তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

WwWww.iscalibrary.com আসলে আল্লাহ রব্বুল আলামীন তাদেরকে যে সব নেয়ামত দিয়েছেন তার শোকরগোযারী না করে তারা ভুলে গেছে যে, পৃথিবীর ক্ষণস্থায়ী সময়টি মোটেই চিরদিনের নয় এবং খাওয়া পান করা ও মওজ করার জন্যে নয়। এ জীবন যে অবশ্যই একটি পরীক্ষা, একথাটা একেবারেই তারা বে-মালুম ভুলে বসে আছে। আর ভাবছে, আজকে যেমন আছে এমনই চিরদিন চলবে অবশ্য, এই ভুলে থাকা মানব শ্রেণীর মধ্যে মোমেন মুসলমান অর্থাৎ আল্লাহর কৃপাধন্য আত্মসমপর্ণকারী আর একটি দল রয়েছে, তারা ভয়ে ভয়ে থাকে। যাবতীয় কাজ কর্ম, কথা বার্তা ও চাল চলনে সদা-সর্বদা সাবধানে থাকে, পাছে আল্লাহ তায়ালা অসন্তুষ্ট হন এ চিন্তা তাদেরকে কোনো ব্যাপারেই বে-পরওয়া হতে দেয় না । তারা বিনা শর্তে ও দ্বিধাহীন চিত্তে একমাত্র তারই আনুগত্য করে, তীর অস্তিত্বে, তীর ক্ষমতায় ও তার গুণাবলীতে অন্য কাউকে তারা শরীক করে না, কিছুতেই তারা ভাবে না যে, শক্তি-ক্ষমতা বা অন্য কোনো গুণাবলীতে অন্য কারো এতটুকু অংশ আছে- এজন্যে অন্য কারো কাছে তারা ধর্ণা দেয় না বা কারো ওপর তারা ভরসাও করে না; তবুও সার্বক্ষণিক এ ভয় তাদের লেগে থাকে, কিছু বিচ্যুতি হয়ে যাচ্ছে না তো! আল্লাহ তায়ালা তাদের এ অনুভূতিতে খুশী হয়ে তাদের কথা গর্বভরে তীর পাক পবিত্র কালামে বর্ণনা করছেন, ‘তাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত, কারণ তার কাছেই তাদের ফিরে যেতে হবে আর পাশাপাশি তাদের চিত্র আকা হচ্ছে যারা অপরিণামদর্শী, যারা আজকের এ নগদ নিয়ে বড়ই খুশী, এদেরকে হঠাৎ করে যখন অকল্পনীয় আযাবে পেয়ে বসবে, তখন তারা চরমভাবে অস্থির হয়ে যাবে, কিন্তু তখন কোনো উপায়ই থাকবে না। এজন্যে এখনই তাদেরকে আযাবের ভয় দেখিয়ে সাবধান হতে বলা হচ্ছে, বলা হচ্ছে, অবশ্যই আমার আয়াত (ও শক্তির নিদর্শনসমূহ) তোমাদের কাছে এসেছিলো, কিন্তু তোমরা সেগুলো থেকে মুখ ফিরিয়ে চলে যেতে । অহংকারী হয়ে চলতে এবং গল্প গুজব করে বে-ফায়দা সময় কাটাতে । রসূলুল্লাহ (স.)-এর সাথে তাদের ব্যবহারটা বড়ই অদ্ভূত, তীকে তারা চির সত্যবাদী, বিশ্বস্ত ও সত্যপন্থী বলে জানতো, চিনতো, তীর কোনো কাজে তারা অসন্তুষ্ট ছিলো না এবং তাকে কোনো সময়ই তারা বিমুখ করেনি, অথচ যখন তিনি তাদের কাছে সত্য সঠিক জীবন ব্যবস্থা নিয়ে এলেন, যার জন্যে তিনি তাদের কাছে কোনো প্রতিদানও চাইছিলেন না, এমতাবস্থায় তাদের কাছে তার কোন জিনিস খারাপ লাগছিলো এবং কেনই বা তীর আনীত সত্যকে তারা অস্বীকার করছিলো? অথচ তারা আল্লাহকে আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে বিরাজমান সব কিছুর মালিক বলে জানতো ও মানতো, আসমান যমীনের রব বা কর্তা হিসাবেও তাঁকে তারা মানতো, আর এটাও মানতো যে বিশ্বের সব কিছুর ওপর তার নিরংকুশ ক্ষমতা ছড়িয়ে রয়েছে, এতদসত্তেও তারা ‘মৃত্যুর পর পুনরায় জীবিত হয়ে উঠতে হবে’ কেথাটাকেই মানতে চাইতো না । তারা মনে করতো আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ!- তিনি মানবীয় এসব ধারণা কল্পনা ও দুর্বলতার সম্পূর্ণ উর্ধে! তারা আল্লাহর সাথে অন্য অনেক কিছুকেই সর্বময় ক্ষমতার মালিক বা পূজনীয় মনে করতো ‘অতপর (তাদের জন্যে ঘোষণা) যেসব জিনিসকে (তীর সাথে তারা শরীক বানাচ্ছে সেসব কিছুর দুর্বলতা) থেকে তিনি প্রশ্নাতীতভাবে পবিত্র !' আর এ সূরার শেষ পর্যায়ে এসে আল্লাহ তায়ালা তাদেরকে তাদের শরীকদেরকে পরিত্যাগ করতে ঘোষণা দিচ্ছেন এবং তাদের ধ্যান-ধারণাকে বাতিল বলে ঘোষণা দিচ্ছেন, তারপর রসূলুল্লাহ (স.)-কে সম্বোধন করে বলছেন তিনি যেন তাদের সকল মন্দ ব্যবহারের জবাব সর্বোত্তম

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।