wWww.iscalibrary.com হচ্ছে, যাদুকরদের সাথে তাকে তুলনা করা হচ্ছে, তুলনা করা হচ্ছে এমন এক ব্যক্তির সাথে যাদুর আছর হওয়ার কারণে যার আকল বুদ্ধি শেষ হয়ে গেছে। যাদুর কথা বলা হচ্ছে- এজন্যেই তো সে এমন আজ্ব আজব কথা বলছে যা স্বাভাবিক মানুষরা বলে না, বলতে পারে না। আসলে এসব অস্বাভাবিক কথা যখন সে মূর্খের দল উচ্চারণ করছে তখন ওদের আভ্যন্তরীণ অবস্থা এমন ভৌতা হয়ে গেছে যে তাদেরকে সে চেতনা আর সঠিক দিকনির্দেশ দিতে পারছে না। তাদের কাছে মনে হচ্ছে নবী (স.) অস্বাভাবিক কথা বলছেন, এমন কিছু তিনি বলছেন যার সাথে মানুষ পরিচিত নয়, বলছেন তাই যা মানুষের স্বভাব বিরুদ্ধ এবং মানুষের জন্যে কল্যাণকর নয় ........... এর জওয়াবে বিশ্বয় প্রকাশ করে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হলো, ‘দেখো তোমার জন্যে ওরা কেমন ধরনের উদাহরণ পেশ করছে’ কখনো ওরা তোমার তুলনা করছে যাদুকরদের সাথে, কখনো বলছে মিথ্যাবাদী, কখনো বা তোমাকে দোষারোপ করছে পুরাতন কালের অলীক কাহিনী বর্ণনাকারী হিসাবে, অথচ এসব কিছু চরম ভ্রান্তি, বরং তারা সত্যই বুঝছে যে, এটা. অবশ্যই সত্য কথা, সত্য কথা জানতে বুঝতে পারার পরও তারা নিছক দুনিয়াবী সাময়িক স্বার্থের কারণে এ মহা সত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এজন্যে তাদের সম্পর্কে আল্লাহ তায়ালা ফয়সালা শোনাচ্ছেন, ‘ওরা আর কখনো সঠিক পথ পাবে না৷’ এ কথার সাথে ওদের হঠকারিতাপূর্ণ বিতর্কের অবসান ঘটানো হচ্ছে যে, যা কিছু ওরা বলাবলি করছে এবং দুনিয়ার এ জীবন সম্পর্কে যতো যা কিছু ধারণা কল্পনা করছে সবই বে-ফায়দা হয়ে যাবে, তা ওরা যতোই এ দুনিয়াকে মূল্যবান বলে বুঝুক না কেন। আর দুনিয়া কেন্দ্রিক জীবন হওয়ার কারণে ওদের চিন্তা যে, সত্যিকার রসূলই যদি তিনি হবেন তাহলে তার কাছে প্রচুর সম্পদ থাকা উচিত ছিলো, এমন ফলের বাগ-বাগিচা থাকা প্রয়োজন ছিলো, যার থেকে নিশ্চিন্তে তার খোরপোষের ব্যবস্থা হতো । হা, আল্লাহ তায়ালা সর্বশক্তিমান, তিনি চাইলে অবশ্যই যা ওরা ধারণা করছে তার থেকেও অনেক বেশী দিতে পারতেন । তাই তিনি জানাচ্ছেন, ‘মহা কল্যাণময় সেই সত্বা যিনি চাইলে দিতে পারতেন, যা ওরা ধারণা করছে, তার থেকেও বেশী তোমাকে দিতে পারতেন, দিতে পারতেন তোমাকে এমন বাগ-বাগিচায় ভরা বাসস্থান যার নীচু দিয়ে প্রবাহিত হতে থাকত ছোট ছোট নদী, তোমার জন্যে বহু বালাখানাও বানিয়ে দিতে পারতেন! কিন্তু আল্লাহ তায়ালা তীর জন্যে ওদের কল্পনার অতীত, আরো আরো অনেক বেশী সুন্দর বাগ বাগিচা ও বাসস্থান বানাতে চেয়েছেন, আরো অনেক বেশী আরামদায়ক প্রাসাদ তাকে দিতে চেয়েছেন। মহান আল্লাহ তায়ালা তাকে তার নিজের সাথে মহা মিলনের নিশ্চয়তা দিয়েছেন। যিনি সকল সহায় সম্পদ অট্টালিকা ও সকল ক্ষমতার মালিক তার সন্নিধ্য পাওয়া কি সকল পাওয়ার ‘বড়ো পাওয়া নয়! এর সাথে আল্লাহ রব্বুল আলামীন তাকে পরম পুলকিত ও পরিতৃপ্ত হৃদয় দিয়েছেন। তিনি এ বিষয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত যে তীর মালিক নিজেই তাঁকে চালাচ্ছেন এবং সদা সর্বদা তাকে তিনি নিজের হেফাযতে রেখেছেন, সর্বক্ষণ তার প্রতি মালিকের মনোযোগ রয়েছে এবং তিনিই তাকে সর্বপ্রকার যোগ্যতা দিচ্ছেন যার কারণে শত চেষ্টা করেও বিরোধিরা তাকে তার “মিশনকে স্তব্ধ করে দিতে পারছে না, আর এসব কিছুর সাথে পরম প্রেমাম্পদের সাথে মহা মিলনের স্বাদ তাকে সারাক্ষণ বিমোহিত করে রেখেছে। এ স্বাদের অনুভূতি তাকে দান করছে এমন আরাম যা সকল নেয়ামতের বড়ো নেয়ামত ৷ মানুষের জন্যে এর থেকে বড়ো অন্য সম্পদ হতে পারে না হায়, ওরা যদি সময় ফুরানোর আগেই বুঝতো, যদি ওরা স্বাদ পেতো সেই মহা | নেয়ামতের ।
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।