্রস্ত করে তুলছে। দেখুন, একবার আল্লাহ সোবহানাহু তায়ালার সেই ভীতি সৃষ্টিকারী বাণীর দিকে। ‘বরং ওরা কেয়ামতের বর্ণনাকে মিথ্যা বলে দাবী করলো এবং আমি, তাদের জন্যে দোযখের একটি ধ্বংসকে ডেকো না, বরং বহু বহু ধ্বংসকে ডাকো ।' (আয়াত ১১-১৪) ‘বলো, সে (পরিণতি)টিই ভালো, না চিরস্থায়ী সেই জান্নাত ভালো- যার ওয়াদা করা হয়েছে মোত্তাকী (আল্লাহভীরু) লোকদের সাথে, ওটাই হবে তাদের ............ এক ওয়াদা- শুধু তার জন্যে যে ব্যক্তি আল্লাহর এ মহান ওয়াদা লাভের জন্যে আকাংখী থাকে! (আয়াত ১৫-১৬) ওরা কেয়ামত সম্পর্কিত কথাগুলোকে মিথ্যা. কথা বলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। সত্যকে অস্বীকার করা এবং ভুল পথে দৃঢ়ভাবে টিকে থাকার জিদ তাদেরকে সত্য থেকে এতো বেশী দূরে পৌছে দিয়েছে, যেখান থেকে ফিরে আসা বড়োই কঠিন। এর ফল দাড়াচ্ছে এই যে, সত্য সমাগত হওয়ার পর তাকে প্রত্যাখ্যান করায় তাদের অবস্থা পূর্বের যে কোনো সময়ের তুলনায় আরো বেশী কঠিন আরো বেশী কষ্টকর হয়ে গেছে এবং সে কঠিন অবস্থা যেন এ আয়াতের মাধ্যমে আজ মূর্ত হয়ে উঠছে তাদের সামনে ৷ এরশাদ হচ্ছে, ‘বরং ওরা কেয়ামতের কথাকে মিথ্যা বলে দাবী করলো !' আর এই ঘৃণ্য ব্যবহার ও হঠকারিতার জন্যে তাদের সামনে সেই ভয়ানক আযাবের দৃশ্য তুলে ধরা হচ্ছে যা তাদের জন্যে অপেক্ষা করছে। সে ভয়ানক শাস্তি আসবে ডগডগে আগুন আকারে, যা পূর্ব থেকেই তাদেরকে গ্রাসের জন্যে প্রস্তুত থাকবে । তাই এরশাদ হচ্ছে, ‘আমি, সর্বশক্তিমান আল্লাহ, অস্বীকারকারী যে কোনো ব্যক্তির জন্যে ডগডগে আগুনের শাস্তি ঠিক করে রেখেছি’ সুনির্দিষ্ট করে কথা বলতে গেলে বলতে হয় যে, আমরা জীবনকে অন্যায় অবিচার ও যাবতীয় আবিলতা থেকে মুক্ত করতে চাই এবং মনের মধ্যে যেসব দুশ্চিন্তা, কুপ্ররোচনা ও অন্যায়ের প্রতি আকর্ষণ এবং রয়েছে অন্যায়ের প্রতি যেসব ঝৌক প্রবণতা রয়েছে তার থেকে আমরা. আমাদের
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।