www.iscalibrary.com আল্লাহ তায়ালা ও তীর রসূলের ফয়সালার প্রতি মুসলমান ও মোনাফেকদের দৃষ্টিভংগির পার্থক্য এরপর বর্ণিত হয়েছে পৃথিবীর কর্তৃত্ব ও ক্ষমতা দানের ব্যাপারে আল্লাহর ওয়াদার বিষয়টি । আর এখন আবার আলোচনায় আসছে ঘরে প্রবেশের পূর্বে অনুমতি প্রার্থনার বিষয়টি । সাথে সাথে রসূলের বৈঠক থেকে ওঠার পূর্বে অনুমতি প্রার্থনা, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের সাথে দেখা সাক্ষাত, আদর আপ্যায়ন ও খানাপিনা সংক্রান্ত আদব কায়দার প্রসংগও আলোচনা করা হয়েছে। এসব আদব কায়দা মেনে চলে মুসলিম সমাজ নিজেদের মধ্যকার সম্পর্ক সুসংহত ও সুশৃংখল করতে সক্ষম হোক, এটাই পবিত্র কোরআনের উদ্দেশ্য । সে কারণেই জীবনের খুঁটি-নাটি সকল ক্ষেত্রেই পবিত্র কোরআন দিকনির্দেশনা দিয়ে থাকে। ঘযক্রের শোকদেরও অনুমতি নিয়ে অব্বেশ করতে হ্ব্বে | এর আগে কারো বাড়ীতে প্রবেশ করার আগে অনুমতি প্রার্থনার বিষয়টি আলোচিত হয়েছে। এখন আলোচনা করা হচ্ছে ঘরের ভেতরে থাকা অবস্থায় অনুমতি প্রার্থনার বিষয়টি । আলোচ্য আয়াতে বলা হচ্ছে যে, বাড়ীর ভেতর সেবায় নিয়োজিত ক্রীতদাস এবং বোধ সম্পন্ন শিশুরা অনুমতি ছাড়াই ঘরে প্রবেশ করতে পারবে । তবে তিনটি সময়ে তাদেরকেও অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করতে হবে। সময় তিনটি হচ্ছে, ফজরের নামাযের পূর্বে, দুপুরে বিশ্রামের সময় এবং । এশার নামাযের পর । কারণ, এই তিনটি মুহুর্তে মানুষ সাধারণত পরনের কাপড় খুলে বিশ্রামের জন্যে হান্ধা কাপড় পরে থাকে। এই তিনটি মুহূর্তে অসর্তকতার কারণে মানুষের লজ্জাস্থান উম্মুক্ত হতে পারে। তাই দাস দাসী ও ছোট বাচ্চাদেরকে অনুমতি নিয়ে ঘরে ঢুকতে বলা হয়েছে যেন তাদের পিতা-মাতা বা আত্মীয় স্বজনদের কারো লজ্জাস্থানের প্রতি নযর না পড়তে পারে। এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় আদব বা শিষ্টাচার । অথবা এই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ শিষ্টাচারটির ব্যাপারে ঘরোয়া জীবনে অনেকেই উদাসীন তাদের ধারণা, চাকর-বাকরদের দৃষ্টি কখনো মনিবদের লজ্জাস্থানের ওপর পড়তে পারে না। তাদের আরো ধারণা, অপ্রাপ্ত বয়স্ক বাচ্চারা কখনো এসব বিষয় নিয়ে মাথা ঘামায় না। অথচ আধুনিক মনোবিজ্ঞান এতো যুগ পরে এসে প্রমাণ করে "দেখাচ্ছে যে, বাল্যকালে দেখা কোনো অবাঞ্ছিত ঘটনা বা দৃশ্য মানুষের গোটা জীবনকে প্রভাবিত করে এবং এর অশুভ পরিণতি হিসেবে শিশুরা দুরারোগ্য মানসিক ব্যাধিতেও আক্রান্ত হয়ে পড়ে কিন্তু, আল্লাহ তায়ালা তো সব কিছুই জানেন ও দেখেন। তিনি এমন একটি জাতি গঠন করতে চান যে জাতি হবে সুস্থ মন মানসিকতার অধিকারী, নির্মল অনুভূতির অধিকারী, পবিত্র মনের অধিকারী এবং পরিচ্ছন্ন চিন্তা চেতনার অধিকারী ! তাই তিনি এসব আদব কায়দার তালিম দিচ্ছেন। এই তিনটি মুহূর্তে লজ্জাস্থান উন্ক্ত হওয়ার আশংকা আছে বলেই অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করার কথা বলা হয়েছে। অন্য সময় চাকর বাকর ও ছোট-বাচ্চাদের অনুমতি নেয়ার প্রয়োজন নেই ৷ কারণ,' এটা তাদের জন্যে কষ্টকর হবে। তারা প্রতি মুহূর্তে ভেতর বাড়ীতে থাকার ফলে সময় অসময়ে বড়দের ঘরে ঢুকে থাকে তাই যে মুহূর্তে লজ্জাস্থান উন্ুক্ত হওয়ার আশংকা থাকে কেবল সে মুহূর্তগুলোতেও তাদেরকে অনুমতি নিয়ে ঢুকতে বলা হয়েছে, অন্য সময়ে নয় । তবে ছোট বাচ্চারা সাবালক হয়ে গেলে তখন তাদেরকেও বেগানা পুরুষদের মতোই অনুমতি নিয়ে ঘরে ঢুকতে হবে। কারণ তাদের বেলায়ও অনুমতি প্রার্থনা সংক্রান্ত বিধান কার্যকর হবে। এই বিধান পূর্বে আলোচিত হয়েছে। আয়াতের শেষে বলা হয়েছে,
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।