wWww.iscalibrary.com (স.) কে অনুমতি প্রদান করা বা না করার পূর্ণ এখতিয়ার দেয়া হয়েছে। এ সম্পর্কে কোরআনের বক্তব্য হলো, ‘অতপর তারা তোমার কাছে তাদের কোনো কাজের জন্যে অনুমতি চাইলে তুমি তাদের মধ্যে যাকে ইচ্ছা অনুমতি দাও !' উল্লেখ্য যে, ইতিপূর্বে মোনাফেকদেরকে যুদ্ধে না যাওয়ার অনুমতি দেয়ার কারণে রসূলকে ‘আল্লাহ তোমাকে ক্ষমা করুন, তুমি কেন তাদেরকে অব্যাহতি দিলে, যে পর্যন্ত না তোমার কাছে সত্যবাদীরা পরিস্কার হয়ে যেতো এবং জেনে নিতে মিথ্যাবাদীদের’ (সূর তাওবা ৪৩) তাই আলোচ্য আয়াতে তাকে অনুমতি দেয়া বা না দেয়ার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দেয়া হচ্ছে। এর ফলে গুরুতর প্রয়োজনের পরিপ্রেক্ষিতে কাউকে অনুমতি না দেয়ার স্বাধীনতাও তিনি পেয়ে গেলেন । এই হিসেবে একজন দলনেতার দায়িত্ হলো, অনুমতি প্রার্থনাকারীর উপস্থিতি ও অনুপস্থিতি সামষ্টিক স্বার্থের ক্ষেত্রে কতোটুকু প্রভাব ফেলতে পারে, তা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা । সাংগঠনিক বিষয়ে সুষ্ঠু পরিচালনার স্বার্থে তার মতামতই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এ সত্তেও আয়াতের মূল বক্তব্য দ্বারা বুঝা যায় যে, ব্যক্তিগত প্রয়োজন ত্যাগ করে সমষ্টিগত প্রয়োজনকে প্রাধান্য দেয়াই উত্তম এবং অনুমতি নিয়ে সভা ত্যাগ করাও এক প্রকারের দোষ ও ক্ৰটি । যার ফলে রসূলকে তাদের জন্যে এস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করার জন্যে বলা হয়েছে যেমন, . ‘এবং তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো । আল্লাহ তায়ালা ক্ষমাশীল, মেহেরবান ।' আর এ কারণেই অনুমতি প্রার্থনা করতে গিয়ে প্রকৃত মোমেনদের বিবেকে বাধবে। ফলে শত প্রয়োজন থাকলেও তারা সহজে অনুমতি তলব করবে না। এই আয়াতে আর একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি ইংগিত করা হয়েছে। তাহলো, অনুমতি তলব করার সময় বা যে কোনো অবস্থায় আল্লাহর নবীকে তার নাম ধরে সম্বোধন করা যাবে না। বরং তাকে ‘হে আল্লাহর রসূল’ বা ‘হে আল্লাহর নবী’ এভাবে সম্বোধন করতে হবে । কারণ, আল্লাহ তায়ালা নিজেই তাকে এভাবে সম্বোধন করে সন্মানিত করেছেন। তাই বলা হয়েছে, ‘রসূলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরকে আহ্বানের মতো গণ্য করো না’ রং অত্যন্ত আদবের সাথে ও সম্মানের সাথে তাকে সম্বোধন করতে হবে। এই নির্দেশের ফলে নবীর প্রতি মোমেনদের ভক্তি শ্রদ্ধা আরো বৃদ্ধি পাবে এবং তীর প্রতিটি কথা ও প্রতিটি নির্দেশকে তারা সম্মানের চোখে দেখবে । এটা অত্যন্ত জরুরী বিষয় । একজন দায়িত্বশীল ব্যক্তির মাঝে গাষ্ঠীর্য থাকতে হবে। একজন নেতার আচারণ আচরণে ও কথা বার্তায় একটা ওযন থাকতে হবে । তিনি অবশ্যই বিনয়ী হবেন, উদার হবেন ও নম্বর হবেন। কিন্তু এর অর্থ এই নয় যে, তার অনুসারীরা তার মান-মর্যাদার কথা ভুলে গিয়ে তাকে সেভাবেই সম্বোধন করবে যে ভাবে নিজেরা একে অপরকে সম্বোধন করে থাকে । বরং অনুসারীদের মনে নেতার প্রতি ভক্তি অসম্মানজনক আচরণ করতে না পারে।
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।