Wwww.iscalibrary.com এসব কথা ভালোভাবে না বুঝায় বা রসূল (স.)-এর শিক্ষার দিকে যথাযথভাবে মনোযোগ না বান্দার স্তর থেকে ওপরে তুলতে গিয়ে আল্লাহর ছেলেই মনে করে নিয়েছে অথবা সার্বভৌম ক্ষমতার মালিক বা সর্বশক্তিমান সত্ত্বা যিনি, তার সাথে অন্য সৃষ্টজীবের মৌলিক পার্থক্যটার দিকে তারা নযর দিতে পারেনি। এজন্যেই আল কোরআন এখানে আল্লাহর রসুলদের উবুদিয়্যাত বা URE Ue GNU En eat এই গুণের কারণেই রসূলরা আল্লাহর সাম্রাজ্যের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হয়েছেন। এরপর ফোরকান নামক এই সূরাটি নাযিল হওয়ার লক্ষ্য নির্নিত হচ্ছে, ‘যেন এ সূরা গোটা বিশ্বের জন্যে সতর্ককারী হয় ......... ’ লক্ষ্য করুন, এ সূরাটি হচ্ছে মক্কী মক্কায় দাওয়াত পেশ করার একেবারে প্রথম দিককার দিনগুলো থেকে নিয়েই আল্লাহর এ কালামটির লক্ষ্য স্থির করে দেয়া হয়েছে, আর তা হচ্ছে রসূলুল্লাহ (স.)-এর আনীত বিশ্বজনীন দাওয়াতকে সর্বত্র ছড়িয়ে দেয়া। কোনো কোনো অমুসলিম এতিহাসিকের মতে এ দাওয়াত বিশেষ এক দেশের জন্যে এসেছে; কিন্তু উপযুপরি বিজয়ের কারণে এ দাওয়াত ক্রমান্বয়ে বিশ্বজনীন হয়ে পড়েছে। এ ধরনের দাবী করা মোটেই ঠিক নয়, বরং সারাবিশ্বের সকল মানুষের জন্যেই এসেছে এ দাওয়াত, সবাইকে লক্ষ্য করেই আল কোরআন কথা বলেছে এবং সবাইকে ডেকেছে হেদায়াতের এই সার্বজনীন কল্যাণের পথে । এই কারণেই দেখা যায়, ইসলামী কাফেলা যুগে যুগে ও দেশে দেশে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান জানিয়েছে । এই ফোরকানের আলোকেই তারা পৃথিবীর সকল বিদগ্ধ জনতার কাছে সত্য মিথ্যার এ পার্থক্য তুলে ধরেছে, যাতে করে সময় থাকতেই তারা সাবধান হতে পারে এবং মিথ্যার আঁধার চিরে প্রকৃত সত্যকে খুঁজে নিতে সক্ষম হয়, এ পবিত্র কালাম যেন তাদের জন্যে সতর্ককারীর ভূমিকা পালন করতে পারে। হায়, যে দাওয়াত বিশ্বের সব মানুষের জন্যে, আর যে মহা-মানব উদাত্ত কঠ্ঠে সারা বিশ্বকে শান্তি সমৃদ্ধির পথে, কল্যাণের পথে আহ্বান জানাচ্ছেন, দেখুন তাকে কি নিষ্টুরভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে, কতো হৃদয়হীনভাবে প্রতিহত করা হচ্ছে, চরম হঠকারিতার সাথে তাকে অস্বীকার করা হচ্ছে! আল্লাহর সার্বজ্জোমত্ব ও মানুব্বের ভাগ্য নিখন তাই বিশ্ব সাম্রাজ্যের খোদ মালিক অধিপতি সান্তনা দিতে গিয়ে তাকে বলছেন, ‘বড়োই বরকতপূর্ণ সেই সত্ত্বা যিনি তার বান্দার কাছে পাঠালেন............. আর সৃষ্টি করেছেন তিনি সব কিছুকে, তারপর সব কিছুর ভাগ্যও তিনিই নির্ধারণ করে দিয়েছেন ।' আরো দেখুন, আল্লাহ তায়ালা তীর নিজের মর্যাদা ব্যঞ্জক কথাবলীর পরিবর্তে এই পর্যায়ে সকল বস্তুর ওপর তীর কর্তৃত্ব ও মালিকানা প্রকাশ করার জন্যে যে গুণটি উল্লেখ করা একান্ত প্রয়োজন সে মহত গুণটিই এখানে উল্লেখ করছেন, যাতে করে পাঠক পাঠিকা যথাযথ গুরুত্ব সহকারে এ বিষয়ে-চিন্তা করতে পারে। এরশাদ হচ্ছে, ‘তিনি সেই সত্ত্ব ধীর বাদশাহী ছড়িয়ে আকাশমন্ডলী ও পৃথিবী ব্যাপী............. ’ অর্থাৎ, আসমান যমীনের সবখানেই রয়েছে তীর নিরংকুশ ক্ষমতা, রয়েছে মালিকানার ক্ষমতা, কর্তৃত্ব করার শক্তি সাহস, ব্যয় ও ব্যবস্থা নির্মাণের অধিকার এবং যে কোনো বিষয়কে পরিবর্তন করার সার্বিক এখতিয়ার একমাত্র তারই রয়েছে। ‘আর তিনি কোনো সন্তান গ্রহণ করেননি’ একথা দ্বারা বুঝতে হবে যে এই যে বিশেষ এক প্রক্রিয়ায় সপ্তানাদি হওয়ার ব্যবস্থা এটা তো শুধু সৃষ্টিটাকে টিকিয়ে রাখার প্রয়োজনেই রাখা হয়েছে। আল্লাহর এক নিয়মমের সাথে সম্পর্ক কিঃ যিনি নিজে সকল নিয়মের নিয়ামক তাকে কোনো নিয়মের গন্ডীর মধ্যে আনতে পারে কে? নিয়ম বানানো, পরিবর্তন করা না করা, ভাংগা গড়া সবই তো তীর নিজস্ব ব্যাপার, এখানে নাক গলানোর
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।