Wwww.iscalibrary.com চরিতার্থ করার নোংরা পদ্থাগুলো রহিত করেছে। কেননা সমাজে বেশ্যাবৃত্তি চালু থাকলে তা অনেককে সেদিকে প্রলু্ধ করে। কেননা এটা সহজ পন্থা! এটা যদি প্রচলিত না থাকতো, তাহলে মানুষ পরিচ্ছন্ন ও পবিত্র পন্থায় এ কাজ সমাধা করতে উদ্বুদ্ধ হতো। কেউ কেউ বলে যে, বেশ্যাবৃত্তি সমাজের নিরাপত্তা রক্ষা করা এবং এ দ্বারা জ্দ্ব পরিবারগুলোর ইযযত সম্ত্রম রক্ষা পাচ্ছে। কেননা যাদের পক্ষে বিয়ে করা সম্ভব নয়, তাদের স্বাভাবিক যৌন চাহিদা পূরণের জন্যে এই নোংরা পন্থার বিকল্প নেই । অন্য কথায় তারা বলতে চায়, যৌন ক্ষুধায় উন্মত্ত পশুগুলোর হাত থেকে সতী সাধ্বী নারীদের স্ন্ত্রমকে বাচাতে হলে এই নোংরা খাদ্যগুলো প্রত্ুত রাখা জরুরী । আসলে এই চিন্তাধারায় সম্পূর্ণ উল্টো যুক্তি প্রয়োগ করে হয়েছে এবং কারণ ও ফলাফলকে উল্টোভাবে স্থাপন করা হয়েছে। যৌন সংযোগ ও সম্পর্ককে পবিত্র, পরিচ্ছন্ন ও নতুন প্রজন্মের দ্বারোদঘাটক হিসাবে বহাল রাখা জরুরী । সমাজ ও রাষ্ট্রকে সচেষ্ট থাকতে হবে তার অর্থনেতিক ব্যবস্থার সংস্কার সাধন পূর্বক এমন এক পরিবেশ গড়ার জন্যে, যেখানে প্রত্যেক ব্যক্তি সংগতভাবে জীবন যাপন ও বিয়ে শাদী করতে সমর্থ হবে। এরপরও যদি সেই সমাজে কোনো ব্যতিক্রমী পরিস্থিতি দেখা দেয় তবে বিশেষ ব্যবস্থাধীনে তার চিকিৎসা করতে হবে। এতে সমাজে বেশ্যাবৃত্তি বা অন্য এমন কোনো নোংরা প্রথা থাকার প্রয়োজন হয় না, যা যৌন চাহিদা পূরণের দায় দায়িত্ থেকে অব্যহতি লাভে ইচ্ছুক লোকেরা এ পন্থা অবলম্বন করে থাকে এবং সমাজের জ্ঞাতসারেই এহেন দায়িত্বহীন কাজ তারা করে। আসলে অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার এমনভাবে হওয়া প্রয়োজন, যাতে এ ধরনের কদর্য কার্যকলাপের কোনো অবকাশই না থাকে এবং অর্থনৈতিক ব্যবস্থার বিকৃতির ওজুহাত দেখিয়ে মানবতার এমন অবমাননাকে বৈধ করার কসরত চালানো না হয়। ইসলাম তার স্বয়ংসম্পূর্ণ পরিচ্ছন্ন ব্যবস্থা দিয়ে এই মহৎ কাজই সমাধা করেছে। এ দ্বারা সে অধপতিত মানবতার অভাবনীয় উন্নতি সাধন করেছে। এই পর্বের উপসংহার টানা হয়েছে পবিত্র কোরআনের সেই বৈশিষ্ট্যের বর্ণনা দানের মাধ্যমে, যা তার পটভূমি ও আলোচ্য বিষয়ের সাথে সংগতিপূর্ণ । ‘আর আমি তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নাযিল করেছি এবং আল্লাহভীরুদের অতীত জাতিগুলোর উদাহরণ এবং সদুপদেশকে এর অন্তর্ভুক্ত করেছি ৷” বস্তুত কোরআনের আয়াতসমূহ সুস্পষ্ট ও দ্বর্থহীন, এতে কোনো জটিলতা ও দুর্বোধ্যতা নেই, সঠিক ও সোজা পথ থেকে বিচ্যুত হবারও কোনো কারণ নেই । অতীতে যারা আল্লাহর বিধান থেকে বিচ্যুত হয়ে আল্লাহর আযাবে ধ্বংস হয়েছে তাদের বিবরণও এতে রয়েছে। যারা আল্লাহর ভয়ে কম্পমান এবং আল্লাহর ভয়ে সঠিক পথে চলে তাদের জন্যে এতে সদুপদেশ রয়েছে। এ পর্বে . আলোচিত বিধিসমূহ এই উপসংহারের সাথে সংগতিশীল, যা কোরআন নাযিলকারী মহান আল্লাহর সম্পর্কে হৃদয়কে সজাগ করে।
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।