Wwww.iscalibrary.com ‘তার কাছে পড়ে. শোনানো হয় আর সে কিনা বলে, একথাগুলো আল্লাহর কাছ থেকে এসেছে’ তাই আলোচ্য আয়াতে তাদের কথাগুলোকে রদ করতে গিয়ে বলা হচ্ছে, তাদের এসব দাবীর পেছনে কোনো যুক্তিই নেই । আলোচনা করলে তাদের কোনো কথাই প্রমাণিত হবে না। আল কোরআন এ প্রসংগের আলোচনায় এমন শব্দাবলী ব্যবহার করেছে এবং এ হঠকারী জাতির যুক্তিহীন কথাকে রদ করার জন্যে অতীতের ঘটনাবলীকে এমনভাবে তুলে ধরেছে যে, যে কোনো পাঠক এসব বর্ণনা থেকে সে পাপাচারী জাতির সত্যবিরোধিতা আঁচ করতে পারে, বুঝতে পারে যে এতিহাসিক সেসব কাহিনীর মধ্যে বর্ণিত শাস্তি যে সব অপরাধের কারণে এসেছিলো- এ জাতিও সেই একই অপরাধে অপরাধী হওয়ায় যে কোনো মুহূর্তে তাদের ওপর সে একই শান্তি নেমে ., আসতে পারতো, যেহেতু শাস্তি নাযিলের জন্যে যেসব কারণ প্রয়োজন তা অতীতের জাতিদের মধ্যে এবং এই কোরায়শ জাতির মধ্যে একইভাবে বিরাজ করছিলো । অতীতের ঘটনাবলী যে বিশেষ উদ্দেশ্য নিয়ে পেশ করা হচ্ছে তা হলো এই যে, মানুষ যেন সকল ঘটনাবলীকে সামনে নিয়ে চিন্তা করে এবং সঠিক শিক্ষা গহণ করে, কিন্তু হঠকারী ও সত্য বিরোধীরা মনে করে আল কোরআনে উল্লেখিত কথাগুলো কল্প-কাহিনী মাত্র, এগুলো সুখ পাঠ্য হিসাবে পড়ার জন্যে অথবা এসব কাহিনী পড়ে সময় কাটানোর জন্যে এসেছে। সে যালেম জাতির কথাগুলো ছিলো চরম নির্বুদ্ধিতাপূর্ণ ও যুক্তিহীন। ‘এগুলো সব অতীতের অলীক কাহিনী’ তাদের একথাগুলো বলার মূল উদ্দেশ্য এটা প্রমাণ করা যে, মোহাম্মাদ একজন মিথ্যাবাদী । সে নিজে রচনা করে কথা বলছে, অথবা কিছু লোক যুগের পর যুগ ধরে চলে আসা এসব এতিহাসিক কাহিনী বলে তাকে এসব কথা রচনা করতে সাহায্য করে, আর সকাল সন্ধা বারবার তাকে কথাগুলো এতো বেশী পড়ে পড়ে শোনায় যে সে সুমধুরভাবে সে কথাগুলো উচ্চারণ করতে পারে- ইসলামের দুশমন সে চরম মূর্খরা আল্লাহর রসূল (স.) কে দোষ দিতে গিয়ে এটা হিসাব করলো না যে, যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মোহাম্মদ (স.)-কে শেখাবে তাকে অবশ্যই জ্ঞান-বুদ্ধি প্রজ্ঞা ও দৃূরদর্শিতার দিকে দিয়ে তীর [মোহাম্মাদ (স.) এর] থেকে বেশী হতে হবে, তাকে অবশ্যই হতে হবে গোপন রহস্যরাজি সম্পর্কে অধিক ওয়াকেফহাল, কিন্তু কে আছে এমন যে মোহাম্মদ (স.)-এর থেকে বেশী জ্ঞানী গুণী ও প্রজ্ঞাবান? তাদের ব্ঝা উচিত যে, এ পাক কালাম শিখিয়েছেন তিনি যিনি সকলের থেকে বেশী জ্ঞানী, সকল রহস্য সম্পর্কে ওয়াকেফহাল, যার কাছে অতীত ও ভবিষ্যতের কোনো কিছুই গোপন নেই । তাই এরশাদ হচ্ছে, ‘বলো, তীর কাছে (এ বাণী) পাঠিয়েছেন তিনি, যিনি আকাশমভলী ও পৃথিবীর সকল রহস্য এবারে, ওহে হঠকারী মূর্খের দল বলো, কোথায় এবং কে আছে এমন যে প্রাচীনকালের কাহিনীসমূহ জানে এবং এভাবে বর্ণনা করতে পারে? কোথায় আছে লিপিবদ্ধ আকাশমন্ডলী ও পৃথিবীর গোপন রহস্য? আর কোথায় আছে সেই সুক্ষ্ম বিন্দুটি মহা বিশ্বের বুকে কুল কিনারাহীন ও অবিরত ঘূর্ণায়মান, যাকে আমরা পৃথিবী বলে জানি? শোনো, রসূলুল্লাহ (স.) সম্পর্কে এসব বাজে কথা বলে ওরা খুবই বড়ো গুণাহ করছে। এসব কথা বলার সময় আর যে মহা অপরাধটি তারা করছে তা হচ্ছে তারা আল্লাহর সাথে শেরকের কাজ করার ব্যাপারে. অনড় হয়ে রয়েছে, এতদসত্তেও তাওবার দরজা এখনও তাদের জন্যে খোলা এবং এসব বড়ো বড়ো গুনাহ থেকে এখনও তাদের ফিরে আসা সম্ভব । আর মহান আল্লাহ তায়ালাই একমাত্র সেই সত্ত্বা যিনি জানেন আকাশমন্ডলী ও পৃথিবীর রহস্য রাজিকে, slid
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।