Wwww.iscalibrary.com পালনের মাধ্যমে অনুশীলন করে দেখাক । প্রকৃতপক্ষে এভাবে আল্লাহর রসূল তার আনীত আকীদা বিশ্বাসকে তার নিজের জীবনের মাধ্যমে বাস্তব রূপে ফুটিয়ে তুলেছেন, তার জীবন, তীর ব্যবহার এবং তার কর্মসমূহকে এক উন্যক্ত গ্রন্থরূপে তিনি বিশ্ববাসীর সামনে রেখে গেছেন, যার জীবন গ্রন্থের প্রতিটি লাইন মানুষরা স্থান থেকে স্থানান্তরে নিয়ে গেছে এবং কার্যত পৃথিবীর বহু স্থানে বাস্তবায়িত করে চলেছে । মানুষ রসূলুল্লাহ (স.)-কে তার শিক্ষা ও কাজের মাধ্যমে আজও জীবন্ত দেখতে পাচ্ছে, যার কারণে তার অনুকরণ ও অনুসরণ করাটা তেমন কোনো দৃূরূহ ব্যাপার বলে মনে হয় না, কারণ এই উন্নত আদর্শ তো পৃথিবীতে শুধু কথা আকারে নেই, আছে এ আদর্শ বাস্তবায়নের সোনালী নযির। কিন্তু আজ আমরা সেই আদর্শের বাস্তব রূপ কোথাও ফুটিয়ে তুলতে না পারায় অনেকাংশে হতাশ হয়ে পড়েছি। আজ যদি সেই সুমহান আদর্শ তার সম্মোহনী রূপ নিয়ে জেগে উঠতো, যদি পৃথিবীর কোনো প্রান্তরে কোনো একটু ভূখন্ডেও রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম পরিপূর্ণভাবে জীবনের সকল দিক ও বিভাগে কায়েম হয়ে যেতো, যদি কাজে, কথায় চিন্তায় ও ব্যবহারে মানুষ ইসলামের পুরোপুরি অনুসারী হয়ে যেতো তাহলে মানুষ তা দেখে ‘এ শারাবান তহুরা' আকন্ঠ পান করার জন্যে দলে দলে ঝাপিয়ে পড়তো । আর আল্লাহর নবী মানুষ না হয়ে যদি ফেরেশতা হতেন তাহলে তীর কাজ সম্পর্কে তারা কোনো চিন্তাই করতো না, আর তাকে অনুসরণ করারও কোনো চেষ্টা করতো না, কারণ শুরুতেই তারা বুঝতো যে ওদের প্রকৃতি থেকে | তার প্রকৃতি ভিন্ন, অতএব তার ব্যবহার অবশ্য অবশ্যই তাদের ব্যবহার থেকে ভিন্ন হবে, কাজেই তার বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্রের প্রশ্রই আসে না- তার জম্যে কারো কোনো উপায় বের করারও প্রয়োজন নেই । এটাই আল্লাহর কর্মকৌশলের এক বিশেষ রহস্য যে, তিনি সব কিছুকে সৃষ্টি করে তাদের প্রত্যেকের কাজ কি হবে তা নির্ধারণ করে দিয়েছেন। তার তাৎপর্যবহ কাজগুলোর মধ্যে এটা এক বিশেষ জ্ঞানপূর্ণ কাজ যে তিনি তীর বার্তা মানুষ পর্যন্ত পৌছে দেয়ার জন্যে মানুষ-দূতকেই নিয়োগ দিয়েছেন, যাতে এই মানুষের নেতৃত্বেই আল্লাহর বিধানকে মানুষ বাস্তব জীবনে কার্যকর করতে পারে। যারা মানুষকে রসূল বানানোর ওপর প্রশ্ন তোলে, তারা খুব যে একটা চিন্তা ভাবনা করে কথা বলে, তা নয়। এর প্রথম কারণ হচ্ছে মানুষকে কতোটা সম্মান দেয়া হয়েছে তা ওরা বুঝে না। দ্বিতীয় কারণ, আল্লাহর হুকুম মানুষ কিভাবে পালন করবে তা একজন মানুষই আরেকজন মানুষকে দেখাতে পারে। ক্সুন্সদেকরস ব্যাপারে কাফ্ষেরদের অবাস্তব মস্তবয ওদের নির্বুদ্ধিতার আর এক নযির হচ্ছে, তারা যেসব প্রশ্ন করতো সেগুলোর মধ্যে একথাও ছিলো, ‘এ আবার কেমন রসূল, সে হাটে বাজারে রুজি রোজগারের জন্যে যাতায়াত করে!” রসূল ও আল্লাহর খাস ব্যক্তি এবং তার নিজস্ব দূত, কাজেই কেন তিনি তার রুজি রোজগারের ব্যবস্থা করে দেন ন? কেনই বা তাকে বিনা কষ্ট ও বিনা পরিশ্রমে বিত্তশালী বানিয়ে দেন না? তাদের কথাগুলোকে এইভাবে উদ্ধৃত করা হয়েছে, তার কাছে গুপ্ত ভান্ডারের চাবিকাঠি কেন দিয়ে দেয়া হয় না, অথব৷ ফুলে ফলে সুশোভিত | কোনো বাগিচার মালিকই বা তাকে বানিয়ে দেয়া হয় না, যাতে করে নিশ্চিন্তে সেখান থেকে সে তার খাদ্য খাবার পেতে পারে’ আপাত দৃষ্টিতে এসব আপত্তি বেশ যুক্তিসংগত মনে হয়, কিন্তু মুক্ত মন নিয়ে কেউ যদি বুঝতে চেষ্টা করতো তাহলে এসব কথার জওয়াব তারা নিজেদের মধ্যেই পেয়ে যেতো! আল্লাহ রাববুল আলামীন চাননি যে তীর রসূল কোনো গুপ্ত ভান্ডারের অধিকারী বা কোনো বাগ-বাগিচার মালিক হয়ে যাক, কারণ তীর রসূলকে তিনি তার উন্মতের জন্যে পরিপূর্ণ এক আদর্শ
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।