Wwww.iscalibrary.com দায়িত্ব । দাসদাসীর ব্যাপারটাও তদ্রপ । তবে তাদের মনিব বা অভিভাবক যতোক্ষণ তাদের বিয়ের ব্যবস্থা করতে সক্ষম থাকবে, ততোক্ষণ এটা তাদেরই দায়িত্ব থাকবে। নারী হোক বা পুরুষ হোক যারা বিয়ের যোগ্য ও বিয়ে করতে ইচ্ছুক, তাদের বিয়ে শুধু অর্থাভাবে আটকে থাকবে এটা অন্যায় ও অবৈধ । মনে রাখতে হবে, জীবিকা আল্লাহর হাতে । আর শ্মীলতা রক্ষার পবিত্র পথ অবলম্বন করে, ‘তারা যদি অভাবী হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব দূর করে দেবেন’ রসূল (স.) বলেছেন, তিন ব্যক্তির সাহায্য করা আল্লাহর দায়িত্ব, আল্লাহর পথে জেহাদকারী, যে পরাধীন ব্যক্তি মুক্তিপণ দিয়ে মুক্তি লাভে ইচ্ছুক এবং ব্যক্তি বিয়ে করে নিজের সতিত্ব ও শ্নীলতাকে নিরাপদ করতে চায় ৷ (তিরমিযী ও নাসায়ী) সমাজ বা রাষ্ট্র কর্তৃক স্বামীহীন নারী ও স্ত্রীহীন পুরুষদেরকে বিয়ে দেয়ার উদ্যোগ গ্রহণের পূর্ব পর্যন্ত তারা যাতে নিজেদের সতিত্ব ও শ্রীলতা রক্ষায় সচেষ্ট থাকে, সে জন্যে নির্দেশ দেয়া হয়েছে “যারা বিয়ে করার সুযোগ পাচ্ছে না তাদের উচিত নিজ নিজ শ্রীলতা রক্ষা করা যতোক্ষণ না আল্লাহ তায়ালা নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করেন ........ | বস্তুত আল্লাহ তায়ালা সৎ জীবন যাপনে ইচ্ছুকদের পথ সংকীর্ণ করেন না। কেননা তিনি তাদের ইচ্ছা ও সততা সম্পর্কে ওয়াকেফহাল। দাস দাসীদের মানবাধিকার সংরক্ষণ ও পতিতাবৃত্তি দমনে ইসলামের কর্মসূচী এভাবে ইসলাম এই সমস্যার বাস্তবানুগ সমাধান দেয়। বিয়ের যোগ্য কোনো ব্যক্তি কেবল আর্থিক অক্ষমতার কারণে বিয়ে করতে না পারলে সে তাকে আর্থিক আনুকূল্য দিয়ে বিয়ে করার ক্ষমতা যোগায়৷ বিয়ে করার পথে সম্ভবত অর্থাভাবই সবচেয়ে বড়ো বাধা । যেহেতু সমাজে দাসদাসীদের অস্তিত্ব সমাজের সামখ্রিক নৈতিক মানের অবনতি ঘটানোর সহায়ক ছিলো এবং এই শ্ৰেণীটির নিজের মানবিক মর্যাদা সংক্রান্ত চেতনা দুর্বল থাকার কারণে তাদের মধ্যে চারিত্রিক শৈথিল্য দেখা দেয়ার আশংকা ছিলো। অথচ তৎকালে ইসলামের শত্রুরা মুসলিম যুদ্ধবন্দীদেরকে দাসদাসীতে পরিণত করার দরুণ তাদের যুদ্ধবন্দীদের সাথেও অনুরূপ আচরণ না করে অর্থাৎ তাদেরকেও দাস দাসীতে পরিণত না করে উপায় ছিলো না, তাই ইসলাম সুযোগ পেলেই এসব দাস দাসীকে মুক্তি দেয়ার ব্যবস্থা করে। বিশ্ব পরিস্থিতি যতোক্ষণ দাস প্রথা সর্বতোভাবে বিলোপের অনুকুল না হয়, ততক্ষণ গ্যন্ত অন্তর্জীকাঘীন ব্যবস্থা হিলেরে হয়ণাম মুজিগণ অহা করে দামি মুক্তির অনুমতি দেয়। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমাদের দাস দাসীদের মধ্যে যারা মুক্তিপণ দিয়ে মুক্তি পেতে আগ্রহী, তাদের মধ্যে যদি কল্যাণ দেখতে পাও, তবে মুক্তিপণ নিয়ে মুক্তি দাও এই মুক্তিপণ নিয়ে মুক্তি দেয়ার বাধ্যবাধকতা সম্পর্কে ফকীহদের মতভেদ রয়েছে। আমার মতে এটা অবশ্যই বাধ্যতামূলক ৷ কেননা এ ব্যবস্থা স্বাধীনতা ও মানবীয় মর্যাদা রক্ষায় ইসলামের মৌলিক বিধানের সাথে সংগতিপূর্ণ । মুক্তিপণ দিয়ে মুক্তি লাভের চুক্তি সম্পাদিত হবার সময় থেকে শুরু করে দাস বা দাসীর উপার্জিত সকল অর্থ ও পারিশ্রমিক তার নিজের মালিকানাভুক্ত হয়ে যায়,
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।