তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

WwWww.iscalibrary.com তাফসীর জআ্বায়্াত ১-২০ এবারে আমরা প্রথম অধ্যায়টির বিস্তারিত আলোচনা শুরু করছি, ‘পরম বরকতময় তিনি, যিনি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী এক গ্রন্থ তাঁর বান্দার কাছে | নাযিল করেছেন, যাতে করে সে সারা বিশ্বের জন্যে সতর্ককারী হিসাবে কাজ করতে পারে......... a TUT TT জীবিত করে তুলতে পারবে ৷’ দেখুন, কী চমৎকার প্রাণবন্ত সেই সূরাটির এই শুরুর কথাগুলো, যা আল কোরআনের মৌলিক সূরাগুলোর অন্যতম । এর আগমন তো আল্লাহরই পক্ষ থেকে । এখানে সুস্পষ্টভাবে জানিয়ে দেয়া হচ্ছে যে, রেসালাতে মোহাশ্মাদী সমগ্র মানবমন্ডলীর জন্যে এবং আল্লাহ রব্বুল আলামীনের একত্ব ও একচ্ছত্র আধিপত্য নিরংকুশ তা প্রশ্নাতীত, অনবদ্য ও সকল সীমাবদ্ধতার উর্ধে, যেসব কারণে সেরা সৃষ্টজীব মানুষের সন্তান প্রয়োজন, প্রয়োজন কোনো শরীকের- সে সব প্রয়োজন থেকে তিনি সম্পূর্ণ পবিত্র । তীর মালিকানা সারা বিশ্বব্যাপী পরিব্যপ্ত, তার যুক্তিপূর্ণ ব্যবস্থাপনা সবখানে বিরাজিত এবং সব কিছুই পূর্ব পরিকল্পিত ও পূর্ব নির্ধারিত । হায়, এসব কিছু (বুঝা সত্তেও) মোশরেকরা শেরক করে, মিথ্যা নির্মাণকারীরা অলীক কল্পনার জাল বুনে কূটতর্কে লিপ্ত হয়, আত্মগববী তার্কিকরা এবং অপরিণামদর্শী বলদর্পী অহংকারীরা মনে করে তারা আছে চিরদিন, আর থাকবেও বুঝি চিরদিন । একথাগুলো জানাতে গিয়েই আল্লাহ তায়ালা উচ্চারণ করছেন। সত্য মিথ্যার মাব্কধে পার্থক্য কারী আল কোরআন ‘মহা কল্যাণময় সত্ত্বা তিনি যিনি নাযিল করেছেন হক ও বাতেলের মধ্যে পার্থক্য নির্ণয়কারী (এ কেতাব) তার এক বান্দার ওপর যেন (এ গ্রন্থ) মানুষের সামনে অবতীর্ণ হয় এক সতর্ককারীর ভূমিকায় ৷’ ‘তাবারাকা’ শব্দটি ‘তাফায়ালার’ ধাতুগত অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ পারস্পরিকভাবে বরকত (বা অযাচিত ও অচিন্তনীয় কল্যাণ) বিনিময় করা । এ শব্দটি ব্যবহারের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামীন তীর মেহেরবানী, তার করুণা, তার দান ও তার পক্ষ থেকে সম্মান বৃদ্ধি এসব কিছু সম্পর্কেই জানাচ্ছেন। এখানে আল্লাহ তায়ালা তার নিজের বড়ত্ব-মহত্ব ও মর্যাদার কথা উল্লেখ করেননি, বরং তার উপরোল্লিখিত গুণটির দিকে ইংগিত দিতে গিয়ে বলছেন, “যিনি নাযিল করেছেন ফোরকান’ (সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী) যাতে করে পৃথিবীর এ স্থানের সাথে তার নিবিড় সম্পর্ক পরিষ্কারভাবে বুঝা যায় এবং সুস্পষ্টভাবে তার গুণাবলী প্রকাশিত হয়, কারণ সুরার আলোচ্য বিষয়টি হচ্ছে রেসালাতের সত্যতা ও আল কোরআনের বাস্তবতা প্রতিষ্ঠা করা । আল্লাহ তায়ালা সূরাটির নাম দিয়েছেন ‘আল ফোরকান' কেননা এর মধ্যে হক ও বাতেল এর মধ্যে পার্থক্য নির্ণয়কারী যুক্তিসমূহ রয়েছে, জীবন ধারণের সুস্পষ্ট নীতিমালা রয়েছে এবং ভুল ও অকল্যাণকর সব কিছুকে চিহ্নিত করে দেয়া হয়েছে, বরং আরো স্পষ্ট করে বলতে গেলে বলতে হয় যে এ পাক কালাম আল্লাহর দেয়া জীবন বিধান ও অন্যান্য সকল বিধানের মাঝে পার্থক্য দেখিয়েছে এবং মানুষের জীবনের নিরাপত্তার জন্যে করা চুক্তি ও অন্যান্য চুক্তির মধ্যে পার্থক্য নির্ণয় করেছে। অতপর আল কোরআন গোটা জীবনের সব কিছুর জন্যে স্থায়ী এক বিধান ও কর্মসূচী পেশ করেছে এবং এমন যুক্তিপূর্ণ ভাষায় এর বর্ণনা এসেছে যা হৃদয় মনকে বিগলিত করে এবং মানুষের সাধারণ বিবেক বুদ্ধিকে আকর্ষণ করে। এতিহাসিক ঘটনাবলী উল্লেখ করে ইসলামী

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।