Wwww.iscalibrary.com ‘আকাশ ও পৃথিবীর রাজত্্ আল্লাহর এবং আল্লাহর দিকেই (প্রতিটি সৃষ্টিকে) প্রত্যাবর্তন (করতে হবে) ৷' | হবে, তার মুখোমুখি না হয়ে কারো গত্যন্তর নেই, তার আযাব থেকে কেউ কাউকে রক্ষা করতে পারে না এবং আল্লাহর দিকেই সকলের শেষ প্রত্যাবর্তন করতে হবে। সৃষ্টি জগতের আরো একটা দৃশ্য এমন রয়েছে, যা মানুষ দেখেও না দেখার ভান করে উদাসীনভাবে চলে যায়। অথচ এতে চোখের জন্যেও আনন্দ রয়েছে, মনের জন্যেও শিক্ষণীয় বিষয় রয়েছে। এতে আল্লাহর সৃষ্টি ও নিদর্শন নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনার সুযোগ. রয়েছে এবং হেদায়াত জ্যোতি ও ঈমানের সাক্ষ্য প্রমাণগুলোতে চিন্তা গবেষণার বিষয় রয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘তুমি কি দেখোনি যে, আল্লাহ তায়ালা মেঘমালাকে পরিচালিত করেন, অতপর এক মেঘকে অপর মেঘের সাথে মিলিত করেন, অতপর সেগুলোকে স্তুপীকৃত করেন, অতপর..... ৷’ (আয়াত ৪৩) এখানে দৃশ্যটা বিস্তারিতভাবে তুলে ধরা হচ্ছে এবং এর বিভিন্ন অংশ নিয়ে চিন্তা ভাবনা করার আহ্বান জানানো হচ্ছে। এ সব বিবরণের আসল উদ্দেশ্য হলো মানুষের অন্তরকে সচকিত করা ও জাগ্রত করা, তাকে চিন্তা ভাবনা করতে ও শিক্ষা গ্রহণ করতে উদ্বদ্ধ করা এবং তার পশ্চাতে আল্লাহর যে গভীর সৃষ্টি রহস্য লুকিয়ে আছে, তা নিয়ে গবেষণা করতে আগ্রহী করে তোলা । আল্লাহর হাত মেঘমালাকে সঞ্চালিত করে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করে, অতপর সেগুলোকে একত্রিত করে এভাবে মেঘমালার স্তূপ জমা হয়। এই ত্তূপ যেই ভারী হয়, অমনি তা থেকে পানি বের হয়। পানি ভর্তি মেঘমালা প্রকান্ড পর্বতের আকার ধারণ করে এং তাতে ছোট ছোট তুষার খন্ড থাকে। মেঘমালার দৃশ্য পাহাড় পর্বতের দৃশ্যের মতই ৷ এ দৃশ্য বিমান আরোহীরা যেমন নিখুঁতভাবে দেখতে পায়, তেমন আর কেউ দেখতে পায় না। বিমান মেঘের ওপরে চলে গেলে বা মেঘের ভেতর দিয়ে চলতে থাকলে তা যথাযর্থই পাহাড় পর্বতের মতো দেখা যায়। পাহাড় পর্বতের মতোই তার বিশালত্ব, তার চড়াই-উত্রাই ও খাদ দেখা যায় । এখানে এমন একটা সত্য ছবির আকারে দেখানো হয়েছে, যা মানুষ বিমানে আরোহণ করার আগে কখনো দেখেনি । এই সব পাহাড় পর্বত আল্লাহর হুকুমের অনুগত । আল্লাহর যে প্রাকৃতিক বিধান সৃষ্টিজঅগতকে পরিচালনা করে, সেই বিধান অনুস্যরেই এসব পাহাড় পর্বত চলে৷ আর এই প্রাকৃতিক বিধান অনুসারেই আল্লাহ তায়ালা যাকে চান বৃষ্টি দেন এবং যাকে চান তা থেকে বঞ্চিত করেন। এই বিশাল দৃশ্যপটের বিবরণ যে বাক্য দ্বারা পূর্ণতা লাভ করেছে তা হলো, ‘সে মেঘের বিদ্যুতের চমক এমন যেন সে দৃষ্টি শক্তি কেড়ে নিতে চায় ৷” এভাবে বিশাল জ্যোতির্ময় বিশ্বের পরিবেশের সাথে পূর্ণ সমন্বয় সাধিত হয়েছে। এরপর আসছে তৃতীয় প্রাকৃতিক দৃশ্য । এটা হলো রাত ও দিনের দৃশ্য । ‘আল্লাহ তায়ালা রাত ও দিনের আবর্তন ঘটান নিশ্চয়ই এতে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের AMAR Ws
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।