Wwww.iscalibrary.com হচ্ছে, যাতে কল্পনা কেবল ক্ষুদ্র নমুনার মধ্যেই সীমাবদ্ধ হয়ে থেকে না যায়, যাকে কেবল সুবৃহৎ "| আসলকে বুঝানোর জন্যেই ব্যবহার করা হয়েছে। এই তুলনা সম্পন্ন করার পর পুনরায় নমুনার দিকে তথা প্রদীপের দিকে প্রত্যাবর্তন করা হয়েছে। বলা হয়েছে, ‘সে প্রদীপ জ্বালানো হয় পূতপবিত্র যয়তুন গাছের তেল দিয়ে ।' এটা সবার জানা ছিলো যে, যয়তুন তেলের প্রদীপ সবচেয়ে স্বচ্ছ আলো দেয়৷ কিন্তু শুধুমাত্র এ কারণেই এ উদাহরণটা দেয়া হয়নি। বরং পূত পবিত্র যয়তুন গাছ থেকে যে মহিমান্বিত ভাবচিত্রটা পাওয়া যায়, সেটাই এ উদাহরণ দেয়ার মূল কারণ ৷ তুর পর্বত সংলগ্ন সেই পবিত্র উপত্যকার ভাবচিত্রটা এখানে পাওয়া যায়, যা আরব উপদ্বীপের নিকটতম যয়তুন উৎপাদনকারী স্থান । কোরআনে এই যয়তুন গাছের দিকে আরো আভাস ইংগিত দেয়া হয়েছে। যেমন সূরা মোমেনুনে বলা হয়েছে, ‘সিনাই এর তুর উপত্যকা থেকে জন্মানো সেই গাছ, যা আহরণকারীদের জন্যে তেল ও রং নিয়ে উৎপন্ন হয়ে থাকে ৷’ যয়তুন একটা দীর্ঘজীবী গাছ, যার তেল, কাঠ, ফল ও পাতা সব কিছুই জনহিতকর ৷ অতপর ক্ষুদ্র নমুনা বাদ দিয়ে পুনরায় বৃহৎ আসলের উল্লেখ করা হচ্ছে। কেননা এই গাছ কোনো নিদিষ্ট গাছ নয় এবং তা কোনো নির্দিষ্ট স্থান বা দিকের সাথেও সংশ্লিষ্ট নয়। বরং এটা্দনিছক বুঝানোর জন্যে একটা উদাহরণ-মাত্র, “পূর্বমুখীও নয়, পশ্চিমমুখীও নয়।' এর তেলও এই সুনির্দিষ্ট ও দৃষ্টিগ্রাহ্য তেল নয়, বরং তা সম্পূর্ণ ভিন্ন ধাঁচের এক বিস্ময়কর তেল, ‘আগুন তাকে স্পর্শ না করলেও যেন তার তেল নিজেই উজ্জ্বল আলো দিচ্ছে ৷’ অর্থাৎ তা স্বতই এতো স্বচ্ছ এবং এতো উজ্জ্বল যে, আগুন দিয়ে না জ্বালালেও তা যেন জ্বলে ৷ ‘জ্যোতির ওপর জ্যোতি !' এভাবে আমরা চূড়ান্ত পর্যায়ে গভীর ও উদ্ভাসিত জ্যোতির দিকে ফিরে যাই । আল্নোকাতি মানুস্বের পরিচয় বস্তুত আল্লাহর জ্যোতির কল্যাণেই আকাশ ও পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়ে আলোয় উদভাসিত হয়। এই জ্যোতির প্রকৃত স্বরূপ এবং এর ব্যাপকতা ও বিভূতি আমরা বুঝতে অক্ষম। এ জ্যোতির উল্লেখের উদ্দেশ্য মানুষের মনকে তীর দিকে আকৃষ্ট করা ও তীর সাথে আত্মার সম্পর্ক সৃষ্টি করার জন্যে মানুষকে উদ্বুদ্ধ করে তোলা ছাড়া আর কিছু নয়। ‘তিনি তার জ্যোতির দিকে যাকে চান পথ প্রদর্শন করেন ।' অর্থাৎ যারা নিজেদের হৃদয়কে আল্লাহর জ্যোতি দর্শনের জন্যে উন্ক্ত করে, তাদের মধ্য থেকে আল্লাহ তায়ালা যাকে যাকে চান এই জ্যোতির দিকে পথ প্রদর্শন করেন, ফলে তারা এই জ্যোতি দেখতে পায়। এই জ্যোতি আকাশ ও পৃথিবীর সর্বত্র বিরাজমান, সর্বত্র বহমান, সর্বত্র সর্বক্ষণ বিদ্যমান । কখনো তার প্রবাহ বন্ধ হয় না, বিচ্ছিন্ন হয় না, নেভে না। যেদিকেই কেউ মনোনিবেশ করে, সেদিকেই সে এই জ্যোতি দেখতে পায়। পথহারা ব্যক্তি যে দিকেই তাকায় এই জ্যোতি তাকে পথ দেখায় । যেখানেই কেউ এই জ্যোতির সন্ধান পায়, সেখানেই সে আল্লাহকে পেয়ে যায়। আল্লাহ তায়ালা তার জ্যোতি সম্পর্কে যে উদাহরণই দেন, মানুষের কাছে তা সহজবোধ্য করার জন্যেই দেন। কেননা মানুষের বোধশক্তির সীমাবদ্ধতা সম্পর্কে তিনি জ্ঞাত, ‘আল্লাহ মানুষের সুবিধার্যেই উদাহরণ দেন। তিনি সর্ব বিষয়ে জ্ঞাত ৷” ওই উন্ুক্ত, সর্বত্র বিরাজমান ও সর্বত্র প্রবহমান জ্যোতি আল্লাহর সেই সব গৃহে দীপ্তিমান, যেখানে আল্লাহর সাথে মানুষের মন মিলিত হয়, আল্লাহর সন্ধান করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর জন্যে নিবেদিত ও উৎসগীর্ত হয় এবং পৃথিবীর সকল লোভনীয় সামগ্রীর ওপর আল্লাহকেই অগ্রাধিকার দেয়। আল্লাহ তায়ালা বলেন,
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।