www .iscalibrary.com ক্ষমতা আর কারো থাকতে পারে কিঃ? তিনিই একমাত্র স্থায়ী, আর সবই তো অস্থায়ী । একমাত্র তিনিই সব কিছু করতে সক্ষম, আর কেউই কিছু করতে পারে না, তিনি কারো মুখাপেক্ষী নন তীর মুখাপেক্ষী সবাই- অন্য সবাই । নিজেদের মধ্যে কারো না কারো মুখাপেক্ষী হতেই হয়। তাই বলা ‘বাদশাহী বা নিরংকুশ মালিকানা ও কর্তৃত্বে তার কোনো শরীক নেই, আসমান যমীনের যেখানে যা কিছু আছে, তা সবই একথার সাক্ষী যে তিনি একাই সেই সত্ত্বা, যীর সিদ্ধান্তে কোনো পরিবর্তন নেই, দর ক্ষমতার মালিক এককভারে তিমিহ এবং সব কিছু ব্যবহারের ব্যাপারেও তার একক সিদ্ধান্তই চূড়ান্ত । এরশাদ হচ্ছে, ‘তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন তারপর সব কিছুর তাকদীর (ভবিষ্যত কি হবে তাও) তিনিই ঠিক করে দিয়েছেন। তিনিই সব কিছুর আকৃতি-প্রকৃতিকে নির্ধারণ করে দিয়েছেন, তাদের পেশা ও কাজকে স্থির করে দিয়েছেন তাদের সময় ও স্থানকে নির্দিষ্ট করে দিয়েছেন এবং এই মহা সৃষ্টির বুকে কার সাথে কি সম্পর্ক প্রয়োজন তাও তিনিই নির্ধারণ করে দিয়েছেন। এই মহা বিশ্বের গঠন প্রণালী এবং এর মধ্যস্থিত সব কিছুর আকৃতি প্রকৃতির দিকে তাকালে একেবারেই দিশেহারা হয়ে যেতে হয়, সকল প্রতিরোধ ক্ষমতা বিলুপ্ত হয় এবং কোনো বুদ্ধিই আর তখন কাজ করতে চায় না। এ সময় মানুষের কাছে ভাগ্য লিখন যে কতো সত্য এবং কোনো অবস্থাতেই তাকদীরের সিদ্ধান্ত এড়ানো যায় না, একথাটি স্পষ্ট হয়ে যায়। মানুষ চেষ্টা করতে পারে, কিন্তু কিছুতেই সে জোর করে বলতে পারে না যে অমুক সময়ের মধ্যে অবশ্যই সে অমুক কাজটি করবে । সৃষ্টির রহস্য রাজির মধ্যে অবশ্যই এটা একটা বড়ো রহস্য । যতোবেশী মানুষ তার জ্ঞান বুদ্ধিকে কাজে লাগাতে থাকে ততো বেশী তার সামনে সৃষ্টি রহস্যের জট একে একে খুলতে থাকে এবং ততো বেশী সে বুঝতে থাকে যে, সারাবিশ্বের রহস্য রাজির সবগুলো পরস্পরের সাথে এমনভাবে সম্পৃক্ত যে একটা ছাড়া আর একটার অস্তিত্ব চিন্তা করা যায় না এবং পরিশেষে আমরা যে সিদ্ধান্তে উপনীত হতে পারি, তা হচ্ছে। সব কিছু মিলে গোটা সৃষ্টি একই সুরে গাথা এবং সে কিছুর এই একাত্মতা এই কথাই বলে দেয় যে সবার সৃষ্টিকর্তা এক, আর এ সব কিছু আরো জানায় যে সেই মহান সৃষ্টার বেঁধে দেয়া নিয়ম অনুসারে সবাইই একই নিয়মে চলতে বাধ্য । সবক্চিভুহ এখানে পরিমাপ মতো সৃষ্টি করা হয়েছে এরপর পাঠকের সামনে একটি মহা গুরুত্বপূর্ণ কথা আসছে, ‘আর তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এক পূর্ব পরিকল্পিত নিয়মে এবং তাদের নিয়তিকেও তিনি স্থির করে দিয়েছেন ।' নিউ ইয়র্কের সায়েন্স একাডেমীর প্রেসিডেন্ট মিঃ ক্রেসি মরিসন তার ম্যান ডাজ নট লিভ এ্যালোন নামক পুস্তকটিতে এমনই মন্তব্য করেন । (১) বিশ্ব প্রকৃতির যে বিষয়টি আমাদের বুদ্ধিকে অকেজো করে দেয় তা হচ্ছে, বিশ্বের এই যে বিশাল আকৃতি এর মধ্যে এতো বেশী রহস্য রয়েছে যার দিকে তাকালে মানুষকে বুদ্ধিহারা হয়ে যেতে হয়, কোনো কিছুই বুঝা যায় না কারণ পৃথিবীর উপরিভাগের স্তর বা শিলাগুলো যদি আরো ৮/৯ ভাগ বেশী পুরু হয়ে যেতো তাহলে অক্সিজেনের মধ্যে যে কার্বন ডাই অকসাইড আছে তা পৃথিবীর আর্দতাকে একেবারে শুষে নিতো । এর ফলে গাছ পালা শাক সঙ্বি কোনো কিছুই এখানে বেঁচে থাকতে পারতো না । (১) পুস্তকটির আরবীতে অনুবাদ করেন মাহমূদ সালেহ আলফালকী ধযং সামি করা করেন, ‘আল এলমু ইয়্যাদউ ইলাল ঈমান’ অর্থাৎ বিজ্ঞান যা ঈমানের দিকে আহ্বান জানায় ।
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।