তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com bs rg cy Yo bx TE i 1 UH 3 ARGS SH “| yt byt we SL CLC Lye ty UGE 255 les +s and Sb Gln SIV Ugkets FGI wl 6 yd SL UL, uy ১৯. (আল্লাহ তায়ালা বলবেন,) তোমাদের এ মাবুদরা তো তোমরা যা বলছো তাকে মিথ্যা প্রতিপন্ন করলো, অতএব (এখন) তোমরা (আর আমার আযাব) সরাতে পারবে না, না (তোমরা আজ) কারো সাহায্য পাবে। তোমাদের মধ্যে কেউ যদি (আমার আনুগত্যের) সীমালংঘন করে তাহলে তাকে আমি কঠোর আযাব আস্বাদন করাবো। ২০. (হে নবী,) তোমার আগে আমি আরো যতো রসূল পাঠিয়েছি, তারা (মানুষের মতোই) আহার করতো, (অন্য মানুষদের মতোই) তারা হাটে বাজারে যেতো । (আসল কথা হচ্ছে) | মানুষদের মধ্য থেকে রসূল পাঠিয়ে আমি তোমাদের একজনকে আরেকজনের জন্যে পরীক্ষা (-র উপকরণ) বানিয়েছি; (এ পরীক্ষায়) তোমরা কি ধৈর্য ধারণ করবে না? তোমার মালিক (কিন্তু তোমাদের) সবকিছুই দেখছেন। সংক্কিপ্তঠ আলোচনা পরম বরকতময় তিনি, যিনি তার বান্দাদের কাছে হক ও বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী ? আর তোমার রব তো সব কিছুই দেখছেন।' আলোচ্য সূরাটি সম্পূর্ণভাবে মক্কী । এ সূরাটি রসূল (স.)-এর ওপর নাযিল হয়েছে এক আনন্দ, খুশী ও প্রশান্তির প্রতীক হিসাবে । এমন সময় এ সূরাটি রসূল (স.)-কে শক্তি ও সাহস যুগিয়েছে যখন তিনি কোরায়শ জাতির মধ্যে মোশরেক গোষ্ঠীর মোকাবেলা করছিলেন, মোকাবেলা করছিলেন তার প্রতি তাদের দীর্ঘদিনের হিংসা ও ঘৃণা-বিদ্বেষের ৷ নবুওতপ্রাপ্তির পর থেকেই অবিরতভাবে ওরা রসূলুল্লাহ (স.)-কে নানাভাবে কষ্ট দিয়ে আসছিলো, নানা প্রকার তর্ক-বিতর্ক করছিলো এবং সত্যের অগ্রগতিকে ঠেকিয়ে রাখার জন্যে সর্বোতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলো। এমনই এক কঠিন সময়ে এ সূরাটি তীর কাছে এক অনাগত দিনের সুসংবাদ বয়ে আনলো, তার ব্যথিত হৃদয়ে মধুর পরশ বুলিয়ে দিলো । আল্লাহ রববুল আলামীনের তরফ থেকে তীর প্রিয়তম বান্দার জন্যে সুসংবাদের এমন ফন্ুধারা নেমে এলো, যা তীর সেই ব্যথা বেদনা ও ক্লান্তির ওপর প্রলেপ হিসাবে কাজ করলো । যখন সত্যবিরোধীদের ঘৃণা-বিদ্বেষ ভেংগে দিচ্ছিলো তার অন্তরকে, সেই কঠিন সময়ে সূরাটি তার মধ্যে আত্মবিশ্বাস, নিশ্চিন্ততা সৃষ্টি করলো, আর তীর মনে এ নিশ্চয়তা জাগালো যে পর্দার অন্তরাল থেকে আল্লাহ তায়ালা তাকে পরিচালনা করছেন।

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।