তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com ‘ওরা অবিকল পশুরই মতো, বরং ভুল পথে চলার দিক দিয়ে তারা পশু থেকেও খারাপ !' এরপর আসছে তৃতীয় অধ্যায়ের আলোচনা, গোটা বিশ্ব প্রকৃতির মধ্যে পরিব্যাপ্ত আল্লাহ রব্বুল আলামীনের ক্ষমতার বিবরণ দিতে গিয়ে এ আলোচনা এগিয়ে চলেছে। তারপরই পাঠকের প্রাণ সঞ্চারকারী পানিবাহী সুশীতল নির্মল বায়ুর সুসংবাদের দিকে, চিন্তা করতে বলা হচ্ছে যে এই তুচ্ছ পানি থেকেই তো মানুষের সৃষ্টি....... আর এতদসত্তেও তারা আল্লাহকে বাদ দিয়ে এমন সব. কিছু বন্দেগী করছে, যা তাদের কোনো উপকার করতে পারে না- বা তাদের কোনো ক্ষতিও করতে পারে না। আর এরপর তারা তাদের রব ও সৃষ্টিকর্তা আল্লাহর ওপর তাদের প্রাধান্য বিস্তারের প্রগলভতাও দেখাচ্ছে, আর যখন তাদেরকে নিষ্ঠার সাথে আল্লাহর এবাদাত করার জন্যে আহ্বান জানানো হচ্ছে, তখন তারা নানা প্রকার ওযর আপত্তি দেখাচ্ছে......এরশাদ হচ্ছে, ‘আর যখন তাদেরকে বলা হয়, সেজদা করো রহমানকে, তখন তারা বলে, রহমান আবার কে?’ ‘আর তিনিই তো সেই সত্তা, যিনি আকাশের মধ্যে নিরাপত্তাপূর্ণ স্তরসমূহ বানিয়েছেন এবং তার মধ্যে বাতি ও উজ্জ্বল চাদ বানিয়েছেন। তিনিই তো রাত ও দিনকে বানিয়েছেন- একের পেছনে অপরকে আগমনরত অবস্থায় । যে কোনো ব্যক্তি এর থেকে শিক্ষা নিতে চাইবে এবং যে চাইবে শোকরগোযারি করতে অবশ্যই সে এর থেকে সর্ব প্রকার শিক্ষা পাবে।' কিন্তু হায়, দুঃখ তাদের জন্যে, তারা এর থেকে কোনো প্রকার শিক্ষা না নেয়, না তারা কোনো শোকরগোযারি করে। এরপর আসছে তৃতীয় অধ্যায়টি, যার মধ্যে ‘দয়াময় আল্লাহর বান্দাদের চিত্র আঁকা হয়েছে, যারা তাকে সেজদা করে এবং একমাত্র তারই দাসত্্‌ করে এবং তারা তাদের সেই অবস্থানগুলো নির্ণয় করে যা তারা তাদের মহৎ গুণাবলী দ্বারা অর্জন করেছে, তিনি সেসব লোকের জন্যে তাওবার দরজা খুলে দিয়েছেন যারা প্রকৃতপক্ষে তার দিকে ঝুঁকে পড়ে এবং পরম করুণাময় আল্লাহর পথে চলতে শুরু করে, আর পাশাপাশি সেই নেককার ব্যক্তিদের পুরস্কারের কথাও ঘোষণা করেছেন যারা ঈমান আকীদার ওপর মযবুতভাবে টিকে থাকার জন্যে সংকল্প গহণ করে এবং সর্বাবস্থায় চরম ধৈর্যের পরাকাষ্ঠা দেখায় । এদের সম্পর্কে এরশাদ হচ্ছে, ‘এরাই হচ্ছে সেসব ব্যক্তি, যাদের সবর এখতিয়ার করার কারণে তাদেরকে জান্নাতের ৷ সুসজ্জিত ও সুরভিত কক্ষ দান করা হবে এবং সেখানে তাদের সাথে অভিভাদন ও সালাম সহকারে সাক্ষাত করা হবে।' z | এই কথা দ্বারা সূরাটির সমাপ্তি টানা হচ্ছে যে, যে যাই হোক না কেন, আল্লাহর সামনে মানুষ অতি তুচ্ছ ও অতি ছোট, অতএব তার সামনে সদা-সর্বদা মানুষের বিনয়াবনত থাকা উচিত । | মানুষের অন্তর যদি অনুগত না হয়, আল্লাহর ডাকে সাড়া না দেয় এবং আল্লাহকে যদি সে না চেনে তাহলে এসব অস্বীকারকারী মানুষ জীব জানোয়ারের মতোই জীবনের কঠিন পথে দিশেহারা হয়ে ঘুরে বেড়াবে এবং নিজেকে সে চরম অধপতনের দিকে নামিয়ে দেবে। . আল্লাহর পথ থেকে সরে যাওয়ার কারণে মানুষ কতো নীচে নামতে পারে তার প্রকৃষ্ট প্রমাণ পাওয়া যায় রসূল (স.)-এর সাথে তাদের ব্যবহারে । এতো নিষ্ঠুর ব্যবহার তারা কিভাবে করতে পারে তার কিছু কারণ এ সূরাটির মধ্যে উল্লেখ করা হয়েছে, সূরাটির মূল আলোচ্য বিষয় কি লক্ষ্যই বা কি তা জানানো হয়েছে এবং এ আলোচনার ধারা এমনই মনোজ্ঞ ও চমরুপ্রদ যা আমাদেরকে আল কোরআনের এক অনবদ্য বর্ণনা ভংগি সম্পর্কে অবহিত করবে।

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।