www.iscalibrary.com কিন্তু কাফের মোশরেকদের ধর্মীয় মহলে রসূলুল্লাহ সম্পর্কে যে ঘৃণা বিদ্বেষ বিরাজ করছিলো এবং তীর আনীত ব্যবস্থার মূলোৎপাটনের জন্যে অত্যন্ত দৃঢ়তার সাথে যেসব পরিকল্পনা তাদের মধ্যে গৃহীত হয়েছিলো তার পেছনে এই ভয় কাজ করছিলো যে, তাদের. অলীক ও মিথ্যা ধোকাবাজির ব্যবস্থা হয়তো আর বেশীদিন টিকবে না। শনৈ শনৈ মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং ইসলামের যুক্তিপূর্ণ আবেদন তাদেরকে অস্থির করে ফেলছিলো, তারা তাদের মিথ্যাচারের ও স্বার্থান্ধতার মৃত্যু ঘন্টা যেন প্রতি মুহূর্তেই শুনতে পাচ্ছিলো- ইসলাম সম্পর্কে এক ভয়-ভীতি সারা আরবের বুকে ছড়িয়ে দেয়া হচ্ছিলো, সাধারণ লোকের অবস্থা ছিলো এই যে, তারা আল্লাহর কালাম ও মানুষের কথার মধ্যে পার্থক্য করতে পারতো না বা আল্লাহর কালামের মর্যাদাও.তারা বুঝতো না । এজন্যে তাদের কথা উদ্ধৃত করতে গিয়ে বলা হচ্ছে, ‘এতো হচ্ছে এক ডাহা মিথ্যা, যা সে বানিয়ে বলছে এবং তাকে অন্য ঝ্মেনো এক দল, (লোক কাজে) সাহায্য করছে।' কথিত আছে, তারা বলতো তিন জন বা ততোধিক আজমী (অনারব) ব্যক্তি এসব কথা তৈরী করার ব্যাপারে তাকে সাহায্য করে, অথচ এ ছিলো এমন এক বাজে কথা যা কোনো যুক্তির ধোপে টেকে না, কেননা প্রথম কথা হচ্ছে তারা আজমী ব্যক্তিদেরকে সাহায্যকারী বানাচ্ছে, অথচ আরবী সাহিত্য ভান্ডারে তারা নিজেরা এতো বড়ো বড়ো পারদর্শী কবি বর্তমান থাকা সত্তেও আল কোরআনের মতো এমন একটি লাইনও তৈরী করতে পারেনি। দ্বিতীয় কথা হচ্ছে, আল কোরআনের এসব জ্ঞান গর্ভ কথা রচনায় সে আজমী ব্যক্তি যদি সাহায্য করবে, তাহলে তারা নিজেরাই কেন এর রচয়িতা হিসাবে দাবী করে না? কেনই বা তাদেরকে যখন চ্যালেঞ্জ হলো তখন তারা একটি লাইনও তৈরী করে আনতে পারলো না? এই কারণেই আল কোরআন তাদের সে সব বাজে কথার কোনো জওয়াব দিচ্ছে না, বরং তাদের মধ্যে যে অসততা ও অন্যায় পথে যুক্তিহীনভাবে জিদ বিরাজ করছে-- সেই কথাগুলোকে ‘অবশ্যই তারা চরম যুক্তিহীন ও মিথ্যা তৎপরতা চালিয়ে যাচ্ছে ।' তাদের যুলম ও যুক্তিহীন ব্যবহার ছিলো সত্যের বিরুদ্ধে, মোহাম্মদ (স.)-এর বিরুদ্ধে এবং |: স্বয়ং আল্লাহর বিরুদ্ধে । তাদের মিথ্যাচার ছিলো সুস্পষ্ট, প্রকাশ্যভাবে তারা অসত্য ও অন্যায়ের ওপর তাদের তৎপরতা চালাচ্ছিলো। এরপর তারা রসুলুল্লাহ (স.) ও আল কোরআন সম্পর্কে নানা প্রকার মিথ্যা ও অসদুদ্দেশ্য প্রণোদিত কথার জাল বুনেছিলো। দেখুন তাদের কথার উদ্ধৃতাংশ ৷ ‘ওরা বললো, এতো পূরাকালের অলীক কাহিনী, যা সে (কারে দ্বারা) লিখিয়ে নিয়েছে, আর সেই কথাগুলোকেই তার সামনে সকাল সন্ধা পড়ে পড়ে শোনানো হয়৷’ এসব কথা তখনই তারা বলতো যখন তাদের উপদেশের জন্যে তাদের সামনে অতীতের বনু ঘটনাবলীকে, উদাহরণ স্বরূপ তুলে ধরা হতো । মঙ্ধাবাসী হঠকারী সে জনতার জন্যে উপদেশ ও তাদের প্রশিক্ষণের জন্যে অতীত ইতিহাসের এই সব ঘটনাবলী তাদের সামনে তুলে ধরা হয়েছে, যাতে তারা এগুলোর দিকে অন্তর্দৃষ্টি দিয়ে তাকায় এবং চিন্তা করতে পারে। এসব কোনো অলীক কাহিনী নয়, বরং এগুলো ছিলো সব সত্য ঘটনা, পূর্ববর্তীদের (এঁতিহাসিক) কাহিনী । তারা ধারণা করতো ও প্রচার করতো যে রসুলুল্লাহ (স.) কাউকে এগুলো লিখে দেয়ার জন্যে আহ্বান জানিয়েছিলেন, যাতে সকাল সন্ধা তার সামনে এগুলো পড়ে শোনানো হয়- যেহেতু তিনি ছিলেন নিরক্ষর, পড়তে লিখতে জানতেন না-এজন্যে ওরা বলতো
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।