তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com এরপর আলোচ্য আয়াতে মোনাফেকদেরকে সতর্ক করা হচ্ছে যে, রসূলের দৃষ্টিকে ফাকি দিয়ে “এবং অনুমতি ছাড়াই চুপিসারে সটকে পড়লেও তারা আল্লাহর দৃষ্টিকে ফাকি দিতে পারবে না। তারা যা কিছু করছে তা সবই আল্লাহর দৃষ্টির সামনে রয়েছে। বলা হচ্ছে, ‘আল্লাহ তায়ালা তাদেরকে জানেন, যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে’ ...... আলোচ্য আয়াতে মোনাফেকদের আচরণের বর্ণনা যে ভাষায় দেয়া হয়েছে তা দ্বারা ওদের কাপুরুষতা ও নীচুতা প্রকাশ পায়। ওদেরকে সতর্ক করে বলা হয়েছে, ‘অতপর যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে, তারা এ বিষয়ে সতর্ক হোক যে, বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে ৷” এটা অত্যন্ত ভীতিকর সতর্কবাণী, অত্যন্ত লোমহর্ষক সতর্কবাণী । এই সতর্কবাণী তাদের জন্যে যারা রসুলের নির্দেশকে অমান্য করে, যারা তার আদর্শের বিপরীতে চলে, যারা স্বার্থ সিদ্ধির জন্যে অথবা কোনো ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে অনুমতি ছাড়াই সটকে পড়ে। এদেরকে এমন বিপর্যয় থেকে সতর্ক করা হচ্ছে যে বিপর্যয়ের ফলে সব কিছু লন্ডভন্ড হয়ে পড়বে, সকল মানদন্ড ভেংগে পড়বে, শাস্তি-শৃংখলা বিনষ্ট হয়ে পড়বে । ফলে ন্যায় অন্যায়ের পার্থক্য থাকবে না, ভালো মন্দের পার্থক্য থাকবে না, সামাজিক জীবন বিপর্যস্ত হয়ে পড়বে । তখন কারো জীবনের নিরাপত্তা থাকবে না, কেউ কোনো নিয়ম নীতির ধার ধারবে না। মংগল অমংগলের কোনো. পাৰ্থক্যই তখন অবশিষ্ট থাকবে না। এ জাতীয় মুহূর্ত নিসন্দেহে সবার জন্যে হবে দুর্ভাগ্যজনক । যদি এ জাতীয় কোনো বিপর্যয়ের সন্মুখীন তারা না হয় তাহলে অবশ্যই এই পৃথিবীর বুকে অথবা পরকালে আল্লাহর নির্দেশকে অমান্য করার কারণে এবং তার মনোনীত জীবন বিধানকে পাশ কাটিয়ে চলার অপরাধে তাদেরকে বেদনাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে। এই সাবধানবাণী উচ্চারণ করার পর এই সূরাটির সমাপ্তি ঘটছে, মুসলিম ও অমুসলিম | সকলের দৃষ্টি একটি নিতান্ত বাস্তব সত্যের প্রতি আকর্ষণ করা হচ্ছে। আর তা হলো, ‘মনে রেখো, আসমান ও যমীনে যা কিছু আছে তা আল্লাহরই । তোমরা যে অবস্থায় আছো তা ৷ (আয়াত ৬৪) মানুষের মনের মাঝে আল্লাহ তায়ালা থাকুক, দৃষ্টির সামনে আল্লাহ তায়ালা থাকুক এবং গোপনে ও প্রকাশ্যে মানুষ আল্লাহকে ভয় করে চলুক এটাই হচ্ছে আলোচ্য সূরার শেষ বক্তব্য । কারণ এই আন্লাহভীতিই হচ্ছে তার রক্ষাকবচ এবং আল্লাহর যাবতীয় বিধি-নিষেধ ও |. নীতি-নৈতিকতার অতন্দ্র প্রহরী । খিলান্ল ১৪তম ২২

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।