WwWww.iscalibrary.com অর্থাৎ এসব আদব কায়দা মানুষের জীবনের জন্যে কতোটুকু প্রয়োজন ও গুরুত্বপূর্ণ তা আল্লাহ তায়ালা যথার্থরূপে জানেন। সাথে সাথে তিনি আরো জানেন, কোন পন্থায় ও কোন পদ্ধতিতে মানুষের হৃদয় ও মনের চিকিৎসা করা সম্ভব । শ্কেত্ৰ বিশেষ শিখ্িলতা প্রদর্শন ও আত্মীয় স্বজনের সাখে সম্পর্কের ধরণ ইতিপূর্বে মেয়েদেরকে নিজেদের সাজগোজ লুকিয়ে রেখে চলাফেরার কথা বলা হয়েছে যেন কোনো প্রকার অশ্লীল ও অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়। এখন আলোচনা করা হচ্ছে সেই সকল নারীদের ব্যাপারে যারা বিগত যৌবনা, যাদের মাঝে কামোদ্দিপক দৈহিক বৈশিষ্ট্যগুলো অনুপস্থিত । তাদের ব্যাপারে আয়াতে বলা হচ্ছে, ‘বৃদ্ধা নারী যারা বিবাহের আশা রাখে না, যদি তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাদের বস্ত্র খুলে রাখে তাদের জন্যে দোষ নেই ৷ তবে এ থেকে বিরত থাকাই তাদের জন্যে উত্তম অর্থাৎ দুটো শর্ত সাপেক্ষে বিগত যৌবনা বৃদ্ধা মহিলারা নিজেদের বহিরাবরণ খুলে রাখতে পারবেন প্রথম শর্ত হলো, এর দ্বারা যেন তাদের লজ্জাস্থান উন্মুক্ত না হয়ে পড়ে । আর দ্বিতীয় শর্ত হলো, এর ফলে যেন তাদের সৌন্দর্য প্রদর্শিত না হয়। তবে ঢেকে-ঢুকে থাকাটাই হবে তাদের জন্যে উত্তম । কারণ, খোলামেলা পোষাক অনেক অনাচারের জন্য দেয় । অপরদিকে শালীনতাপূর্ণ পোষাকাদি মানুষকে উপহার দেয় সংযত জীবন ও নির্মল চরিত্র । ওই কারণেই ইসলাম সব ধরনের অশ্বীলতা অশালীনতা ও কামোদ্দিপক পোষাক পরিচ্ছদ ও আচার-আচরণকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অর্থাৎ তিনি শুনেন ও জানেন । মানুষ মুখে কি বলে, সে সম্পর্কে তিনি অবগত আছেন এবং তার মনের গভীরে কি সব জল্পনা কল্পনা চলে সে সম্পর্কেও তিনি অবগত আছেন। কারণ গোটা বিষয়টাই হচ্ছে বিবেক নির্ভর, সদিচ্ছা নির্ভর । বিবেকের খবরও যেহেতু আল্লাহর জানা আছে, কাজেই এখানে কপটতার কোনো অবকাশ নেই । এর পরের আয়াতে ভাই-বেরাদর, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের মধ্যকার সম্পর্ক ও দায় দায়িত্ব কি রূপ হওয়া উচিত সে সম্পর্কে বলা হয়েছে। যেমন, ‘অন্ধের জন্যে দোষ নেই, খঞ্জের জন্যে দোষ নেই তোমাদের জন্যে আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝে নাও । (আয়াত ৬১) বর্ণিত আছে যে, সাহাবায়ে কেরামরা আয়াতে উল্লেখিত বাড়ীগুলোতে কোনো প্রকার পূর্ব অনুমতি ছাড়াই ঢুকতেন এবং খাবার গ্রহণ করতেন । অনেক সময় তাদের আত্মীয়রা অন্ধ, খৌড়া ও অসুস্থ ব্যক্তিদেরকেও খাওয়ানোর জন্যে তাদের সাথে করে নিয়ে আসতে বলতেন। কিন্তু দাওয়াত ছাড়া এসব লোকদেরকে আনতে তারা দ্বিধাবোধ করতেন । এমনকি ওইসব লোকেরা বিনা দাওয়াতে কারো বাড়ীতে খেতে দ্বিধাবোধ করতো । কারণ, অপর একটি আয়াতে বলা হয়েছে, ‘তোমরা অন্যায়ভাবে পরস্পরের সম্পদ গ্রাস করো না! (সূরা নিসা ২৯) এই আয়াতের মর্মার্থ তাদের সামনে ছিলো বলে তারা অন্যের বাড়ীতে বিনা দাওয়াতে খাবার গ্রহণ করতে এতো দ্বিধাগ্রস্ত ছিলেন। তারা সব সময়ই সতর্ক থাকতেন যেন কোনো নিষিদ্ধ কাজ তাদের দ্বারা না হয়ে যায়। তাই আল্লাহ তায়ালা আলোচ্য আয়াত নাযিল করে অন্ধ, খৌড়া, অসুস্থ ও আত্মীয়স্কজনদের ব্যাপারে ছাড় দিয়ে বলেছেন যে, তারা আয়াতে বর্ণিত ব্যক্তিদের বাড়ীতে
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।