তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

WwWww.iscalibrary.com ওদের ভালই জানা ছিলো যে, আল্লাহ তায়ালা ও তার রসূলের বিচার পক্ষপাতমূলক হতে পারে না, মনগড়া হতে পারে না এবং শত্রুতা ও মিত্রতার দ্বারা প্রভাবিত হতে পারে না । কিন্তু তা সত্তেও তারা এই ন্যায় বিচারকে এড়িয়ে যেতো, আল্লাহ তায়ালা ও রসূলের ইনসাফপূর্ণ ফয়সালার প্রতি অনীহা প্রকাশ করতো । কারণ, তারা সত্যের প্রত্যাশী নয়। কাজেই ন্যায় বিচারকে তারা বরদাশত করতে পারে না। কিন্তু তাদের নিজেদের কোনো স্বার্থ বা অধিকারের ব্যাপারে থাকলে তখন তারা বিচারের জন্যে রসূলুল্লাহ (স.)-এর কাছে দৌড়ে যেতো এবং তীর ফয়সালা মাথা পেতে নিতো, তাতে রাধী খুশী থাকতো । কারণ, তারা মনে প্রাণে বিশ্বাস করতো যে, রসুলুল্লাহ (স.) শরীয়ত অনুযায়ী ন্যায় বিচারই করবেন, তিনি এতে কোনো অন্যায়ের প্রশ্রয় দেবেন না এবং কারো অধিকার খর্ব করবেননা । ঈমানের দাবীদার এই গোষ্ঠীই আবার অন্যায়ের ক্ষেত্রে ভিন্ন আচরণের আশ্রয় নিতো । এরা হচ্ছে কপটের দল, মোনাফেকের দল । প্রত্যেক যুগে ও প্রত্যেক স্থানে এরা এই পরিচয়েই আবির্ভূত হয়। এরা নিজেদের কুফরী বিশ্বাসকে লুকিয়ে রাখে, জনসমক্ষে প্রকাশ করতে সাহস পায় না। তাই ইসলামের আবরণে নিজেদেরকে পেশ করে, অথচ শরীয়ত অনুযায়ী তাদের বিচার আচার হোক এতে তারা রাযী নয়। তাই আল্লাহ তায়ালা ও রসূলের ফয়সালার দিকে তাদেরকে আহ্বান করা হলে তারা মুখ ফিরিয়ে নেয়, অস্বীকৃতি জানায় এবং নানা ওযর আপত্তি ও টাল বাহানার আশ্রয় নেয়। কারণ ওরা প্রকৃত অর্থে মোমেন নয়। ঈমান যদি তাদের হৃদয়ে বদ্ধমূল হতো, তাহলে তারা কখনো আল্লাহ তায়ালা ও তার রসূলের ফয়সালাকে অগ্রাহ্য করতে পারতো |. না, অমান্য করতে পারতো না এবং কেবল নিজেদের স্বার্থ রক্ষার খাতিরেই শরীয়তের দ্বারস্থ হতো না, ইসলামী আইনের আশ্রয় নিতো না। আল্লাহ তায়ালা ও রসুলের ফয়সালায় রাযী খুশী থাকা ও সন্তুষ্ট থাকাই হচ্ছে প্রকৃত ঈমানের পরিচয় । এর মাধ্যমেই প্রমাণিত হয়, হৃদয়ের গভীরে ঈমানের হাকীকত ও তাৎপর্য বদ্ধমূল হয়েছে কিনা । এর মাধ্যমেই প্রমাণিত হয়, আল্লাহ তায়ালা ও রসূলের প্রতি ভক্তি ও শ্রদ্ধার গভীরতা ৷ তাদের মাঝে ইসলামী আদর্শ ও মূল্যবোধের বহিপ্রকাশ ঘটেনি, তাদের হৃদয়ে ঈমানের আলো প্রজ্জলিত হয়নি৷ তারা রোগাগ্রস্ত, তারা সংশয়বাদী, তারা অদ্ভূত চরিত্রের অধিকারী ৷ ওই কারণেই তাদের অন্তরে কি রোগ আছে, না তারা ধোকায় পড়ে আছে প্রথম প্রশ্নটি ওদের চারিত্রিক ব্যাধিই প্রমাণিত করে। কারণ, অন্তরে রোগ থাকলেই কেবল এই অবস্থার সৃষ্টি হয় । একজন সুস্থ ও স্বাভাবিক হৃদয়ের অধিকারী ব্যক্তির দ্বারা কখনো এ জাতীয় আদৰ্শচ্যুতি ঘটতে পারে না, বরং হৃদয় রোগাগ্রস্ত হলেই মানুষের স্বভাব ও চরিত্রের মাঝে বিকৃতি ঘটে ও নৈতিক পদসশ্বথলন ঘটে ৷ তখন মানুষ ঈমানের বাস্তবতা ও তাৎপর্য উপলব্ধি করতে পারে না এবং ঈমানের সঠিক আদর্শকে ধারণ করতে পারে না৷ দ্বিতীয় প্রশ্নটি দ্বারা ওদের সংশয়বাদী স্বভাবের প্রতি বিস্ময় প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এরা ঈমানের দাবীদার হয়েও আল্লাহর ফয়সালার ব্যাপারে কি করে সন্দেহ পোষণ করে? তাহলে কি এরা ওই ফয়সালাকে খোদায়ী ফয়সালা হিসেবে বিশ্বাস করতে দ্বিধাগ্রস্তঃ অথবা এরা কি মনে করে যে ওই ফয়সালার দ্বারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়? এই মনোভাবই যদি ওদের হয়ে থাকে তাহলে নিসন্দেহে বলা যায়, ওরা মোমেনদের আদর্শের অনুসারী নয়। বিলাল ১৪তম ২০

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।