তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com একটি শুক্রুত্ব পূর্ণ সাংগঠনিক শিক্ষা আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবদের মধ্যকার সম্পর্কের সুশৃংখলা বিধানের পর এখন মুসলিম উম্মাহ ও তাদের নেতা ও প্রধান মোহাম্মদ (স.)-এর মধ্যকার সম্পর্ক কি রূপ হওয়া উচিত এবং তীর বৈঠকে বসতে হলে কি ধরনের আদব কায়দা রক্ষা করে চলা উচিত সে সম্পর্কে বলা হচ্ছে, ‘মোমেন তো তারাই যারা আল্লাহ ও রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে ........... আয়াত ৬২-৬৪) | আলোচ্য আয়াতের শানে নুযূল সম্পর্কে ইবনে ইসহাক বর্ণনা করেন যে, খন্দক যুদ্ধের সময় কোরায়শ ও তাদের মিত্রবাহিনী যখন সম্মিলিতভাবে মদীনা আক্রমণের পরিকল্পনা নেয় তখন মদীনাকে রক্ষা করার জন্যে পরিখা খনন করা হয়। এই খনন কাজে উৎসাহ দেয়ার জন্যে স্বয়ং রসূল (স.) তাতে শরীক হয়েছেন। মুসলমানরা অত্যন্ত পরিশ্রম ও নিষ্ঠার সাথে কাজ করছিলেন। অপরদিকে মোনাফেকরা অত্যন্ত ঢিলেমী ভাব নিয়ে কাজ করতো আর সুযোগ পেলে রসূলকে না জানিয়েই সটকে পড়তো । অথচ মুসলমানরা যে কোনো ছোট-খাটো প্রয়োজন বা অসুবিধা দেখা দিলে তা রসূলকে জানাতেন এবং তা দূর করার জন্যে রসূলের কাছ থেকে অনুমতি প্রার্থনা করতেন । তিনি অনুমতি দিলে তারা যেতেন এবং প্রয়োজন শেষ হওয়ার সাথে সাথে ফিরে এসে পুনরায় খনন কাজে যোগ দিতেন । এটা করতেন তারা একমাত্র আল্লাহকে রাজী খুশী করার জন্যে এবং ইহকাল ও পরকালের মঙ্গলের আশায় । তাই তাদের সম্পর্কে আলোচ্য আয়াতে প্রশংসার বাণী উচ্চারিত । অপরদিকে মোনাফেকদের কার্য-কলাপের নিন্দাবাদ জানানো হয়েছে। আলোচ্য আয়াতের শানে নুযূল বা পটভূমি যাই থাকুক না কেন এর মাধ্যমে সাংগঠনিক ও মননস্তাত্তিক নিয়ম নীতি বর্ণনা করা হয়েছে। এর দ্বারা কোনো সংগঠনের সাধারণ অনুসারী ও নেতৃস্থানীয় লোকদের মধ্যকার সম্পর্কের ধরন ও প্রকৃতিও তুলে ধরা হয়েছে। এই আদব কায়দা ও শিষ্টাচার যদি অনুভূতি, চেতনা ও বিবেকের গভীর থেকে উৎসারিত না হয় এবং তা জীবনের চলার পথে অনুসৃত প্রথা ও অলংঘনীয় নীতি হিসেবে প্রতিষ্ঠিত না হয় তাহলে কোনো সামষ্টিক কার্যক্রমই স্থায়িত্ব লাভ করতে পারবে না, স্থিতিশীল হতে পারবে না। বরং তা সীমাহীন নৈরাজ্যে পর্যবসিত হবে। আলোচ্য আয়াতে যে সকল মোমেনদের কথা বলা হয়েছে তীরা হচ্ছেন সত্যিকার অর্থে মোমেন ৷ কথায় ও কাজে মোমেন তারা এমন মোমেন নন যারা কেবল মুখে ঈমানের দাবী করে, অথচ বাস্তব জীবনে ঈমানের কোনো চিহ্নই তাদের মাঝে দেখা যায় না। কারণ, তারা আল্লাহরও আনুগত্য করে না এবং রসূলেরও আনুগত্য করে না । এখানে সমষ্টিগত কাজ বলতে এমন গুরুত্বপূর্ণ কাজ বুঝানো হয়েছে যে ব্যাপারে সলা-পরামর্শ করার জন্যে সকলের উপস্থিতি প্রয়োজন হয়ে পড়ে । যেমন যুদ্ধ-বিগ্রহ বা জনস্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় । এ সকল ক্ষেত্রে একজন মোমেনের দায়িত্‌ হলো, নেতা বা দায়িত্বশীল “ব্যক্তির অনুমতি ব্যতীত সভা ত্যাগ না করা । অন্যথায় গোটা ব্যাপারটাই উচ্ছংখল ও নৈরাজ্যপূর্ণ পরিস্থিতির শিকার হয়ে পড়বে । আর যারা এই পর্যায়ের মযবুত ঈমানী গুণাবলীর অধিকারী হয় এবং এই পর্যায়ের আদব কায়দা ও নিয়ম নীতির অনুসারী হয় তারা অত্যন্ত অসুবিধায় না পড়লে অনুমতি প্রার্থনা করে না। তাদের ঈমান এবং তাদের শিষ্টাচারই তাদেরকে বাধ্য করে জনস্বার্থ সংশ্লিষ্ট কোনো গুরুত্বপূর্ণ বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে না রাখতে ৷ এরপরও উন্মতের কর্ণধার মহান নেতা রসূলুল্লাহ

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।