Wwww.iscalibrary.com . সূরাটি শেষ হচ্ছে সে সুন্দর মনোরম মানব গোষ্ঠীর ছবি তুলে ধরে, যারা আল্লাহর সামনে | বিনম্র-জদ্র, বিনয়াবনত সর্বপ্রকার অহংকার বর্জিত । কেন মোমেনদের হৃদয়গুলো তার কাছে কাতর প্রার্থনা করবে না, কেন ডাকবে না তারা তাকে বিনয়ের সাথে! তারা যে আল্লাহর মহববতের পরশ পেয়ে গেছে! এদের বাইরে যারা অহংকারী হঠকারী গোষ্ঠী রয়েছে তাদের জন্যে উচ্চারিত হচ্ছে, ‘বলে দাও (তাদেরকে হে রসূল) আমার রব এতোটুকু পরওয়া করবেন না তোমাদের, যদি তোমরা তাঁকে না ডাকো । তোমরা সত্যকে অস্বীকার করেছো এবং মিথ্যাবাদী সাজিয়েছ (মহান নবীকে) সুতরাং তোমাদের জন্যে আশু আযাব অনিবার্য হয়ে গেছে ।' | ওপরে:আলোচিত কথাগুলোই হচ্ছে এ সূরাটির মূল প্রতিপাদ্য বিষয় । এই বিষয়টিকে কেন্দ্র করে সূরাটির বাকি কথাগুলো ও অন্যান্য কিছু বিষয় আবর্তিত হয়েছে। আলোচিত বিষয়গুলো একটি আর একটির সাথে ঘনিষ্টভাবে সম্পর্কিত, যেগুলোর একটিকে অপরটি থেকে বিচ্ছিন্ন করা বেশ কঠিন, তবে বিষয়গুলোকে মোট চারটি অধ্যায়ে ভাগ করা যায় । প্রথম অধ্যায়টি শুরু হচ্ছে একথার সাথে যে, আল্লাহ তায়ালা তার পরম প্রিয় বান্দার কাছে এই পাক কালাম আল কোরআনকে নাযিল করেছেন যাতে করে এই গ্রন্থ নিয়ে তিনি সারাবিশ্বের জন্যে সতর্ককারী হিসাবে দায়িত্ব পালন করতে পারেন, আর এই নেয়ামত লাভের কৃতজ্ঞতাস্বরূপ ‘| তিনি যেন আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন ও আজীবন তার কৃতিত্ব বর্ণনা করতে থাকেন। তীকে আরো জানানো হচ্ছে যে, তীর মূল দায়িত্্ হচ্ছে, যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর মালিক, একমাত্র তারই প্রভুত্ব কর্তৃত্ব সর্বত্র প্রতিষ্ঠা করা, সবাইকে এ বিষয়ে অবহিত করা যে তিনিই সব কিছুর মালিক, তীর নিজস্ব প্রজ্ঞা ও শক্তি ক্ষমতা বলে তিনি সব কিছু পরিচালনা করছেন ও সব কিছুর ব্যবস্থাপনা আনজাম দিচ্ছেন। এসব কাজ করতে গিয়ে তাকে কারো ওপর নির্ভর করতে হয় না বা কারে সাহায্যও নিতে হয় না, আর এজন্যেই তার কোনো সন্তানাদি বা কোনো অংশীদারের প্রয়োজন নেই । তারপর উল্লেখ করা হচ্ছে যে এতদসত্তেও মোশরেকরা এমন আরো অনেককে মাবুদ বানায়, যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই সৃষ্ট জীব । রসূল (স.) আল্লাহর কাছ থেকে যে বাণী বহন করে এনেছেন সে কথা তো ওরা অস্বীকার করেই, উপরস্তু ওরা আরো দাবী করে বলে যে, তিনি নিজে এসব মনগড়া কথা নিজ থেকে তৈরী করে বলেন, আরো বলে যে এগুলো হচ্ছে সব প্রাচীনকালের কাহিনী, যা তিনি নিজে লিখিয়ে নিয়েছেন। তারা এসব কথাও দাবী করে বলে যে তিনি সাধারণ একজন মানুষ হয়ে রসূল হন কেমন করে? তিনি তো সাধারণ করে একথাও বলে যে, আল্লাহ তায়ালা রসূলই যদি পাঠাবেন, তাহলে কোনো ফেরেশতাকে কেন রসূল বানিয়ে পাঠালেন না? আর মানুষকেই যদি রসূল বানানো প্রয়োজন হয়েছিলো তাহলে তাকে প্রচুর ধন সম্পদ দিয়ে সবার ওপর তাকে প্রভাবশালী কেন বানালেন না অথবা তাকে অসহায় দরিদ্র না বানিয়ে এমন কোনো ভালো বাগিচার মালিক কেন বানালেন না যার ফলমূল সে তৃপ্তির সাথে খেতে পারতো! এরপর দেখুন, তীর কুসুম কোমল নির্মল চরিত্রের পর দোষারোপ করা হচ্ছে, বলা হচ্ছে, তিনি যাদুগ্রন্থ এক ব্যক্তি.......আসলে এ কথার দ্বারা আল্লাহর ক্ষমতাকেই অস্বীকার করা হচ্ছে, আর এই কারণে রসূল (স.)-কেও অপমান করা হচ্ছে......এভাবে তারা সঠিক পথ থেকে সরে দীড়াচ্ছে এবং অন্যদিকে আখেরাতকেও অস্বীকার করা হচ্ছে, অতপর এসব কিছুর পরিণতিতে আল্লাহ তায়ালা তাদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন বলে ওয়াদা করছেন- সে স্থানটা হবে
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।