Wwww.iscalibrary.com মানুষ বানাতে চেয়েছিলেন । তিনি চেয়েছিলেন, তার উন্মতের যে কোনো এক ব্যক্তির মতো নিজের খাদ্য খাবার, কষ্ট পরিশ্রম করে সে নিজেই যোগাড় করে নিক, যেন তার উন্মতের মধ্য থেকে কোনো শ্রমিক আল্লাহর হুকুম পালন করার ব্যাপারে এ ওজুহাত পেশ করতে না পারে যে, তিনি তো রসুল ছিলেন, তার কোনো কাজ কাম করা লাগে না, রুজি-রোজগারের তালাশে তাকে ব্যস্ত থাকতে হয় না । তাই তার পক্ষে এসব হুকুম পালন করা সম্ভব হয়েছে, তার পক্ষে আকীদা বিস্তারের কাজ ও রেসালাতের দায়িত্ব আনজাম দেয়া সম্ভব হয়েছে, । তাকে তো জীরন পথে কোনো বাধা-বিঘ্নের সন্মুখীন হতে হয়নি, যার জন্যে তীর পক্ষে এসব কিছু সম্ভব হয়েছে এগুলো তাই, রসূল (স.)-কেও, তীর প্রতি অর্পিত সকল দায়িত্ব পালনের সাথে সাথে সাথে জীবিকা অর্জনের জন্যেও যে কঠোর পরিশ্রম করতে হয়েছে, তা অন্য কারো থেকে কোনো অংশে কম নয়! এভাবেই তার আদর্শকে তিনি সামনে এগিয়ে দিয়েছেন। অবশ্য পরবর্তীতে তাকে জীবিকা আহরণের কাজ থেকে রেহাই দেয়া হয়েছে, যাতে করে তিনি, অন্যদিক থেকে আগত পরীক্ষার সঠিক মোকাবেলা করতে পারেন এবং তাঁর মিশনকে পূর্ণতা দান করতে পারেন। সাহাবায়ে কেরামরা প্রাণপ্রিয় নবীর পদপ্রান্তে হাদিয়া স্বরূপ যে ধন সম্পদ এনে দিতেন তা তিনি দুহাত দিয়ে ঝড়ো হাওয়ার মতো বিলিয়ে দিতেন। এভাবে তিনি সম্পদের মহব্বতের ওপর জয়লাভ করতেন এবং অন্তরের মধ্যে সম্পদের কোনো মূল্যই অনুভূত হতে দিতেন না, যাতে করে এরপর একথা আর কেউ বলতে না পারে, ‘মোহাম্মদ তার রেসালাতের কারণে এতো এতো অর্থ সম্পদ গড়ে তুলেছিলো।’ তিনি অভাব অভিযোগের মধ্যেই জীবন অতিবাহিত করতেন, কোনো সম্পদ তাকে বিলাসিতায় মগন করে দিতে সক্ষম হতো না । তিনি বলতেন, ‘আল ফাকরু ফাখরী' ‘আমার দৈন্যই আমার গৌরব ৷’ হাঁ, অবশ্যই তিনি সম্পদশালী ছিলেন, ধন সম্পদ আসতো এবং অল্পস্বল্প নয় প্রচূরই আসতো, কিন্তু এসব'সম্পদ তিনি অকাতরে দাওয়াতী কাজের জন্যে ব্যয় করে ফেলতেন। এতো সম্পদ তীর কাছে আসা সত্তেও তিনি যেমন দরিদ্র ছিলেন, তেমনি দরিদ্রই থেকে যেতেন । ধন সম্পদ, পুঞ্জীকৃত অর্থ এসবের কী মূল্য আছে, কী স্থায়িত্ব আছে? নশ্বর দেহসর্বস্ব এই মানুষের দু চোখ যখন বুঁজে যাবে, যখন এই দুর্বল মানুষ চিরস্থায়ী ও সর্বশক্তিমান আল্লাহর সাথে মিলিত হবে সে অবস্থা স্মরণ করলে মানুষ বুঝতে পারে এ জীবনের কী দাম আছে! পৃথিবী ও এর মধ্যস্থিত বিষয়াদিরই বা কী মূল্য আছে ? এই বিশ্ব জগত গোটা এ সৃষ্টি, সৃষ্টিকর্তা মহান আল্লাহর সাথে মিলিত হওয়ার পর এসবের আর কীইবা মূল্য থাকবে? তিনিই তো দেনেওয়ালা, কিন্তু হতভাগা সে জাতি এসব কিছুই হিসাব করতো না! এর শাদ হচ্ছে, ‘যালেমরা বলতো, তোমরা একজন যাদু স্পর্শিত ব্যক্তির অনুসরণ করছ মাত্র’ ছি, এ হচ্ছে সৃষ্টি ছাড়া, সীমাবহির্ভূত এক চরম নির্লজ্জ কথা, যার বর্ণনা এখানে এবং সূরায়ে বনি ইসরাঈল এ (বা ইসরাতে) প্রায় একই ভাষায় এসেছে এবং এখানে এবং ওখানে জওয়াবও একই ভাষায় দেয়া হয়েছে, ‘দেখো, ওরা তোমার কেমন উদাহরণ দিলো, অতপর তারা গোমরাহ হয়ে গেলো, ফলে আর কোনো পথ তারা পাবেনা” দুটি সূরাতে প্রায় একই বিষয় বর্ণিত হয়েছে, বর্ণনাকালে এ দুটির পরিবেশও প্রায় একই ছিলো। এসব সূরার মধ্যে রসূলুল্লাহ (স.)-এর জন্যে অপমানজনক যেসব কথা উচ্চারিত হয়েছে তার বর্ণনা পাওয়া যায়। যেসব কথা দ্বারা তাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে সেগুলো এ দুটি সূরার মধ্যে সমানভাবে পাওয়া যায়। আল আমীন মোহাম্মদ, বিশ্বস্ত সবার প্রিয় মোহাম্মদ, আজ নবুওতের দায়িত্ব ঘাড়ে আসাতে কতো হীন, কতো অপমানজনক নামে তাকে আখ্যায়িত করা
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।