তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

wWww.iscalibrary.com ধারক বাহক বানিয়ে নিয়েছেন আর যখনই তাদের জীবন পথ জটিলতা ও ব্যথা বেদনায় ভরে গেছে এবং তারা সাহায্যের জন্যে আবেদন জানিয়েছে, তখনই তিনি তাদেরকে সাহায্য করেছেন। আল্লাহ তাবারকা ওয়া তায়ালা মানুষকে যে মর্যাদার আসনে বসিয়েছেন তার কিছু অংশ এই | নবুওত রূপে চমৎকার পদ্ধতিতে প্রকাশ পায়। সমগ্র মানবমন্ডলীর মধ্য থেকে কারো কারো প্রকৃতির মধ্যে এই মর্যাদা লাভের যোগ্যতা দান করা হয়েছে, কিন্তু বহু মানুষ তাদেরকে দেয়া এই সম্মানের মর্যাদা বুঝে না, উপলব্ধি করতে পারে না তাদেরকে প্রদত্ত ও মান-সম্তরমের গুরুত্ব ও তাৎপর্য কি! এজন্যেই ওহী নাযিলের মাধ্যমে যাদেরকে সন্মানিত করা হয়েছে তাদেরকে, যাদের মান-মর্যাদাকে তারা অস্বীকার করে, তারা কিছুতেই স্বীকার করতে চায় না যে, আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে কেউ একজন রসূল হয়ে আসতে পারে। তারা মনে করে, মানুষ রসূল হওয়া থেকে ফেরেশতাদের রসূল হওয়া বেশী ভাল এবং অধিক গ্রহণযোগ্য । তাই এ বিষয়ে তাদের কথার উদ্ধৃতি দিতে গিয়ে বলা হচ্ছে, ‘তার কাছে কোনো ফেরেশতা কেন নাযিল হয় না, যে তার সাথে একজন (সহকারী নবী) বা সতর্ককারী হিসেবে যোগ দিতো!” অথচ, তাদের একথা হিসাব করা উচিত:ছিলো যে আল্লাহ তায়ালা ফেরেশতা দ্বারা মানুষকেই তো সেজদা করিয়েছেন, এর কারণ আল্লাহ জাল্লা শানুহু মাটির পুতুলের মধ্যে মহান রূহ ফুঁকে দিয়ে তাকে মর্যাদাবান বানিয়েছেন এবং তারপর ভালো মন্দের জ্ঞান দান করে তাকে বানিয়েছেন আরো বেশী বৈশিষ্ট্যমনডডিত, আর এর ফলে তার স্থান সৃষ্টির সকল কিছুর ওপর নিরূপিত হয়েছে। এটা আল্লাহ রব্বুল আলামীনের হেকমতের বিশেষ নিদর্শন যে তিনি বিশ্ব মানবতার দরবারে একই রেসালাতের পয়গামকে কালান্তরে অনেক অনেক মানুষের মাধ্যমে পাঠিয়েছেন। মানুষের মধ্যে রেসালাতপ্রাপ্ত এক মানুষ বাকি মানুষের অনুভূতির প্রতিনিধিত্ব করে, বুঝে যে এসব অনুভূতির উৎসগুলো কি কি তাদের অভিজ্ঞতাসমূহের প্রতিনিধি হিসাবে সে মানুষকে সাহায্য করে, তাদের ব্যথা-বেদনা ও আশা-আকাংখাকে সে বুঝতে পারে, সে জানতে পারে তাদের মনের কষ্ট কি এবং কি তাদের মনের চাহিদা, সে জানে তাদের প্রয়োজনসমূহ ও জীবনের বোঝাগুলো কি এই কারণেই তাদের দুর্বলতা ও ক্ষতিগুলো যখন সে দেখে তখন দয়া সহানুভুতিতে তার মন ভরে | যায়, কাজেই তখন তাদের সেসব পুঞ্জীভূত দুঃখ-বেদনা নিরসনে তৎপর হয়ে ওঠে এবং এজন্যে তাদের সমস্ত শক্তি ও বড়ত্‌বকে উপেক্ষা করে আল্লাহ তায়ালা প্রদত্ত বলে বলীয়ান হয়ে কাজ করে, আর এই জন্যে পা পা করে সাফল্য ও বিজয়ের পথে সে এগিয়ে যায়। সে বুঝতে পারে মানুষের উৎসাহ উদ্দীপনা কোথায়, তাদের মনের প্রতিক্রিয়া ও তাদের গ্রহণ যোগ্যতা সম্পর্কেও জানতে পারে, একথা অবশ্য সত্য যে, সে তো তাদেরই একজন, তাদেরকে নিয়ে সে আল্লাহর পথেই চলতে চায়, তাঁর কাছে. ওহী আনে আল্লাহর পক্ষ থোকে এবং জীবনের কট্টকাকীর্ণ পথ পরিক্রমায় সে আল্লাহর সাহায্য লাভ করে! or EE SE EE TT TEE ET দেখতে. পায়, কারণ তারা তীকে তাদেরই একজন হিসেবে দেখতে পায়। তিনি যদি শত দুঃখ জ্বালা সয়েও এই সত্য সুন্দর পথে চলতে পারেন তাহলে তারা কেন এ দুর্গম পথে পাড়ি জমাতে পারবে না? এজন্যে মানুষ ধীরে ধীরে হলেও আদর্শ মানুষটির অনুকরণ ও অনুসরণের মাধ্যমে ' অবশেষে এই উত্তম আদর্শকে গ্রহণ করে, এর ফলে এই উত্তম মানুষটি আজও অসংখ্য নিগৃহীত নিপীড়িত মানুষের অন্তরের মাঝে বেঁচে আছে এবং বেঁচে থাকবে আবহমানকাল ধরে, বেঁচে থাকবে তাদের মধ্যে তার নৈতিক চরিত্র, সুমধুর ব্যবহার, উত্তম কার্যাবলী এবং যেসব দায়িত্‌ ' আল্লাহ তায়ালা তাকে দিয়েছেন ও চেয়েছেন যে তার পয়গান্বর নিজে সেগুলো যথাযথভাবে এগুলো

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।