তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com | হওয়াকে বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। এ কথাগুলো বলতে গিয়ে বলা হয়েছে যে, মানুষের নিজেদের মধ্যে এবং গোটা পরিবেশে ঈমানের এসব প্রমাণ থাকতে হবে। এরপর তুলে ধরা হয়েছে মানব জীবনের সূচনা থেকে আজ পর্যন্ত যতো প্রকার অবস্থা ঘটেছে ও ঘটবে এবং ভ্রুণ থেকে নিয়ে পূর্ণাংগ মানুষ সৃষ্টির যেসব পর্যায় এসেছে এসব অবস্থাকে, আরো যে সব স্তর মানুষকে সাধারণভাবে অতিক্রম করতে হয় সেগুলোরও সংক্ষিপ্ত বিবরণ পেশ করা হয়েছে। তারপর কেয়ামত দিবসে পুনরায় মানুষ যখন যিন্দা হয়ে উঠবে সেই সময় পর্যন্ত মানুষের পর্যায়ক্রমিক অবস্থারও একটা চিত্র তুলে ধরা হয়েছে। এরপর কথার গতি পরিবর্তন হয়ে এগিয়ে গেছে মানব জীবন থেকে বিশ্ব প্রকৃতির মধ্যে অবস্থিত প্রমাণাদির দিকে। আকাশ সৃষ্টি, বৃষ্টির পানি বর্ষণ, ফল ফসল, বৃক্ষ ও তরুলতাদি উৎপন্ন হওয়া এবং জীবজস্ভু সব কিছুকে মানুষের খেদমতে নিয়োজিত করার দিকে, আর সে সব নৌযান এবং ভারবাহী পশুগুলোর দিকেও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যা | মানুষ ও পণ্য বহন করে সাগরের উত্তাল তরংগ ও মরু মরীচিকার বুক চিরে চিরে দেশ থেকে দেশান্তুরে পাড়ি জমায় । দ্বিতীয় পর্যায়ে আলোচনা এসেছে মানব প্রকৃতি থেকে নিয়ে বিশ্ব প্রকৃতির বুকে ছড়িয়ে থাকা রহস্যরাজি ও সেই ঈমানের তাৎপর্য সম্পর্কে, যা মানব মনে মহান সৃষ্টিকর্তা এক আল্লাহ তায়ালা সম্পর্কে চেতনা জাগিয়ে তোলে এবং একমাত্র তার কাছ থেকেই যে রসূলরা মানবতার মুক্তিদূত হিসাবে প্রেরিত হয়েছেন সে সম্পর্কে বিদগ্ধ হৃদয়ে প্রতীতি জন্মায় । আল্লাহর আয়াতের দিকে দৃষ্টি ‘হে আমার জাতি, তিনি ছাড়া তোমাদের জন্যে কোনো মাবুদ নেই ।' একথা যেমন নূহ (আ.) উচ্চারণ করেছিলেন, তেমনি পরবর্তীতে আগত সকল নবী রসূলরা এই একই কথার দিকে দাওয়াত দিয়েছেন, যার ধারা এসে সমাপ্ত হয়েছে শেষ নবী ও রসূল মোহাম্মদ-(স.)-এ এসে । কিন্তু আফসোস কোরায়শ জাতির জন্যে, তাদের মধ্যেই লালিত-পালিত এবং তাদের পরম প্রিয়জন ও আস্থাভাজন এমন মধুর মানুষটিকে একথা বলে তারা উপেক্ষা করেছে যে, ‘আরে, এতো তোমাদের মধ্যে বাস করে, এতো একজন সাধারণ মানুষ! এর কাছে কি করে আল্লাহর বার্তা আসবে! ‘এ কাজের জন্যে চাইলে তো আল্লাহ তায়ালা ফেরেশতাদেরকেই নাযিল করতে পারতেন! ........ একইভাবে পুনরু থান সম্পর্কে রসূলের কথাকে হেসে উড়িয়ে দিয়ে বলতো ‘এ ব্যক্তি কি তোমাদের কাছে এ ওয়াদাও করছে যে, তোমরা মরে যাবে এবং সবাই মাটি ও হাডিডতে পরিণত হবে, এ অবস্থা থেকেও কি তোমাদেরকে কেউ বের করে আনবে?’ ক সকল রসূলদের একই বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে যে সবাই আল্লাহরই কাছে সাহায্য প্রার্থী হয়েছেন এবং কামনা করেছেন যে আল্লাহ তায়ালা যেন তাদের দোয়া কবুল করেন। অতপর তিনি যেন সকল প্রত্যাখ্যানকারীদেরকে ধ্বংস করে দেন নির্দেশের সাথে শেষ হচ্ছে যে, এবং আমিই তোমাদের রব, অতএব একমাত্র আমাকে ভয় করো ৷” এরপর আসছে তৃতীয় পর্যায়ের আলোচনা রসূলদের অবর্তমানে মানুষের মধ্যে এই বিভেদ-অনৈক্য ও বিচ্ছিন্নতা সম্পর্কে । এক আল্লাহ তায়ালাই সর্বময় শক্তি ক্ষমতার মালিক এই প্রশ্নে যেহেতু সবাই এক এবং এই একই দাওয়াত নিয়ে এসেছেন, ‘অতপর, তারা এই মৌলিক বিষয়টিকে নানাভাগে বিভক্ত করে ফেলেছে, প্রতি ভাগই তাদের নিজ নিজ মত ও পথ নিয়ে খুশী । (আয়াত ৫৩)

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।