তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com "অত্যন্ত সংকীৰ্ণ যেখানে তাদেরকে হাত পা বাধা অবস্থায় নিক্ষেপ করা হবে। এর পাশাপাশি চিত্র আঁকা হচ্ছে জান্নাতবাসী মোমেনদের “সেখানে তাদের জন্যে রয়েছে তাই যা তাদের অন্তর চাইবে, চিরন্তন হবে সে জীবন ' হাশরের দিনের সেই দৃশ্য সদা-সর্বদা মোমেনদের চোখের সামনে ভাসতে থাকে এবং অতীতে. আল্লাহ তায়ালা ব্যতীত অন্য যাদের বন্দেগী তারা করতো তাদের করুণ অবস্থাও যেন তাদের চোখের সামনে তারা দেখতে থাকে। অন্যদিকে আল্লাহর সাথে অন্য কারো কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে মোশরেকরা যে শেরক করে আর এ কারণে তারা রসূল (স.)-কে মিথ্যাবাদী সাব্যস্ত করে.......এ পর্যায়ে রসূল (স.)-কে সাস্তুনা দিতে গিয়ে আল্লাহ তায়ালা জানাচ্ছেন যে, সকল রসূলের অবস্থা একই ছিলো, তারাও খাওয়া দাওয়া করতো ও বাজারে চলাফেরা করতো, |-' তাদের এই একই প্রকার দুর্ব্যবহার করা হতো । অতপর রসূল (স.)-কে এসব কথা বলে সান্তনা দান শেষে এ অধ্যায়টি শেষ করা হচ্ছে। এরপর শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়, যার মধ্যে বর্ণনা এসেছে সে সব ব্যক্তির, যারা আল্লাহর সাথে সাক্ষাতের প্রশ্নে রসূল (স.)-এর কথাকে প্রত্যাখ্যান করতো । তাদের কথাকে উদ্ধৃত করতে গিয়ে বলা হচ্ছে তারা বলতো, ‘কেন নাযিল করা হয় না আমাদের ওপর ফেরেশতা অথবা কেন আমরা আমাদের রবকে দেখি না?’ অর্থাৎ, যেদিন তারা ফেরেশতাদেরকে দেখতে থাকবে সেই দিনের দৃশ্য তাদের সামনে তুলে ধরে তাদেরকে শিক্ষা দেয়া হচ্ছে ...... আর সে দিনটা কাফেরদের জন্যে বড়োই কঠিন হবে......... সেদিন প্রত্যেক যালেম ব্যক্তি (দুঃখের চোটে) নিজ নিজ হাত কামড়াতে থাকবে, বলবে, হায় আফসোস, যদি আমি রসূলের সাথে পথ ধরতাম তাহলে কতোই না ভালো হতো! সেদিন রসূল (স.)-এর পথে না আসার কারণে তাদের বড়োই আফসোস ৷ হতে থাকবে, যেহেতু কোরআনকে তারা পরিত্যাগ করেছিলো, আর সেদিন, তাদের এই সত্য বিরোধিতা ও কোরআন পরিত্যাগ করার কারণে রসূল (স.) তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দায়ের করবেন। | দেখুন, তাদের ধৃষ্ঠতা কত দূর পর্যন্ত গড়িয়েছিলো যে, তারা কোরআন নাযিলের পদ্ধতি সম্পর্কেও আল্লাহর ওপর প্রশ্ন তুলছিলো এবং বলছিলো, ‘কেন তার ওপর সমগ্র কোরআন: একযোগে নাযিল হয়নি?’ তাদের এই বেয়াদবীপূর্ণ প্রশ্ন তোলার কারণে কেয়ামতের দিন তাদেরকে এই শাস্তি দেয়া হবে যে, তাদেরকে মুখের ওপর টানতে টানতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, অথচ আজকে তারা সেই রোয কেয়ামতকেই অস্বীকার করছে। উপরস্তু, তাদের সামনে তাদের পূর্বেকার জাতি নূহ, আদ, সামূদ কূপবাসী এবং আরো বহু জাতির ভীষণ শাস্তির দৃশ্য ছবির মতো তুলে ধরা হচ্ছে। একথাও কি সত্য নয় যে তারা গযবপ্রাপ্ত লূত জাতির ধ্বংসাবশেষের পাশ দিয়ে যখন অতিক্রম করে তখন তারা নিজেরাই বিস্বয় প্রকাশ করে, কিন্তু তবুও তারা শিক্ষা নেয় না। কিন্তু রসূল (স.)-এর ওপর তারা যে বাড়াবাড়ি করছিলো তার জন্যে তারা নিজেদের অজান্তেই নিজেদের কাছে ছোট হয়ে যাচ্ছিলো । আবারও দেখুন, আল্লাহর কাজের ওপর তারা | বিস্ময় প্রকাশ করছে বলছে, এই ব্যক্তিটাকেই কি আল্লাহ তায়ালা রসূল বানিয়ে পাঠিয়েছেন? তারপর তাদের এই বিদ্রপাত্মক ব্যবহারের কারণে তারা কতো হীন অবস্থাপ্রাপ্ত হয় তা জানাতে গিয়ে বলা হচ্ছে, তারা নিকৃষ্ট পশুর মতো, বরং তাদের থেকেও আরো বেশী নিকৃষ্ট প্রাণী । আল

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।