তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

WwWmw.iscalibrary.com মুসলমানরা নিরাপদে ছিলেন, শান্তিতে ছিলেন, এরপর যা ঘটার তাই ঘটেছে। ফলে সমাজ জীবনে ভয় ভীতি দানা বেঁধে উঠেছে। শাসকবর্গ নিজেদের নিরাপত্তার খাতিরে প্রহরী ও পুলিশ নিয়োগ করতে বাধ্য হয়েছে। তারা নিজেরাও বদলে গিয়েছিলো, ফলে আল্লাহ তায়ালাও তাদের সাথে সেভাবেই ব্যবহার করেছেন। অর্থাৎ তাদের জীবন থেকে নিরাপত্তা উঠিয়ে নিয়েছেন। ‘এরপর যারা অকৃতজ্ঞ হবে, তারাই হবে অবাধ্য’ অর্থাৎ আল্লাহর শর্তের ব্যাপারে অবাধ্য হবে, আল্লাহর ওয়াদার ব্যাপারে অবাধ্য হবে এবং অংগীকারের ব্যাপারে অবাধ্য হবে। আল্লাহ তায়ালা একবার তীর ওয়াদা পূর্ণ করে দেখিয়েছেন গল কয় যেমন সা তুলার জবর সহযয়া হালাল করতে পারে। আর তা হচ্ছে, অর্থাৎ আমার সাথে কোনো দেব-দেবী, ব্যক্তি, গোষ্ঠী, চক্র এবং নিজের ব্যক্তিগত খেয়াল খুশী ও কামনা বাসনাকে শরীক করবে না । সকল কিছুর উর্দ্ধে আমার ইচ্ছাকে, আমার হুকুমকে প্রাধান্য দেবে, আমার প্রতি অবিচল ঈমান ও বিশ্বাস রাখবে এবং সৎকাজ করবে । আল্লাহর এই ওয়াদা কেয়ামত পর্যন্ত বহাল থাকবে, কাজেই এই উন্মতের যে কোনো ব্যক্তি ওপরে বর্ণিত শর্তগুলো পালন করবে, তার ক্ষেত্রেই আল্লাহর ওই ওয়াদা বাস্তবায়িত হবে। আর যদি উক্ত শর্তগুলো পালনে কোনো রূপ শৈথিল্য প্রদর্শন করা হয়, তাহলে আল্লাহর সাহায্য বিলম্বিত হবে, ক্ষমতা প্রাপ্তি বিলম্বিত হবে, পৃথিবীর বুকে কর্তৃত্ব প্রতিষ্ঠা বিলম্বিত হবে এবং শান্তি প্রতিষ্ঠাও বিলম্বিত হবে। তবে মুসলিম জাতি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাস্বরূপ যদি কোনো বিপর্যয়ের সম্মুখীন হয় এবং নিজেদের জান-মালের নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে আল্লাহর সাহায্য কামনা করে, অথবা লাঞ্চনা গঞ্জনার সম্মুখীন হয়ে আল্লাহর কাছে মান সম্মান কামনা করে, অথবা পশ্চাদপদতায় নিমজ্জিত হয়ে উন্নৃতি-অগ্রগতি কামনা এবং আল্লাহ তায়ালা নির্দেশিত পথ অবলম্বন করে তাহলে আল্লাহ তায়ালা তার ওয়াদা পূরণ করে দেখাবেন। এ ব্যাপারে কোনো কিছুই বাধা হয়ে দাড়াতে পারবে না। কাজেই এই ওয়াদা পালনের পূর্ব শর্ত হিসেবে নামায আদায় করতে, যাকাত আদায় করতে এবং আল্লাহর পূর্ণ আনুগত্যের নির্দেশ দেয়া হচ্ছে। সাথে সাথে রসূল (স.) কে বলা হচ্ছে তিনি এবং তার উন্মত যেন কোনোভাবেই কাফের সম্পৃদায়কে ভয় করে না চলেন, আমলে না আনেন। তাই বলা হচ্ছে, ‘নামায কায়েম করো, যাকাত প্রদান করো এবং রসূলের আনুগত্য করো যাতে তোমরা ৷ (আয়াত ৫৬-৫৭) আল্লাহর সাথে সম্পর্ক, নামায আদায়ের মাধ্যমে অন্তরের পরিচ্ছন্নতা, যাকাত আদায়ের মাধ্যমে চারিত্রিক নির্মলতা, রসূলের প্রতি আনুগত্য, আল্লাহর নির্দেশের প্রতি আত্মসমর্পণ, ছোটো বড়ো সকল বিষয়ে আল্লাহর বিধানের অনুসরণ, আল্লাহর মনোনীত জীবনাদর্শ অনুযায়ী জীবন যাপন এসবই হচ্ছে আল্লাহর দয়া ও অনুগ্রহ লাভের উপায় উপকরণ । এর মাধ্যমেই মানুষ পৃথিবীর বুকে সব ধরনের আপদ বিপদ, ভয় ভীতি, উদ্বেগ উৎকণ্ঠা এবং ভ্রান্তি ও বিচ্যুতির হাত থেকে রক্ষা পায় । আর পরকালে মুক্তি পায় আল্লাহর গযব, আযাব ও শাস্তির কবল থেকে । আলোচ্য আয়াতে আল্লাহ তায়ালা মুসলিম জাতিকে লক্ষ্য করে বলছেন যে, তোমরা যদি সঠিক আদর্শের অনুসারী হও, তাহলে কাফের মোশরেকদের কোনো শক্তিই তোমাদেরকে টলাতে

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।