wWww.iscalibrary.com ‘ওরা তোমার সাথে তর্ক করতে গিয়ে যতো উদাহরণই পেশ করুক না কেন আমি সত্য বিষয়টিকে অতি সুন্দর ব্যাখ্যাসহ অবশ্যই তুলে ধরবো ।’ (আয়াত ৩৩) এসব ঝগড়া ও তর্কের কথাগুলো জানানোর পর অতীতের হঠকারী ও মিথ্যা আরোপকারী অনুরূপ-যুক্তিহীন বচসাকে পেশ করা হচ্ছে, এরা বিভিন্ন যুগে একইভাবে যুক্তিহীনতার সাথে নবীদের সাথে ঝগড়া করেছে। এরা বাস করত মূসা, নূহ, আদ, সামুদ ও কূপবাসী এবং ওদের মধ্যবর্তী সম্প্রদায়সমূহের মধ্যে ৷ এরপর একের পর এক, তাদের সামনে কেয়ামতের দৃশ্যাবলী তুলে ধরে তাদের ভয়ানক পরিণতি সম্পর্কে রসূলুল্লাহ (স.)-কে অবহিত করা হচ্ছে। এরশাদ হচ্ছে, (ওরা হচ্ছে সেসব মানুষ) যাদেরকে মুখের ওপর টানতে টানতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। এদের সেই বাসস্থানটা হবে বড়োই নিকৃষ্ট আর প্রকৃতপক্ষে তারাই নিকৃষ্ট পথের পথিক......বরং তারা কেয়ামত সম্পর্কে (রসূলের কথাকে) মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে; আর আমি কেয়ামতকে অস্বীকারকারী ব্যক্তির জন্যে (জাহান্নামের) আগুন ঠিক করে রেখে দিয়েছি। এই আগুন যখন দূর থেকে নযরে পড়বে তখন তারা এর তর্জন-গর্জন ও হুংকার শুনতে পারে। আর যখন তাদেরকে সেখানে এক সংকীর্ণ স্থানের মধ্যে হাত পা বাধা অবস্থায় নিক্ষেপ করা হবে, তখন তারা সেই ধ্বংসকারী মৃত্যুকে ডাকতে থাকবে । (কিন্তু বলা হবে) এক ধ্বংস (মৃত্যু) কে ডেকো না আজ, (অর্থাৎ আজ এক মৃত্যুদ্বালাকে ডেকো না) অনেক অনেক মৃত্যু জ্বালাকে ডাকো!’ ‘সেদিন (প্রত্যেক) যালেম ব্যক্তি নিজের হাত কামড়াতে কামড়াতে বলবে, হায় আফসোস, আমি যদি রসুলের পথ ধরতাম! হায়রে দুর্ভাগ্য আমার! যদি গ্রহণ না করতাম অমুক ব্যক্তিকে আমার বন্ধুরূপে তাহলে কতই না ভালো হতো!...... ৷’ (আয়াত ২৭-২৮) এ পর্যায়ে এসে আল্লাহ রব্বুল আলামীন রসূলে করীম (স.)-কে সান্তনা দিতে গিয়ে বলছেন, MEO SCAM EN লোকদের মধ্য থেকে প্রত্যেক নবীর জন্যে কোনো না কোনো শক্ৰ বানিয়ে দিয়েছি, তোমার জন্যে তোমার রবই পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসেবে যথেষ্ট ৷’ আল্লাহ্ রব্বুল আলামীন তার রসূলকে নির্দেশ দিয়েছেন, যেন তিনি দৃঢ়তার সাথে সবর করেন এবং অপরকেও সবর করার জন্যে উৎসাহিত করেন এবং তীর কাছে মহাগ্রন্থ আল কোরআনের যে জ্ঞান-ভান্ডার রয়েছে তা দিয়েই যেন তিনি কাফেরদের মোকাবেলা করেন, কেননা এ পাক কালাম ঘথেষ্ট পরিমাণ মযবুত যুক্তি-প্রমাণ সহ সত্যের পক্ষে কথা বলেছে, যা হৃদয়ের অভ্যন্তরে গভীরভাবে প্রভাব বিস্তার করে। এরশাদ হচ্ছে, ‘অতএব, কাফেরদের অনুসরণ করো না এবং তাদের সাথে সর্বাত্মক সংগ্রামে অবতীর্ণ হও '' এখানে বিশেষভাবে খেয়াল করতে হবে যে, ৬৮-৭০নং আয়াত ছাড়া সূরাটির বাকী অংশ অবতীর্ণ হয়েছে যখন মুসলমানদের হাতে কোনো বস্তুগত শক্তি ক্ষমতা ছিলো না । তাদের ওপর আক্ৰমণকে প্রতিহত করার কোনো উপায়ও ছিলো না । এতদসত্তেও আল্লাহ তায়ালা তার রসূলকে নির্দেশ দিচ্ছেন, তিনি যেন তার মালিক পরওয়ারদেগারের ওপর ভরসা করে সত্যের ওপর টিকে থাকার জন্যে এবং অপরকেও সত্যের দিকে আহ্বান জানানোর জন্যে চরম প্রচেষ্টা চালিয়ে যান।
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।