wWww.iscalibrary.com | নিসংকোচে খেতে পারে এবং অভাবগ্রস্ত ব্যক্তিদেরকেও সাথে নিয়ে গিয়ে খাওয়াতে পারে। তবে শর্ত হচ্ছে এই যে, বাড়ীর কর্তার যেন এতে কোনো আপত্তি না থাকে এবং এর দ্বারা যেন তার কোনো ক্ষতি না হয়। কারণ শরীয়তের একটা সাধারণ বিধান হচ্ছে, ‘কারো ক্ষতি করা যাবে না’ এবং ‘সন্তুষ্টি ও অনুমতি ব্যতীত কোনো মুসলমানের সম্পদ অপর মুসলমানের জন্যে বৈধ নয় ৷’ আলোচ্য আয়াতটি যেহেতু আইন সংক্রান্ত, তাই এর বর্ণনা ভংগি অত্যন্ত সুস্পষ্ট, শব্দ বিন্যাস অত্যন্ত সুক্ষ্ম এবং বিষয়বস্তুর ধারাবাহিকতাও অত্যন্ত যুক্তিসংগত আরো একটি বিষয় লক্ষণীয়, ₹ সেটা হচ্ছে আত্মীয়তার বর্ণনার মাঝে ধারাবাহিকতা । আয়াতে পুত্র ও স্বামীর ঘরকে ‘তোমাদের নিজেদের ঘর’ বলে বর্ণনা করা হয়েছে। কারণ, পুত্রের ঘর পিতার জন্যে আপন ঘর হিসেবেই বিবেচিত হয়ে থাকে, ঠিক তেমনিভাবে স্বামীর ঘরও স্ত্রীর জন্যে আপন ঘর হিসেবেই গণ্য হয়। এরপর এসেছে পিতার ঘর, তারপর মাতার ঘর, তারপর ভাইদের ঘর, তারপর বোনদের ঘর, তারপর চাচাদের ঘর, তারপর ফুফুদের ঘর, তারপর মামাদের ঘর, তারপর খালাদের ঘর । এই আত্মীয়তার সম্পর্কের সাথে আর এক প্রকার সম্পর্ককে যোগ করা হয়েছে। সেটা হচ্ছে কর্মের সম্পর্ক । অর্থাৎ কেউ যদি কারো সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত থাকে তাহলে সেও প্রয়োজন অনুসারে নিয়োগকর্তার ঘরে খাবার গ্রহণ করতে পারে। এরপর বন্ধু বান্ধবদেরকে ও আত্মীয়স্বজনদের পর্যায়ে স্থান দেয়া হয়েছে। অর্থাৎ যদি কোনো আপত্তি না থাকে তাহলে যে কোনো বন্ধু অপর বন্ধুর ঘরে অনুমতি ছাড়াই খাবার গ্রহণ করতে পারে ।এখন খাবার গ্রহণের নিয়ম বলা হচ্ছে, ‘তোমরা একত্রে আহার করো, অথবা পৃথকভাবে আহার করো, তাতে তোমাদের কোনো দোষ নেই ৷’ ইসলাম পূর্ব যুগে আরবদের মাঝে একটা প্রথার প্রচলন ছিলো। সেটা হচ্ছে, তারা একা একা খেতো না৷ কাউকে না পেলে আহার বন্ধ রাখতো । আল্লাহ তায়ালা এই কষ্টসাধ্য প্রথা রহিত করে একটা সহজ ও স্বাভাবিক নিয়ম প্রবর্তন করে বলছেন যে, তোমরা একত্রেও খেতে পারো এবং পৃথক পৃথকও খেতে পারো এতে দোষের কিছু নেই । এখন কারো ঘরে প্রবেশ করার আগে কি করতে হবে তা বর্ণনা করা হচ্ছে, ‘অতপর যখন তোমরা গৃহে প্রবেশ করো, তখন তোমাদের স্বজনদের প্রতি সালাম করবে। এটা আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র দোয়া ৷” অর্থাৎ নিজেদের আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবদের প্রতি সালাম জানানোর মাধ্যমে মানুষ প্রকৃতপক্ষে নিজের জন্যেই কল্যাণের দোয়া করে থাকে। আর এই দোয়া অন্য কারো পক্ষ থেকে নয়, বরং স্বয়ং আল্লাহর পক্ষ থেকে । এর মাধ্যমে আত্মীয়তার বন্ধন আরো দৃঢ় হয়, আরো গভীর হয়। কেবল আত্মীয়তার বন্ধনই দৃঢ় হয় না। বরং বান্দার সাথে তার রব বা প্রতিপালকের বন্ধনও দৃঢ় হয়। সাথে সাথে বান্দা তার প্রতিপালকের নির্দেশের মাহাত্ম ও তাৎপর্যও উপলব্ধি করতে | পারে। তাই বলা হয়েছে, ‘এমনিভাবে আল্লাহ তোমাদের জন্যে আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা বুঝতে পার ।'
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।