তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

wWww.iscalibrary.com 3 UF 1958 lt = Y © Uj) ALS U5 PLA AA “ Dol hss 6 ya slg Ef ols 0) মুসলমানরা,) তোমরা নামায প্রতিষ্ঠা করো, যাকাত দাও, রসূলের আনুগত্য করো, আশ করা যায় তোমাদের ওপর দয়া (ও অনুগ্রহ) করা হবে। ৫৭. কাফেরদের ব্যাপারে কখনো একথা ভেবো না যে, তারা যমীনে (আমাকে) অক্ষম করে দিতে পারবে, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম; (আর) কতো নিকৃষ্ট এ ঠিকানা! তাফসীর : জ্ায়াত ৪৬-৫৭ বিশাল সৃষ্টিজগতের দৃশ্যাবলীর মধ্য থেকে দুটো জ্যোতির্ময় ক্ষেত্র সম্পর্কে বিস্তৃত আলোচনার পর এবার সুরা তার মূল আলোচ্য বিষয়ে ফিরে এসেছে । বিষয়টা হলো, সেই সব নিয়ম বিধি সংক্রান্ত, যার ভিত্তিতে কোরআন মুসলমানদেরকে পবিত্র ও পরিচ্ছন্ন মনমানসিকতা সম্পর্ব ও আল্লাহর জ্যোতিতে উদ্ভাসিত একটা সুসভ্য জাতি হিসেবে গড়ে তুলতে চায় । পূর্ববর্তী অধ্যায়ে সেই সব সৎ লোক সম্পর্কে আলোচনা করা হয়েছে, যারা ব্যবসা বাণিজ্য ও বেচাকেনায় লিপ্ত থেকেও আল্লাহর স্মরণ নামায ও যাকাতের ব্যাপারে উদাসীন হয় না। আরো আলোচিত হয়েছে কাফেরদের সৎ কর্মের পরিণতি এবং তাদের অন্ধকারে নিক্ষিপ্ত হওয়ার বিষয় । ' এবারের অধ্যায়টাতে আলোচনা করা হয়েছে মোনাফেকদের সম্পর্কে, যারা আল্লাহর সুস্পষ্ট আয়াতগুলো দ্বারাও উপকৃত হয় না এবং হেদায়াত লাভ করে না৷ তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিলেও মোমেনরা যেভাবে আল্লাহর রসূলের আনুগত্য করে ও তার আদেশে সন্তুষ্ট ও তৃপ্ত থাকে, তারা সেভাবে আনুগত্য করে না। এ অধ্যায়ে তাদের ও খাটি মোমেনদের পার্থক্য দেখানো হয়েছে বলা হয়েছে যে, খাটি মোমেন যারা, তাদেরকে তো আল্লাহ তায়ালা প্রতিশ্রুতি দিয়েছেন যে, তাদেরকে পৃথিবীর খেলাফত দান করবেন । ইসলামী জীবন যাপনের সুযোগ দেবেন, নিরাপত্তা দেবেন এবং এ সবই আল্লাহ তায়ালা ও রসূলের আনুগত্যে পুরস্কার হিসেবে দেবেন যদিও কাফেররা তাদের প্রতি শত্রুতা পোষণ করে থাকে বস্তুগত দৃষ্টিকোণ থেকে অনেক শক্তিশালী হতে পারে, তাৰা (লহ লক আমিন গা ময় (তার হয পরিণতি জাহান্নাম, যা খুবই খারাপ জায়গা । হসলামের প্রতিষ্ঠা না চাওয়াটাই! মোনাফ্েকীর লক্ষণ আল্লাহ তায়ালা বলেন, ‘আমি সুস্পষ্টভাবে বর্ণনাকারী আয়াতসমূহ নাযিল করেছি, আল্লাহ তায়ালা যাকে ঢান সঠিক পথ দেখান ৷’ বস্তুত আল্লাহর আয়াতগুলো দ্ব্র্থহীন ও অকাট্য । এগুলো আল্লাহর জ্যোতিকে স্বচ্ছভাবে প্রতিফলিত করে এবং তীর হেদায়াতের উৎসকে স্পষ্ট করে। ভালো ও মন্দ এবং ন্যায় ও অন্যায়কে স্পষ্ট করে দেখিয়ে দেয় এবং ইসলামের জীবন ব্যবস্থাকে দ্যর্থহীনভাবে তুলে ধরে। পৃথিবীতে আল্লাহর নির্দেশগুলোকে সন্দেহমুক্তভাবে পেশ করে। মানুষ যখন আল্লাহর বিধান অনুসারে পথ নির্দেশ চায়, তখন একটা সুস্পষ্ট ও নির্ভুল শরিয়তের কাছেই পথ নির্দেশ চায়। এতে কারো অধিকার হরণেরও আশংকা থাকে না, হকের সাথে বাতিলের বা হারামের সাথে হালালের মিশ্রণও ঘটে না।

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।