Wwww.iscalibrary.com জন্যে যা কামনা করেন ও করবেন তা নিসন্দেহে মংগলজনক । এমনকি খোদ মানুষ নিজের জন্যে যা কামনা করে, তার চেয়েও অধিক মংগলজনক হচ্ছে আল্লাহর কামনা । কারণ আল্লাহ তায়ালা হচ্ছেন সৃষ্টিকর্তা । কাজেই তার সৃষ্টির জন্যে কোন জিনিসটি মংগলজনক, তা তিনিই ভাল জানেন। মোমেনরাই সফলকাম ৷ কারণ, স্বয়ং আল্লাহ তায়ালা তাদের সকল বিষয় দেখা-শুনা করেন, তাদের গোটা জাগতিক সম্পর্কের মাঝে শৃংখলা বিধান করেন এবং তাদের ভালো মন্দের সব কিছুর ফয়সালা করেন। আর এই ফয়সালা হয় তার জ্ঞান ও ন্যায়নীতির ওপর ভিত্তি করেই । কাজেই মোমেনরা সেসব লোকদের তুলনায় অবশ্যই সফলকাম হবে যাদের সকল খুঁটি নাটি বিষয় ও বিচার আচারের ভার তাদেরই মতো একদল দুর্বল ও স্বল্নজ্ঞানের অধিকারী মানুষের হাতে ন্যস্ত । মোমেনরাই সফলকাম ৷ কারণ তাদের গোটা জীবন পরিচালিত হয় একটি সহজ, সরল ও সত্য আদর্শের ওপর ভিত্তি করে। এই আদর্শের প্রতি তাদের রয়েছে অবিচল আস্থা, এই আদর্শের ওপর চলতে গিয়ে তারা কখনো বিভ্রান্তির শিকার হয় না। ফলে তাদের সময় ও শক্তির অপচয় হয় না, ভ্রান্ত ও ভ্রষ্ট কোনো আদর্শ তাদেরকে আঘাত করতে পারে না । নিজেদের খেয়াল-খুশী মতো তারা জীবন যাপন করে না । বরং তাদের সামনে থাকে সুস্পষ্ট ও সরল খোদায়ী আদর্শ । ‘যারা আল্লাহ তায়ালা ও তার রসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তার শাস্তি আগের আয়াতে খোদায়ী বিধানের প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এখন আলোচনা করা হচ্ছে, সকল বিষয়ে খোদায়ী বিধি-নিষেধ মেনে চলার প্রসংগটি । এখানে আল্লাহর প্রতি ভয় ও খোদাভীতি প্রদর্শনের বিষয়টিও স্থান পেয়েছে। উল্লেখ্য যে, খোদাভীতি বা তাকওয়া পরহেযগারী হচ্ছে ভয় ও ভীতির তুলনায় একটা ব্যাপক গুণ । কারণ | তাকওয়া ও পরহেযগারী হচ্ছে, ছোট বড় সকল বিষয়ে আল্লাহকে হাযির ও নাযির মন্কন করা, ভার অস্তিত্বকে উপলব্ধি করা এবং আল্লাহর মহাসত্ববার প্রতি ভক্তি শ্রদ্ধা ও সমীহ প্রদর্শন করার মানসে তার অপছন্দনীয় কোনো কাজ করতে দ্বিধাগ্রস্ত হওয়া এবং সাথে সাথে তাকে ভয়ও করা । কাজেই যারা আল্লাহ তায়ালা ও তার রসূলের আনুগত্য করবে, আল্লাহকে ভয় করবে ও বেঁচে থাকবে তারা অবশ্যই এই পৃথিবীর বুকেও সফলকাম হবে এবং পরকালেও সফলকাম হবে এটা আল্লাহরই ওয়াদা । আর আল্লাহ তায়ালা কখনো ওয়াদা বরখেলাপ করেন না। এই শ্রেণীর বান্দারা সফলকাম হওয়ার উপযুক্তই। এর পেছনে বাস্তব কারণও রয়েছে তাদের জীবনে । কারণ আল্লাহ তায়ালা ও তাঁর রসূলের আনুগত্যের দাবী হচ্ছে আল্লাহর পছন্দনীয় ও মনোনীত আদর্শ অনুযায়ী জীবন যাপন করা । আর যাদের জীবন খোদায়ী আদর্শ অনুযায়ী পরিচালিত হবে তারা তো সফলকাম হবেই । তদুপরি তারা প্রতিটি মুহূর্তে আল্লাহকে হাযির নাযির মনে করে, প্রতিটি মুহূর্তে তীর অস্তিত্কে অনুভব করে। ফলে তাদের মাঝে কখনো আদর্শচ্যৃতি ঘটে না, তারা কখনো জীবনের মায়াজালে আবদ্ধ হয়ে পড়ে না এবং বিভ্রান্তির গহবরে তলিয়ে যায় না। ভয় ও ভক্তি এবং তাকওয়া ও পরহেযগারীর মাধ্যমে আল্লাহ তায়ালা ও রসূলের প্রতি যে আনুগত্য প্রদর্শন করা হয় তা অত্যন্ত উঁচুদরের আনুগত্য । কারণ এই আনুগত্যের মাধ্যমেই প্রমাণিত হয়, হৃদয় ও মন খোদায়ী নূর দ্বারা কতটুকু নূরানিত, আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা কতোটুকু এবং আল্লাহর প্রতাপ ও প্রতিপত্তির প্রতি সচেতনতা কতোটুকু । শুধু তাই নয়, এর দ্বারা মোমেনদের উঁচু মন-মানসিকতার ও মান-মর্যাদারও পরিচয় মেলে৷ যে আনুগত্য আল্লাহ তায়ালা ও রসূলের আনুগত্যের ওপর নির্ভরশীল নয় তা অমর্যাদারই নামান্তর, এই অমর্যাদাকে একজন
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।