তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

wWww.iscalibrary.com উত্তরে বলছি, যে ঈমানের ফলে খোদায়ী ওয়াদা বাস্তবায়িত হবে সেই ঈমানের প্রকৃতি ও বাস্তবতা অত্যন্ত সুবিশাল, এই ঈমানের আওতায় গোটা মানব জীবনের কর্মকান্ডই এসে যায়, এই ঈমানই গোটা মানবজীবনকে নিয়ন্ত্রণ করে ও পথনির্দেশনা করে থাকে। এই ঈমান যখনই হৃদয়ের গভীরে প্রোথিত হবে তখনই তার প্রকাশ ঘটবে ব্যক্তির কাজে কর্মে, আচার আচরণে ও চলনে-বলনে ৷ তখন ব্যক্তির প্রতিটি কাজ ও প্রতিটি পদক্ষেপই হবে আল্লাহ তায়ালা মুখী ৷ তার প্রতিটি কাজই হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, যে ঈমানের বিনিময়ে আল্লাহর এই ওয়াদা সে ঈমান হচ্ছে একমাত্র আল্লাহরই আনুগত্যের নাম, আল্লাহর হাতেই খুঁটি-নাটি সব কিছুই ছেড়ে দেয়ার নাম। এই ঈমানের যখন প্রকাশ ঘটবে তখন ব্যক্তির খেয়াল খুশীর কোনো অস্তিত্ব থাকবে না, জৈবিক চাহিদার হাতে সে বন্দী থাকবে না এবং স্বভাব ও প্রকৃতির টানে ভেসে যাবে না ৷ বরং এসব বিষয়েও সে আল্লাহ তায়ালা ও তার রসূলের পূর্ণ আনুগত্য ও দাসত্্‌ করবে। যে ঈমানের বিনিময়ে আল্লাহর এই ওয়াদা, সেই ঈমানের আওতায় পড়ে গোটা মানব জীবনের কর্মকান্ড । এই ঈমানের প্রভাব ব্যক্তির চিন্তা জগতে পড়বে, মনজগতে পড়বে, আধ্যাত্মিক জগতে পড়বে, স্বভাব প্রবণতায় পড়বে, দেহের ওপর পড়বে, অংগ প্রত্যংগের ওপর পড়বে এবং পরিবার পরিজন ও সকল মানুষের সাথে তার আচরণেও পড়বে । অর্থাৎ ব্যক্তির সকল কর্মকান্ডই | হবে তখন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত । আলোচ্য আয়াতে বিষয়টির প্রতি স্বয়ং আল্লাহ্‌ তায়ালা ইংগিত করে বলছেন ‘তারা আমার এবাদাত করে এবং আমার সাথে কোনো কিছুকে শরীক করেনা’ বলাবাহুল্য যে, শেরকের বিভিন্ন প্রকার ও শ্রেণী রয়েছে। এমনকি গায়রুল্লাহর উদ্দেশ্যে কোনো আমল নিবেদন করা একমাত্র আল্লাহ তায়ালা ছাড়া অন্য কোনো উৎস থেকে উৎসারিত কোনো জীবন ব্যবস্থা বা কোনো আইন কানুন মেনে নেয়া অথবা আনল্তাহ তায়ালা ছাড়া অন্য কোনো ব্যক্তি, চক্র বা গোষ্ঠীর কোনো মতাদর্শ, তন্ত্র বা মতবাদ চেতনায় স্থান পাওয়াও শেরক । শেরেক ও কুফরমুক্ত ঈমানই হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। এতে আল্লাহর সব ধরনের বিধি-নিষেধ রয়েছে, জীবন পরিচালনার জন্যে অপরিহার্য সব কিছুই গ্রহণ করার নির্দেশ রয়েছে। সর্বোপরি পৃথিবীর বুকে আল্লাহর প্রতিনিধিত্ব বা খেলাফতের গুরুদায়িত্ব পালনের জন্যে সকল প্রস্তুতি গ্রহণের নির্দেশনা রয়েছে। পৃথিবীর রাজত্্‌ বলতে কী বুঝি? এই রাজতৃ্‌ বলতে নিছক কর্তৃত্ব প্রভাব প্রতিপত্তি, দমন পীড়ন এ শাসনকে বুঝায় না, বরং রাজত্ব বলতে এসব কিছুই বুঝাবে যদি তা সংস্কার ও ংশোধনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়, নির্মাণ ও গড়ার উদ্দেশ্যে ব্যবহৃত হয়, মানবজাতির জীবন পরিচালনার জন্যে আল্লাহ তায়ালা নির্ধারিত আদর্শের বাস্তবায়নের উদ্দেশ্যে ব্যবহৃত হয় এবং আশরাফুল মখলুকাত বা সৃষ্টির সেরা মানুষের জীবনকে এই পৃথিবীর বুকে পরিপূর্ণতার শীর্ষে পৌছিয়ে দেয়ার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। পৃথিবীর রাজত্ব হচ্ছে এমন একটি ক্ষমতা যার মূল উদ্দেশ্য হবে গঠন ও সংস্কার; ধ্বংস ও নৈরাজ্য নয়। এই ক্ষমতার উদ্দেশ্য হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও শাস্তি প্রতিষ্ঠা; যুলুম-অত্যাচার ও দমন-পীড়ন নয়। এই ক্ষমতা মানবজীবন উন্নত করে, মানুষের জীবন ব্যবস্থাকে উন্নত করে। এই ক্ষমতা কখনো মানুষকে পশুর স্তরে নিয়ে পৌছায়না । এই রাজত্ব আল্লাহ তায়ালা কেবল তাদেরকেই দান করবেন বলে আল্লাহ ওয়াদা করছেন যেমনটি তিনি অতীতেও সৎকর্মশীল মোমেনদেরকে দান করেছিলেন। এর দ্বারা মোমেন বান্দারা

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।