www.iscalibrary.com তৃতীয় প্রশ্নটি দ্বারা ওদের এই অদ্ভূত স্বভাব ও প্রকৃতির প্রতি নিন্দাবাদ জানানোর সাথে সাথে বিস্বয়ও প্রকাশ করা হয়েছে। অর্থাৎ, ওরা কি ভাবে মনে করতে পারে যে, ওদের প্রতি আল্লাহ তায়ালা ও তীর রসূল অবিচার করবেন? ওই জাতীয় আশংকা ঈমানের দাবীদার একজন ব্যক্তির মনে কি ভাবে দেখা দিতে পারে? কারণ, আল্লাহ তায়ালা হচ্ছেন সবার সৃষ্টিকর্তা এবং সবার পালনকর্তা । কাজেই তিনি নিজের সৃষ্টির প্রতি অবিচার করতে পারেন না, কারো প্রতি পক্ষপাতদুষ্ট আচরণও করতে পারেন না । মনে রাখতে হবে, কেবল আল্লাহর ফয়সালাই হতে পারে পক্ষপাতমুক্ত, সব ধরনের সংশয় সন্দেহের উর্ধে । কারণ, আল্লাহ তায়ালাই হচ্ছেন একমাত্র ন্যায় বিচারক যিনি কখনো কারো প্রতি অন্যায় ও অবিচার করেন না। তার দৃষ্টিতে সব মানুষ সমান। কাজেই তিনি একজনের স্বার্থ রক্ষা করতে গিয়ে আর এক জনের প্রতি অবিচার করতে পারেন না, যুলুম করতে পারেন না । আল্লাহ্ ' তায়ালা ব্যতীত আর যে কোনো ব্যক্তির বিচারের মাঝে পক্ষপাতিত্ব বা অনিয়মের আশঙ্কা থাকতে পারে। কারণ, ব্যক্তি বা গোষ্ঠী বা রাষ্ট্র নিজ নিজ স্বার্থ দ্বারা প্রভাবিত হয়ে থাকে । কাজেই আইন প্রণয়নের সময় অথবা আইন প্রয়োগের সময় এই ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থ বা রাষ্ট্রীয় স্বার্থের উর্ধে থাকা সম্ভবপর হয় না। ব্যক্তি যখন আইন প্রণয়ন করে অথবা আইন প্রয়োগ করে তখন সে নিজের জীবন ও স্বার্থ রক্ষা করার বিষয়টির প্রতি সচেতন থাকে। এই একই নিয়ম দল বা গোষ্ঠীর বেলায়ও দেখা যায় এবং রাষ্ট্র বা একাধিক রাষ্ট্রীয় বলয়ের ক্ষেত্রেও দেখা যায়। কিন্তু একমাত্র আল্লাহর ক্ষেত্রেই এই নিয়ম পরিলক্ষিত হয় না । কারণ, তীর আইনের পেছনে তীর নিজের কোনো স্বার্থ নেই, নিজের কোনো লাভ লোকসান নেই । যা আছে তা আগাগোড়াই ন্যায় বিচার ও পক্ষপাতহীন বিধি বিধান ৷ এর সমকক্ষ অন্য কোনো বিচার ব্যবস্থা নেই এবং এর মতো বাস্তবসম্মত ও ন্যায়সম্মত অন্য কোনো বিধি-বিধান নেই। কাজেই যারা আল্লাহ তায়ালা ও তীর রসূলের ফয়সালা সন্তুষ্টি চিত্তে মেনে নেয় না তারা নিজেরাই অত্যাচারী ও যালেম । কারণ, এরা চায় না সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এরা চায় না সমাজে সত্যের জয় হোক । সত্য বলতে কি, এরা আল্লাহর বিচার ও ফয়সালায় পক্ষপাতিত্বেরও আশংকা করে না এবং আল্লাহর ন্যায় বিচারের ব্যাপারেও সন্দেহ পোষণ করে না। বরং এরা নিজেরাই অত্যাচারী ও যালেম ৷ কাজেই এরা সুষ্ঠু ও ন্যায় বিচার গহণ করতে পারছে না। মোনমেনেক্র যথার্থ পরিচয় অপরদিকে যারা সত্যিকার অর্থে মোমেন, তাদের আচার-আচরণই ভিন্ন । তাই, আল্লাহ্ তায়ালা ও তীর রসূলের ফয়সালার প্রতি তাদেরকে আহ্বান করা হলে তাদের মুখ দিয়ে সে কথাই বের হয় যা একজন মোমেনের জন্যে শোভা পায়, যা তাদের হৃদয়ের ঈমানী চেতনারই পরিচয় বহণ করে। তাদের বক্তব্য পবিত্র কোরআনে এভাবে এসেছে। ‘মোমেনদের বক্তব্য কেবল একথাই যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্যে ' অর্থাৎ মোমেনদের বক্তব্যে দ্বিধাহীন, সংকোচহীন ও তর্কবিহীন আনুগত্য প্রকাশ পায় কারণ তাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস হচ্ছে এই যে, ন্যায় বিচার কেবল আল্লাহ তায়ালা ও রসূলের বিচারই হতে পারে। আর অন্যদের বিচার হয় মনগড়া ও পক্ষপাতদুষ্ট । মোমেনরা একমাত্র মহান আল্লাহর প্রতিই নিশর্ত আনুগত্য প্রকাশ করে থাকে। কারণ একমাত্র আল্লাহ তায়ালাই হচ্ছেন জীবন দাতা, জীবনের নিয়ন্ত্রক ও পরিচালক । তীর ইচ্ছায়ই গোটা সৃষ্টি জগত পরিচালিত হয়, তিনি মানুষের
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।