Wwww.iscalibrary.com যে অটুট শৃংখলার মধ্য দিয়ে রাত ও দিনের আবর্তন চলছে, তা মানুষ মাত্রেরই অন্তরে সাড়া জাগায় এবং সৃষ্টি জগতকে নিয়ন্ত্রণকারী প্রাকৃতিক বিধান ও আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তা ভাবনা করার প্রেরণা যোগায় । কোরআন এই সব প্রাকৃতিক দৃশ্যের দিকে মানুষকে মনোনিবেশ করার নির্দেশ দেয়, যাতে সে নিত্য নতুন চেতনা ও অনুভূতি নিয়ে চিন্তা ও গবেষণা করে। বস্তুত দিন ও রাতের আবর্তনের বিস্ময়কর দৃশ্য নিয়ে মানুষ যখন পথম চিন্তা গবেষণা করে, তখন সেটা তার কাছে খুবই আনন্দদায়ক লাগে। অথচ এই আবর্তন আবহমান কাল ধরে যেমন ছিলো তেমনি আছে। এতে কোনোই: পরিবর্তন আসেনি । এর সৌন্দর্যে ও মনোহরত্বে কোনো রদবদল হয়নি। কেবল মানুষের মনেই মরিচা ধরেছে এবং নিরজীবতা এসেছে। তাই তার ভেতরে এর আর কোনো উপলব্ধি জন্মে না। প্রকৃতির এসব বৈশিষ্ট্য, যা আমাদের প্রথম অনুভূতিকে আনন্দ দিয়েছিলো, এসব বৈশিষ্ট্যের কাছ দিয়ে উদাসীনভাবে অতিক্রম করার সময় আমাদের আয়ুষ্ধালের বিরাট অং: নষ্ট হয়ে যাবে এবং এই সৃষ্টি জগতের সৌন্দর্যের অনেকাংশই আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। কোরআন আমাদের নির্জীব অনুভূতিকে সজীব ও ঘুমন্ত স্নায়ূতন্ত্রীকে জাগ্রত করে, যাতে আমরা এই সৃষ্টি জগতকে প্রথমবার যেভাবে দেখেছিলাম, সেভাবে দেখি ও উপভোগ করি । প্রত্যেকটা প্রাকৃতিক দৃশ্যের সামনে আমরা দীড়াবো এবং তার অন্তর্নিহিত রহস্য নিয়ে তার কাছে প্রশ্ন করবো । তাহলে আমাদের চার পাশে প্রতি মুহূর্তে আল্লাহর সৃজনশীল হাতকে সক্রিয় দেখতে পাবো, তীর সৃষ্টি নৈপুন্য লক্ষ্য করবো এবং সমগ্র সৃষ্টিতে ছড়িয়ে থাকা তার নিদর্শনাবলী থেকে শিক্ষা গহণ করতে পারবো। মহান আল্লাহ তায়ালা আমাদেরকে সাহায্য করতে চান। আমরা যখনই কোনো সৃষ্টির একটি বৈশিষ্ট্যের দিকে তাকাই, তখনই একবার সে সৃষ্টিটাকে আমাদের হাতে অর্প ৭২ণ করেন। এই সময় আমরা সে সৃষ্টিকে উপলব্ধি করার নেয়ামতটাকে এমনভাবে উপভোগ করি, যেন তাকে প্রথম দেখলাম ৷ এভাবে গোটা সৃষ্টিকে আমরা অসংখ্যবার দেখি ও উপভোগ করি। এভাবে প্রতিবারই যেন তাকে নতুন করে পাই এবং নতুন করে ভোগ করি। এই সৃষ্টিজগত বড়ই সুন্দর এবং মনোরম । এ সৃষ্টিজগতের স্বভাব প্রকৃতির সাথে আমাদের স্বভাবেরও মিল রয়েছে। কেননা এ জগতের ও আমাদের উৎসও অভিন্ন এবং উভয়কে নিয়ন্ত্রণ ও পরিচালনাকারী প্রাকৃতিক বিধানও অভিন্ন । তাই এই সৃষ্টিজগতের সাথে তাল মিলিয়ে চললে আমরা শান্তি ও সখ্যতা অনুভব করি এবং অদেখা নিকটাত্মীয়ের সাথে পরিচিত ও মিলিত হলে যেমন আনন্দ পাওয়া যায় তেমনি আনন্দ পাই। সেখানে আমরা আল্লাহর জ্যোতিও পাই । কেননা আল্লাহ তায়ালা আকাশ ও পৃথিবীর জ্যোতি । তাকে আমরা প্রকৃতির মাঝেও পাই, নিজেদের সত্ত্বার মাঝেও পাই । যে মুহূর্তে সচেতন অনুভূতি দিয়ে এ বিশ্ব জগতকে প্রত্যক্ষ'করি, ঠিক সেই মুহুর্তেই আল্লাহর জ্যোতিকে দেখতে পাই । উন্ক্ত হৃদয় ও শানিত চিন্তার মাধ্যমে যখনই সৃষ্টিকে অবলোকন করি, তখন তা দেখতে পাই । এ জন্যেই কোরআন আমাদেরকে বারংবার জাখত করে, আমাদের আজ্ঞা ও চেতনাকে সৃষ্টির বিভিন্ন দৃশ্য নিয়ে চিন্তা গবেষণা করতে উদ্ধুদ্ধ করে, যাতে আমরা অবচেতন ও উদাসীনভাবে চোখ বুজে সেগুলোর কাছ দিয়ে অতিক্রম না করি। কেননা এরূপ করলে আমাদের পার্থিব জীবনের সফরটা হবে সম্পূর্ণ নিষ্ফল অথবা স্বল্প লাভজনক ।
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।