তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com যাতে সে তা দিয়ে মুক্তি অর্জন করতে পারে। যাকাতেরও একটা অংশ এরূপ ব্যক্তির প্রাপ্য, ‘আর আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন তা থেকে কিছুটা তাদেরকে দাও’ এই ব্যবস্থার জন্যে একমাত্র শর্ত এই যে, মনিব এতে দাস বা দাসীর জন্যে কল্যাণকর মনে করে। আর কল্যাণের পয়লা বিষয় হলো তার ইসলাম গ্রহণ । দ্বিতীয়, তার উপার্জনক্ষম হওয়া চাই । কেননা স্বাধীন হবার পর সে মানুষের ঘাড়ের ওপর বোঝা হয়ে চেপে বসুক-সেটা ইসলাম চায় না। সে উপার্জনের সর্বনিন্ন পদ্থারও আশ্রয় নিতে পারে, যা তার মৌলিক প্রয়োজন পূরণ করার নিশ্চয়তা দেয়। ইসলাম নাগরিকদের অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা দানকারী একটা বাস্তব ব্যবস্থা । তার দৃষ্টিতে ‘দাস মুক্তি লাভ করেছে’ এই প্রচারণাই বড় কথা নয়। কেননা নিছক লেবেলকে সে গুরুত্ব দেয় না। তার দৃষ্টিতে বাস্তবতাই গুরুত্বপূর্ণ । কোনো দাস কেবল তখনই মুক্তি পাবে, যখন এই মর্মে . নিশ্চয়তা পাওয়া যাবে যে সে স্বাধীন হবার পর উপার্জনে সক্ষম হবে। সমাজের গলগ্রহ হয়ে রইবে না। কোনো নোংরা পেশা অবলম্বন করে বেঁচে থাকবে না এবং এমন কোনো জিনিস বিক্রি করতে বাধ্য হবে না, যা নাম সর্বস্ব স্বাধীনতার চেয়েও দামী । কেননা সে সমাজকে পরিশুদ্ধ ও পরিচ্ছন্ন করার জন্যেই তাকে স্বাধীন করেছে, নতুন করে কলুষিত করার জন্যে নয়। উদাহরণস্বরূপ বলা যায়, কিছু দাসীর বেশ্যাবৃত্তির পেশায় নিয়োজিত হওয়া খোদ দাস প্রথার চেয়েও মারাত্মক । জাহেলী যুগের মানুষের রীতি ছিলো এ রকম যে, তাদের কারো কোনো দাসী থাকলে তাকে বেশ্যাবৃত্তিতে নিয়োগ করতো এবং তার ওপর কর ধার্য করে তা তার কাছ থেকে আদায় করতো । আজও এই পেশা দেশে দেশে প্রচলিত রয়েছে। ইসলাম যখন সামাজিক পরিবেশকে বিশুদ্ধ করতে চাইলো, তখন ব্যাভিচারকে সর্বতোভাবে নিষিদ্ধ ঘোষণা করলো। তবে বল প্রয়োগের মাধ্যমে ব্যাভিচারে নিয়োগ করা সম্পর্কে বিশেষ বিধি জারী করলো এভাবে, ‘তোমাদের দাসীদেরকে বলপূৰ্বক ব্যাভিচারে বাধ্য করো না- যদি তারা সতী থাকতে ইচ্ছুক হ্য় [I এখানে যারা এই অপকর্মে দাসীদেরকে বাধ্য করতো, তাদেরকে বলপ্রয়োগ করতে নিষেধ করা হয়েছে। এহেন জঘন্য পন্থায় দুনিয়ার সম্পদ উপার্জন করার জন্যে তাদেরকে কঠোরভাবে ভসনা করা হয়েছে এবং যাদেরকে বাধ্য করা হতো, তাদেরকে ক্ষমা ও দয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। কেননা এই অপকর্মে তাদের কোনো হাত ছিলো না । তারা নিছক বলপূৰ্বক ব্যবহৃত | নাযিল হয় । মুয়াযা নামে তার এক দাসী ছিলো। তার কাছে কোনো অতিথি এলে সে দাসীকে তার মনোরঞ্জনের জন্যে ও অর্থোপার্জনের জন্যে তার কাছে রাত যাপন করতে ও ব্যাভিচার করতে পাঠাতো। দাসীটা হযরত আবু বকরের কাছে গিয়ে ফরিয়াদ জানালে তিনি রসূল (স.)-কে ব্যাপারটা জানান । রসূল (স.) তাকে আটক করার জন্যে আবু বকর (রা.)-কে আদেশ দেন। আবদুল্লাহ এবনে উবাই এ নিয়ে হৈ চৈ করলো। সে এই বলে ক্ষোভ প্রকাশ করলো যে, ‘মোহাম্মদের অত্যাচার থেকে আমাদেরকে কে বাচাবে? সে আমাদের দাসীর ওপরও জোর খাটাচ্ছে।’ এই সময় আল্লাহ তায়ালা এ আয়াত নাযিল করেন। সতিত্ব বজায় রাখতে ইচ্ছুক দাসীকে অর্থোপার্জনের নিমিত্তে ব্যাভিচারে বাধ্য করার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা সমাজ সংস্কারের কোরআনী কর্মসূচীর অংশ বিশেষ । এ দ্বারা সে যৌন ইচ্ছা

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।