তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com ঘটাবে, এবং গোটা মানব জাতিকে পূর্ণতার পথে এবং মংগল ও কামিয়াবীর পথে পরিচালিত করবে । অপরদিকে যারা ক্ষমতা ও কর্তৃত্ব হাতে পেয়ে পৃথিবীর বুকে ত্রাসের রাজত্ব কায়েম করে, যুলুম অত্যাচারের বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করে এবং গোটা সমাজ ব্যবস্থাকে পাশবিকতার স্তরে নিয়ে পৌছায় তারা কখনো পৃথিবীর বুকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতাপ্রাপ্ত হতে পারে না, তারা কখনো আল্লাহর প্রতিনিধি হিসেবে গণ্য হতে পারে না। বরং তাদের এই ক্ষমতা ও কর্তৃত্ব হচ্ছে এক প্রকার পরীক্ষা । এই পরীক্ষার সম্মুখীন তারা নিজেরাও এবং তাদের প্রজারাও। এর পেছনে অবশ্য আল্লাহর হেকমত ও কুদরতই কাজ করে থাকে। ক্ষমতা ও কর্তৃত্বের এই যথার্থ ধারণা আমরা আল্লাহর এই বক্তব্যের মাঝেই পাই, ‘এবং তিনি অবশ্যই তাদের দ্বীনকে সুদৃঢ় করবেন যা তিনি তাদের জন্যে পছন্দ করেছেন’ অর্থাৎ এই দ্বীনকে প্রথমে অন্তরের মাঝে সুদৃঢ় করতে হবে। এর পর জীবনের প্রতিটি ক্ষেত্রে এর বাস্তবায়ন হতে হবে। আর তখনই আল্লাহর ওয়াদাও বাস্তবায়িত হবে। ফলে তারা পৃথিবীর রাজত্ব ও কর্তৃত্ব লাভ করতে সক্ষম হবে, তাদের জন্যে মনোনীত দ্বীনই পৃথিবীর বুকে বিজয়ী হবে। কারণ তাদের এই দ্বীন সংস্কার ও সংশোধনের নির্দেশ দেয়, হক ও ইনসাফের নির্দেশ দেয়, পৃথিবীর সকল কামনা বাসনার উর্ধে থাকার নির্দেশ দেয়, পৃথিবীকে গড়ার নির্দেশ দেয় এবং পৃথিবীর মাঝে আল্লাহ তায়ালা যে সব সম্পদ ও শক্তি রেখেছেন সে গুলোকে ব্যবহার করার নির্দেশ দেয়। আর এই সব কিছুই হতে হবে একমাত্র তীরই সন্তুষ্টি-লাভের উদ্দেশ্যে। ‘এবং তাদের ভয় ভীতির অবস্থা পরিবর্তন করে অবশ্যই তাদেরকে নিরাপত্তা দান করবেন' অর্থাৎ তারা ভয়-ভীতির মাঝে জীবন যাপন করছিলো, তাদের জীবনে কোনো নিরাপত্তা ছিলো না এবং মদীনায় রসূলুল্লাহ (স.)-এর হিজরতের আগ পর্যন্ত তারা কখনো অন্তর ত্যাগ করতে পারতো না। এই আয়াতের ব্যাখ্যায় আবুল আলিয়ার বরাত দিয়ে রবী এবনে আনাস বলেন যে, রসূলুল্লাহ (স.) ও তার সাহাবারা দশ বছর পর্যন্ত মন্কায় গোপনে মানুষকে ঈমানের দাওয়াত দিতেন, তাদেরকে শেরক ত্যাগ করে কেবল আল্লাহর এবাদাত বন্দেগীর জন্যে আহ্বান জানাতেন। তারা ভয়-ভীতির মাঝে এই দাওয়াতী কাজ আঞ্জাম দিতেন । তাদের প্রতি তখনও লড়াইয়ের নির্দেশ ছিলো না । এই নির্দেশ মদীনায় হিজরতের পর তাদেরকে দেয়া হয়েছিলো। তারা মদীনায় পৌছার পর আল্লাহ তায়ালা তাদেরকে লড়াইয়ের নির্দেশ দেন, মদীনায়ও তারা ভয় ভীতির মাঝে দিন যাপন করতো । ফলে অস্ত্র হাতেই তাদের দিন-রাত কাটতো। এই অবস্থার ওপরই তারা আল্লাহর ইচ্ছায় ধৈর্যধারণ করেছেন, এরপর একজন সাহাবী রসূলকে উদ্দেশ্য করে বললো, ‘হে আল্লাহর রসূল! আমাদের কি এভাবেই সারাক্ষণ ভীত ও সন্ত্রস্ত থাকতে হবে? এমন দিন কি কখনো আসবে না যখন আমরা নিরাপদ হতে পারবো এবং হাত থেকে অন্তর নামাতে পারবো? উত্তরে রসূল (স.) বললেন, আর অল্প কিছু দিনই তোমাদেরকে ধৈর্যধারণ করতে হবে, এরপর তোমাদের কেউ বিরাট জনসমক্ষে বসলে সেখানে একটি লোহাও থাকবে.না’ আল্লাহ তায়ালা আলোচ্য আয়াতটি নাযিল করেন এবং এর মর্মানুসারে তার প্রিয় নবীকে গোটা আরব জাহানের কর্তৃত্ব দান করেন । ফলে মুসলমানরা জীবনের নিরাপত্তা ফিরে পান, যুদ্ধাবস্থা থেকে মুক্তি পান । আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেয়ার পর আবু বকর, ওমর ও ওসমান (রা.) এই তিনজন খলিফার শাসন আমলেও

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।