Wwww.iscalibrary.com নিরাপত্তার মুখ দেখা যায় না এবং এমন ভ্রষ্টতায় নিক্ষিপ্ত হয়, য়েখান থেকে সুপথ প্রাপ্তির আর : আশা থাকে না । আয়াত দুটোতে বলা হয়েছে যে, কাফেরদের সৎ কাজের ফল মরীচিকার মতো, যা ধ্বংস ও আযাবে পর্যবসিত হয়। কেননা আকীদা ও ঈমান ছাড়া কোনো কর্ম গ্রহণযোগ্য হয় না । আল্লাহর হেদায়াতই একমাত্র হেদায়াত এবং আল্লাহর জ্যোতিই একমাত্র জ্যোতি ৷ বিশ্ব প্রকৃতিতে বিরাজমান আল্লাহ্র ক্কিছু নিদর্শন এতো গেলো মানব জগতে কুফরী, গোমরাহী ও অন্ধকারের দৃশ্য । এরপরই আসছে সুবিশাল বিশ্ব প্রকৃতিতে ঈমান, হেদায়াত ও জ্যোতির দৃশ্য । এই দৃশ্যপটে গোটা বিশ্বজগত ও তার যাবতীয় বস্তু ও প্রাণী আল্লাহর তাসবীহ পাঠরত অবস্থায় দৃশ্যমান ৷ ভ্রবিন, মানুষ সহায় সম্পদ আকাশ, জীব ও জড় সবই এখানে আল্লাহর গুণকীর্তনরত এবং তা উপলব্ধি করলে মানুষের স্নায়ূমন্ডলী শিউরে ওঠে, ‘তুমি কি দেখোনি যে, আকাশ ও পৃথিবীতে বিরাজমান সব কিছু এবং কাতারে কাতারে উডডয়নরত পাখিকুল আল্লাহর তাসবীহ পাঠ করে? সকলেই নিজ নিজ নামায ও তাসবীহ কিরূপ, তা জেনে নিয়েছে। তোমরা যা যা করো, তা আল্লাহ জানেন । (আয়াত ৪১) এই সুপরিসর প্রকৃতির জগতে মানুষ একা নয়। তার চার পাশে, তার ডানে বামে, ওপরে নীচে, যে দিকে তার চোখ যায় এবং যে দিকে তার কল্পনা বিস্তৃত হয়, সর্বত্রই তার ভাইয়েরা রয়েছে। আল্লাহর সৃষ্টির মধ্যেই এই সব ভাই রয়েছে। তাদের হরেক রকম স্বভাব, হরেক রকম | আকৃতি এবং হরেক রকম চেহারা । কিন্তু এতদসত্তেও তারা সবাই আল্লাহর বান্দা হিসেবে একাকার, আল্লাহর দিকে নিবিষ্ট চিত্ত এবং আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ, ‘তাদের কর্মকান্ড সম্পর্কে আল্লাহ তায়ালা অবহিত ।' কোরআন মানুষকে তার চার পাশে আকাশ ও পৃথিবীর অভ্যন্তরে আল্লাহর যতো সৃষ্টি রয়েছে, সেই সব সৃষ্টিকে পর্যবেক্ষণ করতে নির্দেশ দিয়েছে, তারা যে আল্লাহর প্রশংসা করে ও আল্লাহকে ভয় করে তা উপলব্ধি করতে বলেছে এবং যা সে প্রতিনিয়তই দেখে, কিন্তু তা নিয়ে চিন্তা ভাবনা করে না। সেই দৃশ্যটা হলো আল্লাহর তাসবীহ পাঠরত অবস্থায় ডানা মেলে উডডয়নরত পাখিকুলের দৃশ্য । ‘প্রত্যেকেই নিজ নিজ নামায ও তাসবীহ কি রকম তা জেনে নিয়েছে!” আর মানুষই হচ্ছে আল্লাহর একমাত্র সৃষ্টি, যে স্বীয় প্রভুর তাসবীহ সম্পর্কে সচেতন নয়। অথচ ঈমান, তাসবীহ ও নামায পড়ার দায়িতৃটা মানুষেরই সবচেয়ে বেশী । সমগ্র সৃষ্টিজগত মহান আল্লাহর অনুগত, তীর তাসবীহ পাঠরত ও নামায পাঠরত। এটা সকল সৃষ্টির স্বভাবগত। আল্লাহর প্রাকৃতিক বিধির আনুগত্যের মধ্য দিয়েই সে আল্লাহর আনুগত্য করে। মানুষের মন যখন স্বচ্ছ ও নির্মল থাকে, তখন সে সৃষ্টিজগতের এই আনুগত্য এমনভাবে উপলব্ধি করে যেন সে তা দেখতে পায়। সৃষ্টি জগতের প্রতিটি ক্রিয়া ও প্রতিক্রিয়াকে সে এমনভাবে শুনতে পায় যে, তা তার কাছে আল্লাহর তাসবীহের মতোই মনে হয়। মহাবিশ্বের প্রতিটি সৃষ্টি অপর সৃষ্টির তাসবীহ ও নামাযে অংশীদার হয়। রসূল (স.)ও চলার পথে নিজের পায়ের নীচের পাথরের টুকরোগুলোর তাসবীহ শুনতে পেতেন। হযরত দাউদ (আ.)ও যখন | আল্লাহর কেতাব পাঠ করতেন তখন তার সাথে পাহাড় পর্বত ও পাখিকুলও শরীক হতো। যিন্লাল ১৪তম ১৯
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।