তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com ব্যবস্থার বাস্তবতাকে এমন জীবন্ত করে তোলা হয়েছে যে সত্যকে যথার্থভাবে উপলব্ধি করার পর মানব মন পরম পুলকে ভরে ওঠে, তখন কোনো জাতির সামনে এক নবযুগের সূচনা হয়- যে জাতি নির্লিপ্ত নিশ্চিন্ত ক্ষেত্রে এর যৌক্তিকতা ও সৌন্দর্যের, স্বাদ পায়নি সে জাতি অনুভব করে, যে এ অপূর্ব জীবন বিধান হচ্ছে তুলনাহীন, যার অভিজ্ঞতা অনেক দিন ধরে মানবকুল লাভ করেনি! অতএব, এ পবিত্র কেতাব সর্বব্যাপক ও বিরাট অর্থেই ‘ফোরকান’ যে ব্যক্তি সবেমাত্র শিশুকাল পার হয়ে যৌবনে পদার্পণ করেছে এবং এ পাক কালামের সংস্পর্শে এসেছে, সে যেমন এ - কেতাবকে ‘ফোরকান’ রূপে দেখেছে, একইভাবে সেই ব্যক্তির সামনেও কোরআন নামক মহাগ্রন্থ ‘ফোরকান’ হয়ে হাযির হয়েছে যে, এ কেতাবের অত্যাশ্চর্য ও অলৌকিক বস্তুশক্তির কারিশমা দেখে এবং জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধন করতে করতে মনস্তাত্তিক দিক দিয়েও সে এতোটা বেশী উন্নতি লাভ করেছে সে যেন রেসলাতের স্তরের কাছাকাছি পৌছে গেছে, আর এ সময়ই আগমন ঘটেছে শেষ নবী মোহাম্মাদুর রসূলুল্লাহ (স.)-এর ৷ যাঁকে অনাগত সকল মানব জাতির জন্যেই রসূল বানিয়ে পাঠানো হয়েছে। তার সম্পর্কেই বলা হয়েছে, ‘যেন সে বিশ্বজগতের সবার জন্যে সতর্ককারী হয়!’ অর্থাৎ সতর্ককারীর দায়িত্ব পালন করে। মানুষের মাব্স থেকেই নবী রসূল নির্বাচন এরপর রসূলুল্লাহ (স.)-এর মান মর্যাদা ও মানবমন্ডলীর মধ্যে তীর অস্তিত্ব সম্পর্কে জানাতে গিয়ে বলা হচ্ছে যে, তিনি আল্লাহর বান্দা (অনুগত দাস), এজন্যে তার সম্পর্কে বলা হয়েছে, ‘আলা একইভাবে তার সম্পর্কে মেরাজ উপলক্ষেও (এই শব্দটি) ‘আবদেহী’ শব্দটি ব্যবহৃত হয়েছে, যা আমরা সূরায়ে ‘আল ইসরাতে’ দেখতে পাই । সূরায়ে জ্বিনের মধ্যে এভাবে তার দোয়ার মধ্যে ব্যবহৃত হয়েছে ‘অ আন্নাহু লান্মা কামা আবদুল্লাহ’ (আর যখন তার বান্দা তাঁর কাছে দোয়া করার জন্যে উঠে দাড়ালো)- মূলত যে পরিবেশ পরিস্থিতিতে সূরায়ে কাহাফ এর প্রথম অধ্যায়টি নাযিল হয়েছে, সেই একই পরিবেশে সূরায়ে আল ফোরকানও নাযিল হয়েছে। সূরায়ে কাহাফ এর শুরুতে নাযিল হয়েছে, ‘সকল প্রশংসা আল্লাহর যিনি তার বান্দার কাছে কেতাব নাযিল করেছেন এবং এর মধ্যে কোনো বক্রতা বানাননি।' আর রসূলুল্লাহ (স.)-এর ‘উবুদিয়্যৎ’ বা দাসত্বের যে গুণটি বিভিন্ন সূরার মধ্যে উল্লিখিত হয়েছেই সেই গুণটিই তাঁকে মহীয়ান করেছে। প্রকৃতপক্ষে মানুষ যতো গুণের অধিকারীই হোক না কেন এবং মানুষকে মর্যাদার যতো শিখরেই তোলা হোকনা কেন এই গুণটিই তার জন্যে সব থেকে গৌরবের, কারণ এর মধ্যে প্রত্যেকের জন্যে এক গোপন স্মরণিকা রয়েছে। আল্লাহ তায়ালা অতি সংগোপনে উক্ত কথার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে আমার প্রিয় বান্দা, সাধারণ মানুষের স্তর থেকে তুলে এনে আমি তোমাকে আমার বৈশিষ্ট্য পূর্ণ বান্দাদের সারিতে স্থান দিলাম ৷ এভাবে এরা বিশ্বসমূহের অধিপতি, সকল শক্তিক্ষমতার মালিকের খাস লোক তার সাম্রাজ্যের ঘনিষ্ট ব্যক্তিতে পরিণত হয়ে গেলো । এদের ওপর মর্যাদাবান শুধু আন্মাহ তায়ালা ছাড়া আর কেউ নয়, তিনি একচ্ছত্র অধিপতি এবং তার রসূলরা তীর সর্বপ্রধান কর্মকর্তা । তীর সমকক্ষ বা তীর সাহায্যকারী কেউ নেই । তিনি ছাড়া আর কেউই নেই, তাকে স্মরণ করিয়ে দেয়ারও কারো কোনো প্রয়োজন নেই । যা কিছু করার এজন্যে সার্বভৌমত্ব বলতে যা কিছু বুঝায় সবই তার । এ কর্তৃত্ব করার ক্ষমতা কারো নেই । এই উদাহরণটাই পেশ করা হয়েছে ইসরা কিংবা মে'রাজের ঘটনার মধ্যে, অথবা দোয়া-মোনাজাত বা | ওহী এলহাম এর ঘটনার মধ্যে । এসব প্রসংগে সূরা ইসরায় কী চমৎকারভাবে বলা হয়েছে, “মহা মহাপবিত্র সেই সত্ত্বা, যিনি তীর বান্দাকে নিয়ে গেলেন ৷’

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।