www.iscalibrary.com প্রকৃত মোমেন কখনো মেনে নিতে পারে না, তার বিবেক কখনো এতে সায় দিতে পারে না। কারণ, একজন প্রকৃত মোমেনের মাথা একমাত্র মহা ক্ষমতাধর ও লা-শরীক আল্লাহর সামনেই নত হয়, অন্য কারো সামনে নয়। মোমেন ও মোনাফেকদের আচরণ ও মন-মানসিকতার পার্থক্য তুলে ধরার পর এখন মোনাফেকদের প্রসংগ আর একবার আলোচিত হচ্ছে। তাদের সম্পর্কে বলা হচ্ছে, ‘তারা দৃঢ়ভাবে আল্লাহর কসম খেয়ে বলে....... রসূলের দায়িত্ তো কেবল সুস্পষ্টর্ূপে পৌছিয়ে দেয়া । (আয়াত ৫৩-৫৪) রসূলুল্লাহ (স.)-এর সামনেও এই মোনাফেক গোষ্ঠী কসম খেয়ে বলতো, তারা রসূলের সাথে | অবশ্যই যুদ্ধে অংশ গ্রহণ করবে, অথচ তারা যে মিথ্যাবাদী সে কথা আল্লাহ তায়ালা ভালোভাবেই জানেন, তাই অত্যন্ত অবজ্ঞা ও তাচ্ছিল্যভরে বলছেন, ‘ওদেরকে বলে দিন ওরা যেন কসম না খায়, ওদের আনুগত্যের বিষয় জানা আছে’ যারা ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না, যারা সত্য কথার আবরনে মিথ্যা কথা বলে, যারা প্রতারণা ও প্রবঞ্চনায় অভ্যস্ত, তারা শতবার কসম খেলেও তাদের কথা বিশ্বাস করা যায় না, তাদের প্রতি আস্থা রাখা যায় না, তাই কোনো মিথ্যাবাদী কারও সামনে নিজেকে সত্যবাদী প্রমাণ করতে গিয়ে কসমের আশ্রয় নিতে গেলে তাকে বলা হয়, ‘দোহাই তোমার, আর কসম খেয়ো না, তোমার সম্বন্ধে ভালই জানা আছে,’ ঠিক আল্লাহ তায়ালাও এভাবে ওদেরকে জানিয়ে দিচ্ছেন যে, ওদের কীর্তি-কলাপ সম্পর্কে তিনি ভালোই জানেন । তাই কসম খেলেও কোনো কাজ হবে না। এ কারণেই তিনি ওদেরকে সত্যিকার আনুগত্যের নির্দেশ দিয়ে বলছেন, ‘বলো, তোমরা আল্লাহ ও রসুলের আনুগত্য কর’ যদি তারা এতে সাড়া না দেয় অথবা মোনাফেকীর আশ্রয় নেয় তাহলে এর দায়দায়িত্ব ও প্রায়শ্চিত্ত তারী নির্জেরাই বহন করবে ও ভোগ করবে। রসূলের কোনো দায়-দায়িত্ব এ ব্যাপারে থাকবে না, কারণ, তিনি দাওয়াত ও তাবলীগের দায়িত্ব যথাযর্থরূপে পালন করেছেন। এর অতিরিক্ত তার আর কিছুই করার নেই । আর যদি তারা সত্যিকার অর্থে রসূলের আনুগত্য করে তাহলে তারা সত্য আদর্শের সন্ধান পাবে যে আদর্শ ইহকাল ও পরকালের সাফল্য ও কামিয়াবীর চাবীকাঠি । রসূল তাদের ঈমানের ব্যাপারে দায়বদ্ধ নন। এমনকি তাদের অবাধ্যতার জন্যেও তিনি দায়ী নন । বরং তারা নিজেরাই এ সব ব্যাপারে পরিপূর্ণভাবে দায়ী, কাজেই এর শুভ ও অশুভ পরিণতির দায়ভারও তাদেরকেই বহম করতে হবে। দ্বীন প্রতিষ্ঠার ওয়াদো ও তার শর্ত এখন মোনাফেকদের প্রসংগ বাদ দিয়ে মোমেনদের প্রসংগ আলোচিত হচ্ছে। অর্থাৎ যারা সত্যিকার অর্থে আল্লাহর আনুগত্য করে এবং তার প্রতি বাস্তব অর্থে ঈমান রাখে তাদের প্রতিদান কেয়ামতের আগে এই পৃথিবীর বুকেই কি হবে, সে সম্পর্কে বলা হচ্ছে, ‘তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে......... ৷" (আয়াত ৫৫) রসূলের উন্মতের জন্যে আল্লাহ তায়ালা ওয়াদা করছেন যে, যারা ঈমান গ্রহণ করবে এবং সংৎকার্য করবে তাদেরকে তিনি পৃথিবীর রাজত্ব দান করবেন, তাদের দ্বীনকে জয়ী করবেন এবং তাদের ভয়-ভীতিকে শাস্তি ও নিরাপত্তায় রূপান্তরিত করবেন। এটা আল্লাহর ওয়াদা । আর আল্লাহর ওয়াদা সব সময়ই সত্য হয়ে থাকে, তীর ওয়াদা সব সময়ই বাস্তবায়িত হয়ে থাকে। আল্লাহ তায়ালা কখনো ওয়াদার বরখেলাপ করেন না, এখন প্রশ্ব সেই ঈমান কেমন হওয়া উচিৎ? আর সেই রাজত্ব ও ক্ষমতাই বা কেমন হবে?
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।