তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com ‘আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা তাকে সরল পথের সন্ধান দেন’ অর্থাৎ এ ব্যাপারে আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত ও শর্তহীন। তবে আল্লাহ তায়ালা হেদায়াতের জন্যে একটা পথ নির্ধারণ করে রেখেছেন। যারা নিজেদেরকে সে পথে পরিচালিত করতে সচেষ্ট হয় পারে, সঠিক পথে পরিচালিত হতে পারে এবং আল্লাহর ইচ্ছায় নিজ গন্তব্যস্থলে পৌছতে পারে। অপরদিকে যারা সেই পথ থেকে দূরে সরে যাবে অথবা উপেক্ষা করবে তারা সত্যের আলো থেকে বঞ্চিত হবে, বিপথে চলে যাবে। এখানেও আল্লাহর ইচ্ছাই কাজ করবে। আর এভাবেই হেদায়াত ও গোমরাহীর ক্ষেত্রে আল্লাহর ইচ্ছার প্রতিফলন ঘটে । এতো সব সুস্পষ্ট দলীল প্রমাণ ও নিদর্শনাদি দেখার পরও একদল কপট ও মোনাফেক লোকেরা বাহ্যিকভাবে নিজেদেরকে মুসলমান রূপে যাহির করতো অথচ ইসলামের আদব কায়দা ও গুণাবলী তারা ধারণ করতো না । তারা বলতো, । (আয়াত ৪৭-৫০) সঠিক ও নির্ভেজাল ঈমান হৃদয়ের গভীরে বন্ধমূল হলে তার প্রভাব ব্যক্তির আচার আচরণেও প্রকাশ পাবে। ইসলাম হচ্ছে একটি গতিময় আদর্শের নাম । এতে নেতিবাচক আচরণের কোনো অবকাশ নেই । ফলে এই আদর্শের প্রফিলন চেতনার জগতে যখনই ঘটবে তখনই তার বহিপ্রকাশ ঘটবে বাস্তব জগতে, কর্মের মাধ্যমে ও আচার আচরণের মাধ্যমে । ইসলামের মৌলিক শিক্ষাই হচ্ছে এই যে, মানুষ তার হৃদয়ের সুপ্ত আকীদা বিশ্বাসকে বাস্তব রূপ দান করবে এবং স্থির প্রথা বা নীতিতে রূপান্তরিত করবে। সাথে সাথে প্রতিটি আচরণ ও কর্মের পেছনে ওই মূল আকীদা বিশ্বাসের চেতনা ও প্রেরণা ক্রীয়াশীল থাকতে হবে। এর ফলে প্রতিটি আচরণ ও কর্ম হবে জীবস্ত এবং মূল উৎসের সাথে সম্পৃক্ত । এই সে তারা বলতো, ‘আমরা আল্লাহ ও রসূলের প্রতি ঈমান এনেছি এবং আনুগত্য স্বীকার করেছি’ এটা তাদের নিছক একটা মৌলিক দাবী ছিলো । কারণ, এর কোনো বাস্তব প্রতিফলন তাদের কর্ম জীবনে ঘটেনি ৷ বরং তাদের কর্ম জীবন তাদের এই মৌলিক দাবীর সম্পূর্ণ পরিপন্থী ছিলো। তাই আল্লাহ তায়ালা ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন, ‘এরা মোমেন নয়’। কারণ মোমেনদের কথা ও কাজ এক হয়। তাদের কাছে ঈমান কোনো খেল তামাশার বস্তু নয় যে, কিছুক্ষণ খেলার পর তা ছুঁড়ে ফেলে দিয়ে যে দিক খুশী যাওয়া যাবে । বরং তাদের কাছে ঈমান হচ্ছে অন্তরের গভীরে স্থান দেয়ার মতো একটা বস্তু, একটা মানসিক চেতনার নাম এবং বাস্তব জীবনে চর্চা করার মতো এটা আদর্শ । হৃদয়ের গভীরে এই চেতনা ও বিশ্বাস বদ্ধমূল হয়ে গেলে তা থেকে বিন্দু পরিমাণও বিচ্যুত হওয়া সম্ভব হয় না। ওই মোনাফেকগোষ্ঠী মুখে ঈমানের দাবী করলেও নিজেদের আচরণের মাধ্যমেই এই দাবীর অসারতা নিজেরাই প্রমাণ করে দিতো যখন তাদেরকে শরীয়ত অনুযায়ী বিচার করার জন্যে রসুলুল্লাহ (স.)-কে বিচারক হিসেবে গ্রহণ করতে আহ্বান করা হতো । এই প্রসঙ্গে নিচের আয়াতে ‘তাদের মধ্যে ফয়সালা করার জন্যে যখন তাদেরকে আল্লাহ ও রসূল্বের দিকে আহ্বান করা হয় তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। সত্য তাদের সপক্ষে হলে তারা বিনীতভাবে রসূলের কাছে ছুটে আসে৷’ f

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।