তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

wWww.iscalibrary.com আবার পরক্ষণেই দেখা যায়, সূরাটি সত্যকে অস্বীকারকারী, সত্য বিরোধী ও অবাধ্য জনগণের সাথে অবশ্যম্ভাবী এক চূড়ান্ত সংগ্রামের পূর্বাভাসও দান করেছে। এরা আল্লাহ তায়ালা ও তীর রসূলের বিরোধিতায় দৃঢ় সংকল্প ছিলো এবং অত্যন্ত কঠিনভাবে সত্যের বিরুদ্ধে তারা লড়াই | করে চলছিলো । তারা যুক্তিহীনভাবে সত্য থেকে দূরে সরে থাকছিলো, তাদের শত্রুতা দীর্ঘায়িত হচ্ছিলো । আসলে এই বিদ্বেষ পোষণ করে তারা নিজেরাই কষ্ট পাচ্ছিলো, কারণ যে সত্য তাদেরকে চোখে আংগুল দিয়ে সাফল্যের পথ দেখাচ্ছিলো তার থেকেই তারা দূরে সরে যাওয়ার জন্যে বদ্ধপরিকর ছিলো। মোহাম্মাদুর রসুলুল্লাহ (স.)-এর বিরোধিতা করতে গিয়ে প্রকৃতপক্ষে সে পাষাণ হৃদয় জনগণ মহাগ্রন্থ আল কোরআন থেকেই ফিরে যাচ্ছিলো, এরশাদ হচ্ছে, (ওরা বলছিলো), ‘এটা মনগড়া এক মিথ্যা বৈ আর কিছু নয়, আর তাকে একাজে অন্যরাও অথবা ওরা বলে প্রাচীন লোকদের কাহিনী লিখে নেয়া হয়েছে, যা সকাল সন্ধ্যা তাকে পড়ে শোনানো হয়।’ কোরায়শদের কাফেররা সম্মানিত রসূল (স.) সম্পর্কে এ কথাগুলোই বলে থাকে। আরও বলে, ‘তোমরা যাদুর স্পর্শে জ্ঞানহারা এক ব্যক্তির অনুসরণই তো করছো’.....অথবা ওরা মক্কারি করে বলে, ‘হায়, এই নাকি সেই ব্যক্তি যাকে আল্লাহ তায়ালা রসূল এমনই এক হতভাগা জাতি ওরা যে, এতো সব বাজে কথা বলেও ওরা ক্ষান্ত হয়নি, বরং আরো অগ্রসর হয়ে স্বয়ং মহান আল্লাহর দোষ ধরতেও দ্বিধাবোধ করেনি, ‘আর যখন তাদেরকে বলা হয়, সেজদা করো মহা দয়াময় আল্লাহকে, তখন ওরা বলে, দয়াময় (রহমান) আবার কে? আমরা কি সেজদা করবো তাকে যাকে তুমি সেজদা করতে বলবে? এভাবে, তারা আরও দূরে সরে যাবে, তাদের থেকে বেশী কিছু ফায়দা হবে না৷’ (আয়াত ৬০) আর আল্লাহর আয়াত নাযিল হতে দেখে অনেক সময়ে ওরা কষ্ট পায় এবং বলে, ‘আমাদের ওপর কেন ফেরেশতা দল নাযিল হয় না অথবা কেন আমরা আমাদের রবকে দেখতে পাই না?’ আর এটাই হচ্ছে সত্য বিরোধীদের চিরাচরিত নিয়ম ৷ প্রাচীন কাল থেকে পথভ্রষ্ট লোকেরা ‘| এইভাবেই বলে এসেছে । নূহ (আ.)-এর সময় থেকে নিয়ে শেষ রসূল পর্যন্ত বরাবর একই নিয়ম দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে সে যালেম জাতির আপত্তি হচ্ছে, আল্লাহ তায়ালা একজন মানুষকে কেন রসূল বানাবেন, অর্থাৎ রসূলের দায়িত্‌ পালন ও মর্যাদা লাভের জন্যে মানুষ হওয়াটাই তাদের কাছে আপত্তিকর । এজন্যে তারা বলতো, ‘এ আবার কেমন রসূল, যে খায়-দায় এবং বাজার ঘাটে হেঁটে বেড়ায়? তার কাছে একজন ফেরেশতা কেন নাযিল হয় না যে তার সাথে সতর্ককারী হিসেবে কাজ করতে পারতো!’ এরপর তারা মোহাম্মদ (স.)-এর অর্থনৈতিক যোগ্যতা বা সম্পদশালী হওয়া না হওয়ার ব্যাপার নিয়ে প্রশ্ন তুললো । ওরা বললো, ‘অথবা তার ওপর যদি প্রচুর ধন সম্পদ বর্ষিত হতো অথবা যদি তার মালিকানায় এক সুবিশাল বাগিচা থাকতো, যার থেকে সে (ফলমূল) ভক্ষণ করতো ।' " আবার আল কোরআনের অবতীর্ণ হওয়ার পদ্ধতি নিয়েও তারা প্রশ্ন তুলতো, বলতো, ‘কেন (এক কোরআন) একবারেই সবটুকু নাযিল হয় না?’ এসব প্রশ্নের মধ্যে যেসব বে-আদবী নিহিত ছিলো তা হচ্ছে রসূলুল্লাহ (.)-কে মিথ্যাবাদী সাব্যস্ত করা, উপহাস বিদ্বপ করা । আর এটা তার প্রতি মিথ্যারোপ করা থেকেও ছিলো গুরুতর । এর অর্থ দাড়ায় স্বয়ং আল্লাহর প্রতি দোষারোপ করা । তার ক্ষমতার প্রতি এটা এক চ্যলেঞ্জও বটে!

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।